জানুয়ারি ০৮, ২০১৭ ১৭:১৯ Asia/Dhaka

পাঠক ! ফার্সী ভাষা শিক্ষার এ সপ্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ আমাদের আসরে একজন অতিথি এসেছেন। ও রমিনের বোন মারিয়াম। মারিয়াম নার্স বা সেবিকা এবং কাজের জন্য সে মাঝেমধ্যেই তেহরানে আসে। সে এখন বাসে বসে আছে।

বাস সকাল সাতটায় শিরাজ থেকে ছেড়েছে এবং রাত ৯ টার দিকে তেহরানের পৌঁছবে। রমিন তার বোনকে নিয়ে আসার জন্য বাস টার্মিনালে যাবে বলে প্রস্তুতি নিয়ে রেখেছে। এখন রাত আটটা বাজে। সে কয়েকবার মারিয়ামকে ফোন করার চেষ্টা করে তাকে এটা বলার জন্য যেন সে বাস থেকে নেমে টার্মিনালে রমিনের জন্য অপেক্ষা করে। কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে সে বারবার মারিয়ামকে মোবাইল ফোনে পেতে ব্যর্থ হয়। রমিনের এই মোবাইল ফোনে কথা বলার এই প্রচেষ্টা আজ আপনাদের সামনে তুলে ধরবো। তবে তার আগে যথারীতি ফার্সী শব্দের অর্থগুলো জেনে নেই।

الو - حالت چه طور است ؟ تو چه طوری ؟ - دقیق - من نمی دانم - یک ساعت دیگر - من می رسم - صدا - صدایت - من نمی شنوم - من می گویم - صدای مرا - تو می شنوی - من فهمیدم . الان - ترمینال - من می آیم - منتظر باش - منتظرم باش - من منتظر می مانم - اما - رستوران - قطع شد - دوباره - تلفن قطع شد - خواهر - خواهرت - او می آید - او می رسد - دانشجو - پرستار - برای - کار - او می ماند - شش - شش ماه - حتما - گوشی - بردار - خودش - آره 

হ্যালো । তোমার অবস্থা কী রকম বা তুমি কেমন আছো? তুমি কেমন আছো? সঠিক বা ঠিক। আমি জানি না। এক ঘন্টা পর। আমি পৌঁছবো। শব্দ। তোমার কণ্ঠ। আমি শুনতে পাই না। আমি বলছি । আমার কণ্ঠ। তুমি শুনছো। আমি বুঝেছি। এখন। টার্মিনাল। আমি আসছি। অপেক্ষা করো। আমার জন্য অপেক্ষা করো। আমি অপেক্ষা করবো। কিন্তু। রেস্টুরেন্ট। কেটে গেল। আবার। টেলিফোন কেটে গেল বা লাইন কেটে গেল। বোন। তোমার বোন। সে আসবে। সে পৌঁছবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেবিকা বা নার্স। জন্য। কাজ। সে থেকে যাবে। ছয়। ছয় মাস। অবশ্যই। টেলিফোনের রিসিভার বা মোবাইল সেট। তোলো বা উঠাও। সে নিজে। হ্যা।ফার্সী শব্দের অর্থগুলো শুনলেন। এবার রমিন তার বোনের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করার সময় তাদের মধ্যে যে কথা হয়, তা শুনবো। রমিন কয়েকবার চেষ্টা করার পর অবশেষে লাইন পেয়ে যায়। মারইয়াম ফোন ধরে। এরপর--

رامین - الو سلام مریم . مریم - سلام رامین . حالت چه طور است ؟ رامین - خوبم . تو چه طوری ؟ الان کجایی ؟ مریم - درست نمی دانم کجا هستم . ولی فکر می کنم یک ساعت دیگر به تهران می رسم . رامین - الو مریم ... الو ... صدایت را خوب نمی شنوم . مریم - می گویم یک ساعت دیگر به تهران می رسم . رامین صدای مرا می شنوی ؟ رامین - آره . فهمیدم . یک ساعت دیگر در تهران هستی . پس من الان به ترمینال می آیم . منتظرم باش . مریم - باشه . منتظر می مانم . اما کجا ؟ رامین - در رستوران ... اِه ، قطع شد .

রমিন : হ্যালো, মারিয়াম সালাম।মারিয়াম : রমিন সালাম। তুমি কেমন আছো?রমিন : আমি ভালো আছি। তুমি কেমন আছো? এখন কোথায় তুমি?মারিয়াম : ঠিক জানি না কোথায় আছি। তবে মনে হচ্ছে আর ঘন্টাখানেকের মধ্যে তেহরানে পৌঁছে যাবো।রমিন : হ্যালো মারিয়াম...হ্যালো....তোমার কথা ভালো করে শুনতে পাচ্ছি না।মারিয়াম : বলছি যে, এক ঘন্টার মধ্যে তেহরানে পৌঁছে যাবো। রমিন আমার কথা শুনতে পাচ্ছো?রমিন : হ্যা, বুঝেছি। এক ঘন্টা পরে তুমি তেহরানে পৌঁছবে। ঠিক আছে, তাহলে আমি এখন টার্মিনালে আসছি। আমার জন্য অপেক্ষা করো।মারিয়াম : ঠিক আছে। অপেক্ষা করবো। তবে কোথায়?রমিন : ওখানে একটা রেস্টুরেন্ট...... উঃ, কেটে গেল। রমিনের বন্ধু মোহাম্মাদ এতক্ষণ মারিয়ামের সাথে রমিনের টেলিফোনে কথাবার্তা শুনছিল। লাইন কেটে যাওয়ার পর সে রমিনের সাথে কথা বলা শুরু করলো। তাহলে শুনুন তারা কী বলছে

رامین - اه .... دوباره تلفن قطع شد .محمد - خواهرت به تهران می آید ؟ رامین - آره . او یک ساعت دیگر به تهران می رسد . محمد - خواهرت دانشجو است ؟ رامین - نه . او پرستار است . برای کار به تهران می آید و شش ماه در تهران می ماند .

( صدای زنگ تلفن ) محمد - حتما خواهرت است . گوشی را بردار . رامین - آره . حتما خودش است . الو . سلام مریم .

রমিন : উঃ ..... আবারো লাইন কেটে গেল।মোহাম্মাদ : তোমার বোন তেহরানে আসছে?রমিন : হ্যা। সে এক ঘন্টা পরে তেহরানে পৌঁছবে।মোহাম্মাদ : তোমার বোন কি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী?রমিন : না, সে নার্স। হাসপাতালের কাজে তেহরানে আসছে। এখানে সে ছয় মাস থাকবে।মোহাম্মাদ : এটা নিশ্চয়ই তোমার বোনের ফোন। রিসিভারটা তোলো।রমিন : হ্যা। নিশ্চয়ই সে। হ্যালো মারিয়াম সালাম।

রমিন ও মোহাম্মাদ যে রকমটি ভেবেছিল, ফোনটি আসলে মারিয়ামই করেছিল। এবার লাইন ভালো থাকায় রমিন মারিয়ামকে বাস টার্মিনালের রেস্টুরেন্টে অপেক্ষা করতে বলে। এরপর সে দ্রুত পোশাক পরে তৈরি হয়ে নেয় এবং বাস টার্মিনালে যায়। রাস্তায় যথারীতি ট্রাফিক জ্যাম। আর বাস টার্মিনালটি তেহরানের দক্ষিণ প্রান্তে অবস্থিত। তেহরানের এই অংশে জ্যাম একটু বেশীই থাকে। আমরা আশা করছি রমিন সময়মতো বাস টার্মিনালে পৌঁছবে এবং তার বোন মারিয়ামকে নিয়ে আসতে পারবে। তো শ্রোতাবন্ধুরা আগামী আসরে আবারো কথা বলার আশা রেখে আজকের ফার্সী ভাষা শিক্ষার আসর এখানেই শেষ করছি।#