ফার্সি ভাষায় 'মামনুন' ممنون মানে ধন্যবাদ (৪০তম পর্ব)
ফার্সী ভাষা শিক্ষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত সপ্তায় আমরা বলেছিলাম, রমিনের বোন মারিয়াম একজন নার্স এবং সে শিরাজ থেকে হাসপাতালের কাজে তেহরানে এসেছে। তেহরান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মহিলা হলে থাকে সে।
আজ রমিন তার বোনের সাথে দেখা করতে যাবে। আমরাও যাবো তার সঙ্গে। মারিয়াম হল থেকে বের হয়ে বাসে উঠে ইনকিলাব স্কয়ারে আসে রমিনের সাথে দেখা করার জন্য। কিছুক্ষণের মধ্যেই রমিন তার বন্ধু মোহাম্মাদকে নিয়ে ইনকিলাব স্কয়ারে পৌঁছে যায়। মারিয়াম এর আগে তার ভাইয়ের কাছে মোহাম্মাদ সম্পর্কে অনেক কথা শুনলেও এই প্রথম তাকে সামনাসামনি দেখে। এবার এই তিনজনের মধ্যে কী কথা হয়, তা আমরা শুনবো। তবে তার আগে যথারীতি ফার্সী শব্দগুলোর অর্থ জেনে নেই।
آنجا - خواهرم - از آشناییتان خوشوقتم - حالتان - ممنون - تو آمدی - کی - تو منتظر ماندی - پنج - دقیقه - قبل - من رسیدم - تو خوردی - ناهار - من نخوردم - شما چه طور ؟ شما خوردید؟ - ما نخوردیم - الان - رستوران - ما می رویم - هم - بیا - دور - تاکسی - می رویم - پیاده - غذا - پاکت - چیست ؟ - هدیه - من خریدم - من می فرستم - اداره - پست
ওখানে । আমার বোন । আপনার সাথে পরিচিত হতে পেরে খুশী হয়েছি। আপনার অবস্থা। ধন্যবাদ। তুমি এসেছো। কখন। তুমি অপেক্ষা করেছো। পাঁচ। মিনিট। আগে। আমি পৌঁছেছি। তুমি খেয়েছো। দুপুরের খাবার। আমি খেয়েছি। তোমাদের কি অবস্থা? আপনারা খেয়েছেন? আমরা খাই নি। এখন। রেস্টুরেন্ট। আমরা যাবো। সাথে। এসো। দুরে। ট্যাক্সি। আমরা যাবো। পায়ে হেটে। খাবার। প্যাকেট। কী? হাদিয়া বা উপহার। আমি কিনেছি। আমি পাঠাবো। অফিস। পোস্ট বা ডাক।শ্রোতাবন্ধুরা, তেহরানের ইনকিলাব স্কয়ারে রমিন, মোহাম্মাদ ও মারিয়ামের মধ্যে কী কথা হলো, চলুন এবারে তা শোনা যাক।
( صدای تردد خودروها در خیابان ....)(ترجمه و تکرار دو بار ) رامین - اِه ... خواهرم آنجاست ... سلام مریم خوبی ؟ مریم - سلام . محمد - سلام مریم خانم . من محمد هستم . مریم - سلام از آشناییتان خوشوقتم . حالتان خوب است ؟ محمد - ممنون . من هم از آشناییتان خوشوقتم . رامین - کی آمدی ؟ خیلی منتظر ماندی ؟ مریم - نه . پنج دقیقه قبل رسیدم . رامین - ناهار خوردی ؟ مریم - نه نخوردم . شما چه طور ؟ ناهار خوردید ؟ رامین - نه . ما هم ناهار نخوردیم . الان به رستوران می رویم . تو هم بیا . مریم - رستوران خیلی دور است ؟ با تاکسی می رویم ؟ رامین - نه . خیلی دور نیست . پیاده می رویم . غذای این رستوران بد نیست . رامین - راستی این پاکت چیست ؟ مریم - یک هدیه است . برای دوستم خریدم . آن را به شیراز می فرستم. رامین - پس بعد از ناهار با هم به اداره پست می رویم .
(রাস্তায় গাড়ি চলাচলের শব্দ)রমিন : ওঃ.....আমার বোন ওখানে.....মারিয়াম, সালাম, ভালো আছো?মোহাম্মাদ : মিস মারিয়াম, সালাম। আমি মোহাম্মাদ। মারিয়াম : সালাম। আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগছে। আপনি ভালো আছেন? মোহাম্মাদ : ধন্যবাদ। আমারও ভালো লাগছে আপনার সাথে পরিচিত হয়ে।রমিন : কখন এসেছো? অনেকক্ষণ ধরে অপক্ষা করছো?মারিয়াম : না। পাঁচ মিনিট আগে পৌঁছেছি।রমিন : দুপুরের খাবার খেয়েছো?মারিয়াম : না। খাই নি। আপনাদের কী অবস্থা? আপনারা খেয়েছেন?রমিন : না। আমরাও দুপুরের খাবার খাই নি। এখন রেস্টুরেন্টে যাবো। তুমিও এসো।মারিয়াম : রেস্টুরেন্ট কি অনেক দূরে? ট্যাক্সিতে করে যাবো?রমিন : না । অনেক দূরে নয়। পায়ে হেটে যাবো। এ রেস্টুরেন্টের খাবার মন্দ নয়।রমিন : আচ্ছা, এই প্যাকেটটি কিসের?মারিয়াম : একটি উপহার। আমার বন্ধুর জন্য কিনেছি। ওটা শিরাজে পাঠাবো।রমিন : ঠিক আছে, তাহলে, দুপুরের খাবার খেয়ে একসাথে পোস্ট অফিসে যাবো।রমিন, মোহাম্মদ ও মারিয়াম পায়ে হেটে রেস্টুরেন্টে যায় এবং হাটতে হাটতে তাদের মধ্যে অনেক কথা হয়। রেস্টুরেন্টে খুব একটা ভিড় নেই। কিছুক্ষণ অপেক্ষা করার পর তারা দুপুরের খাবার খায়। রেস্টুরেন্টটির খাবার মারিয়ামের খুব ভালো লাগে। মোহাম্মাদ তাকে জানায়, বিশ্ববিদ্যালয়ের বেশীর ভাগ ছাত্রছাত্রী এই রেস্টুরেন্টে আসে খাবার খাওয়ার জন্য। কারণ, এর খাবার সুস্বাদু এবং একই সাথে দামে সস্তা। খাবার খাওয়ার পর রমিন ও মারিয়াম পোস্ট অফিসে যায়। মোহাম্মাদ তাদের কাছ থেকে বিদায় নিয়ে তার নিত্যাকার কাজে চলে যায়। তো বন্ধুরা, আমরাও আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় চাইছি। আবারো কথা হবে আগামী সপ্তায়।#