ফার্সি ভাষায় 'কাশাংগ' قشنگ মানে সুন্দর (৩৫তম পর্ব)
পাঠক, ফার্সি ভাষা মিষ্টি ভাষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং খাতা কলম নিয়ে তৈরি হয়েছেন, ফার্সি শেখার জন্য। গত আসরে আমরা বলেছিলাম, মোহাম্মাদ ও রমিন নতুন জুতা কিনেছিল পাহাড়ে যাওয়ার জন্য । আজ তারা তাদের বন্ধুদের সাথে পাহাড়ে যাবে। তাদের সাথে আমরাও যাবো।
তো বন্ধুরা সবাই মিলে ফজরের নামাজের পরপরই বেরিয়ে পড়ে এবং তেহরানের উত্তরে দারভান্দ এলাকায় যাওয়ার জন্য বাসে চড়ে। আপনারা হয়তো জানেন, তেহরানের উত্তরে রয়েছে বেশ কিছু উঁচু পাহাড়। বিখ্যাত আলবোর্য পর্বতমালার অংশ এ পাহাড়গুলো। আলবোর্য পর্বতমালা উত্তর পশ্চিম ইরান থেকে শুরু হয়ে উত্তর পূর্ব ইরান পর্যন্ত বিস্তৃত। ইরানের সর্বোচ্চ শৃঙ্গ দামাভান্দও তেহরানের উত্তরে অবস্থিত। যাই হোক, রমিন ও তার বন্ধুদের বহনকারী বাসটি দামাভান্দ স্কয়ারে এসে পৌঁছেছে। তারা সবাই মিলে বাস থেকে নামলো। রমিন ও তার বন্ধুরা পাহাড় বেয়ে উপরে উঠতে লাগলো। দামাভান্দ স্কয়ার থেকেই রাস্তার দুই পাশে বিভিন্ন রেস্টুরেন্ট ও চায়ের দোকান রয়েছে। এসব দোকান পেছনে ফেলে ওরা পাহাড়ের উপরে উঠতে লাগলো। মোহাম্মাদ কিছুদুর ওঠে আর পেছনে ফিরে তাকায়। পাহাড়ের উপর থেকে তেহরানকে অনেক সুন্দর আর মনোরম দেখায়। উঁচু ভান, মহাসড়ক ও পার্কগুলোকে সত্যিই অপরূপ লাগছে এখান থেকে । শ্রোতাবন্ধুরা, এ সময় মোহাম্মাদ ও রমিন কী কথা বলছে, তা নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে। তো আপনাদের আর সময় নষ্ট না করে তাদের কথোপকথোন শুনবো । তবে তার আগে চলুন আজ ব্যবহৃত ফার্সী শব্দগুলোর অর্থ জেনে নেয়া যাক। আমরা দুই বার করে প্রতিটি শব্দ ও তার অর্থ বলবো। আপনারা ইচ্ছে করলে লিখেও নিতে পারেন।
( دست - دستت - بده - خسته شدم - بیا - کمی - بالاتر - ما استراحت می کنیم - آنجا - رستوران - ما می خوریم - صبحانه - به به ! - عالیه ! - جالب - خیلی - تو می بینی - بزرگ - ساختمان - ساختمانها - بلند - او دارد - آنجا - ببین - برج - برج میلاد - بلندترین - من می بینم - دنیا - من دوست دارم - قشنگ - کجا - ساختمان - عجله کن - بعداً - من می گویم )
হাত - তোমার হাত - দাও - ক্লান্ত হয়ে পড়েছি - এসো - একটু - আরো ওপরে - আমরা বিশ্রাম নিচ্ছি - ওখানে - রেস্টুরেন্ট বা হোটেল - আমরা খাই বা খাবো - নাস্তা - বাঃ বাঃ - খুব ভালো আকর্ষনীয় - খুব বা অনেক - তুমি দেখছো -বড় - ভবন বা বিল্ডিং - বিল্ডিংগুলো বা ভবনগুলো - উঁচু - তার আছে - ওখানে - দেখো - টাওয়ার - মিলাদ টাওয়ার - সবচেয়ে উঁচু - আমি দেখতে পাচ্ছি - দুনিয়া বা পৃথিবী - আমি ভালোবাসি - সুন্দর - কোথায় - ভবন - তাড়াতাড়ি বা জলদি করো - পরে - আমি বলছি
এবার আমরা মোহাম্মাদ ও রমিনের মধ্যকার কথাবার্তা শুনবো। রমিন একটি খাড়া যায়গা বেয়ে ওপরে উঠছে। ওপরে ওঠার পর সে মোহাম্মাদের হাত ধরে তাকে উঠতে সাহায্য করছে। উপরে ওঠার পর তারা দুজনে বসে কিছুক্ষণ বিশ্রাম করে। সেখানে বসে তারা তেহরান দেখছে আর বলছে-
রমিন : মোহাম্মাদ, হাত বাড়াও, আমি তোমাকে ধরছিমোহাম্মাদ : (ক্লান্ত কণ্ঠে ও গভীর নিশ্বাস ফেলে) উঃ ক্লান্ত হয়ে পড়েছিরমিন : আরেকটু ওপরে এসো, কিছুক্ষণ বিশ্রাম করিমোহাম্মাদ : ঐখানে একটি রেস্টুরেন্ট আছেরমিন : হ্যা, ওখানে একটি রেস্টুরেন্ট আছে। চলো ওখানে নাস্তা করা যাকমোহাম্মাদ : বাঃ বাঃ, গুড আইডিয়া। এই উঁচু থেকে তেহরানকে কিন্তু খুব সুন্দর লাগছে। রমিন : হ্যা, খেয়াল করেছো? তেহরান কত বড়!মোহাম্মাদ : হ্যা, তেহরান অনেক বড়। আর বিল্ডিংগুলিও কত উঁচু তাই নারমিন : ঐখানটা দেখো! ঐ টাওয়ারটা কিন্তু মিলাদ টাওয়ারমোহাম্মাদ : হ্যা দেখতে পাচ্ছি, ওটা অনেক উঁচু রমিন : মিলাদ টাওয়ার পৃথিবীর অন্যতম উঁচু টাওয়ারমোহাম্মাদ : তেহরানকে আমি ভালোবাসি । তেহরান অনেক বড় আর সুন্দর । ঐ যে ভবনটি দেখা যাচ্ছে, ওটা তুমি চেন?রমিন : এখন জলদি করো। পরে তোমাকে বলবো, ওটা কোন ভবন।
رامین - محمد ، دستت راه به من بده . محمد - ( خسته و با یک نفس عمیق ) آه ... خسته شدم . رامین - بیا ، کمی بالاتر استراحت می کنیم . محمد - آنجا یک رستوران است ؟ یامین - بله . آنجا یک رستوران است . آنجا صبحانه می خوریم . محمد - به به ... عالیه . از این بالا تهران خیلی جالب است . رامین - آره . می بینی ؟ تهران خیلی بزرگ است . محمد - بله . تهران خیلی بزرگ است و ساختمانهای بلندی دارد . رامین - آنجا را ببین . آن برج ، برج میلاد است . محمد - بله . می بینم . خیلی بلند است . رامین - برج میلاد یکی از بلند ترین برجهای دنیا است . محمد - تهران را دوست دارم . تهران خیلی بزرگ و قشنگ است . آن ساختمان کجا است ؟ رامین - عجله کن ، بعداً به تو می گویم آن ساختمان کجا است .
مجری : بار دیگر به گفتگوی محمد و رامین گوش می کنیم . این بار گفتگو بدون ترجمه پخش می شود .
( بدون ترجمه و تکرار یک بار ) رامین - محمد ، دستت را به من بده . محمد - ( خسته با یک نفس عمیق ) آه ... خسته شدم . رامین - بیا ، کمی بالاتر استراحت می کنیم . محمد - آنجا یک رستوران است ؟ رامین - بله . آنجا یک رستوران است . آنجا صبحانه می خوریم . محمد - به به ... عالیه . از این بالا تهران خیلی جالب است . رامین - آره . می بینی ؟ تهران خیلی بزرگ است . محمد - بله . تهران خیلی بزرگ است و ساختمانهای بلندی دارد . رامین - آنجا را ببین . آن برج ، برج میلاد است . محمد - بله . می بینم . خیلی بلند است . رامین - برج میلاد یکی از بلند ترین برجهای دنیا است . محمد - تهران را دوست دارم . تهران خیلی بزرگ و قشنگ است . آن ساختمان کجا است ؟
মোহাম্মাদ ও রমিন আবারো পাহাড়ে উঠতে শুরু করে। এ সময় রমিন তেহরানের বড় ভবনগুলো যেমন আযাদি ও এস্তেগ্বলাল হোটেল, মিলাদ টাওয়ার, আযাদি টাওয়ার ও বড় পার্কগুলো সম্পর্কে মোহাম্মাদকে ধারণা দেয়। রমিন এসব যায়গা রমিনকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। পাহাড়ের ওপরে অবস্থিত রেস্টুরেন্টে তারা সকালের নাস্তা করে। রমিন ও তার বন্ধুরা আরো উঁচুতে উঠতে থাকে এবং দুপুরে তারা পাহাড় চুড়ায় নির্মিত একটি আশ্রয়স্থলে দুপুরের খাবার খায়। বিকেলে তারা ধীরে ধীরে নীচে নেমে আসে। পথে তারা একটি রেস্টুরেন্টে যাত্রাবিরতি করে এবং চা ও ইরানী সুস্বাদু খোরমা খায়। ফেরার পথে বাসে বসে মোহাম্মাদ পাহাড় ও এর চমৎকার আকর্ষনীয় দৃশ্যগুলো কল্পনা করতে থাকে। পাহাড়ের পাদদেশে বিভিন্ন রেস্টুরেন্টের ভেতর দিয়ে যে আঁকাবাঁকা পাহাড়ী নদী চলে গেছে সেগুলোকে মনের আল্পনায় আঁকতে আঁকতে তার দুই চোখ বুজে আসে। তো শ্রোতাবন্ধুরা, আশা করছি আজকের রমিন ও মোহাম্মাদের পাহাড় ভ্রমন উপভোগ করেছেন এবং সেই সাথে তাদের কথোপকথোন থেকে ফার্সী ভাষার আরো কিছু বিষয় শিখতে পেরেছেন। তো ফার্সি ভাষা মিষ্টি ভাষার আগামী আসর শোনার আমন্ত্রন জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি।#