ফার্সি ভাষায় 'আলন' الان মানে এখন (৩০তম পর্ব)
পাঠক! মুহাম্মাদ আজ পায়ে হেঁটে বিশ্ববিদ্যালয়ে যায়। এখনো আধাঘণ্টা সময় আছে, যথাসময়েই ক্লাসে উপস্থিত হতে পারবে। সে রাস্তায় দেখতে পায় একজন মহিলা উদ্বিগ্ন হয়ে কী যেন খুঁজছে। দেখে মনে হচ্ছে ঐ মহিলা কিছু একটা হারিয়েছে। মহিলাটি মুহাম্মাদের কাছে এসে তার সাথে কথা বলে। সে তার মানিব্যাগ হারিয়ে ফেলেছে।
তাই মুহাম্মাদকে এ ব্যাপারে জিজ্ঞেস করে। তো তাদের দুজনের মাঝে কী কী কথাবার্তা হয় তা শুনতে হলে আমাদের সাথেই থাকুন। তবে তার আগে যথারীতি নতুন শব্দগুলোর সাথে পরিচিত হওয়া যাক।
شما دیدید - شما ندیدید - کیف پول - متاسفانه - من دیدم - من ندیدم - کیفتان - شما گم کردید - من گم کردم - کجا - او بود - همین جا - این کیف - اما - الان - آن شب - پلیس - شما گفتید - من گفتم - من نگفتم - چون - آنجا - حتما - شما بگویید - راستی - چه رنگی ؟ سبز - کوچک - کارت - در کیفم - پیش - پیش پلیس - شما بروید - ان شاء ا... - زود - او - پیدا - پیدا شود - او کمک می کند-
তুমি দেখেছো ? তুমি দেখো নি ? মানিব্যাগ। দুঃখজনকভাবে। আমি দেখেছি। আমি দেখি নি। তোমার ব্যাগ। তুমি হারিয়েছো। আমি হারিয়েছি। কোথায় ? সে ছিল। এখানে। এই ব্যাগ। কিন্তু । এখন। ঐ রাত। পুলিশ। তুমি বলেছো। আমি বলেছি। আমি বলি নি। কেননা। ওখানে। অবশ্যই। তুমি বলো। সত্যিই। কী রঙের। সবুজ। ছোটো। কার্ড। আমার ব্যাগে। সামনে। পুলিশের সামনে। তুমি যাও। ইনশাআল্লাহ। দ্রুত। সে। পাওয়া। পাওয়া যাবে। সে সাহায্য করে।শব্দগুলো অনুবাদসহ জানলেন। এবার দেখা যাক এইসব শব্দ প্রয়োগ করে কীভাবে তারা কথা বলে।
خانم - سلام آقا . شما یک کیف پول ندیدید ؟ محمد - نه متاسفانه . من ندیدم . کیفتان را گم کردید ؟ خانم - بله . کیف پولم را گم کردم . محمد - کیف پولتان کجا بود ؟خانم - همین جا . دراین کیف بود . اما الان نیست . محمد - به پلیس گفتید ؟ خانم - نه . به پلیس نگفتم . چون پلیس را ندیدم . محمد - پلیس آنجاست . حتما به پلیس بگویید . راستی کیفتان چه رنگی بود ؟ خانم - کیفم سبز و کوچک بود . یک کارت هم در کیفم بود . محمد - پیش پلیس بروید . امیدوارم کیفتان زود پیدا بشود . خانم - ان شاءا... . پلیس حتما به من کمک می کند . محمد - بله . او حتما به شما کمک می کند .
খানম : সালাম। তুমি একটা মানিব্যাগ দেখ নি ?মুহাম্মদ : : না,দুঃখিত। আমি দেখি নি। তুমি ব্যাগ হারিয়েছো ?খানম : হ্যাঁ। আমার মানিব্যাগটা হারিয়ে ফেলেছি।মুহাম্মদ : : তোমার মানিব্যাগ কোথায় ছিল ? খানম : এখানে। এই ব্যাগের মধ্যেই ছিল। এখন নেই।মুহাম্মদ : : পুলিশকে জানিয়েছো ?খানম : না, পুলিশকে জানাই নি। কারণ পুলিশকে দেখি নি এখনো।মুহাম্মদ : : পুলিশ ওখানে। পুলিশকে অবশ্যই বোলো। আচ্ছা তোমার ব্যাগটা কী রঙের ছিল।খানম : আমার ব্যাগটা ছিল সবুজ রঙের এবং ছোটো।ব্যাগের ভেতরে একটা কার্ডও ছিল।মুহাম্মদ : : পুলিশের কাছে যাও। আশা করি দ্রুতই তোমার ব্যাগ পাওয়া যাবে।খানম : ইনশাআল্লাহ। পুলিশ অবশ্যই আমাকে সাহায্য করবে।মুহাম্মদ : : হ্যাঁ। সে অবশ্যই তোমাকে সাহায্য করবে।মহিলার সাথে মুহাম্মদের কথোপকথনটি অনুবাদসহ শুনলেন এতোক্ষণ। কথোপকথনটি আরেকবার শুনুন,তবে এবার যথারীতি অনুবাদ ছাড়া।
خانم - سلام آقا . شما یک کیف پول ندیدید ؟ محمد - نه متاسفانه . من ندیدم . کیفتان را گم کردید ؟ خانم - بله . کیف پولم را گم کردم . محمد - کیف پولتان کجا بود ؟خانم - همین جا . دراین کیف بود . اما الان نیست . محمد - به پلیس گفتید ؟ خانم - نه . به پلیس نگفتم . چون پلیس را ندیدم . محمد - پلیس آنجاست . حتما به پلیس بگویید . راستی کیفتان چه رنگی بود ؟ خانم - کیفم سبز و کوچک بود . یک کارت هم در کیفم بود . محمد - پیش پلیس بروید . امیدوارم کیفتان زود پیدا بشود . خانم - ان شاءا... . پلیس حتما به من کمک می کند . محمد - بله . او حتما به شما کمک می کند .
যেমনটি শুনলেন, মুহাম্মাদ ঐ মহিলাকে পুলিশের শরণাপন্ন হতে বলে। মহিলা পুলিশের কাছে যায়। মুহাম্মাদ আশেপাশে খুঁজে দেখে কিন্তু কিছুই পায় না। অবশেষে সে তার ইউনিভার্সিটির দিকে পা বাড়ায়। আচ্ছা,আপনারাও কি কখনো রাস্তাঘাটে মানিব্যাগ হারিয়েছেন ? এই অভিজ্ঞতা অর্জন না করুন-সেটাই প্রত্যাশা করি। #