ফার্সি ভাষায় 'মেহমান' مهمان মানে মেহমন (৪১তম পর্ব)
পাঠক! ফার্সি ভাষা মিষ্টি ভাষার আসর, ফার্সি ভাষা মিষ্টি ভাষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। এখন মধ্যরাত এবং মোহাম্মাদ তার বন্ধু সাঈদের সাথে ট্যাক্সিতে করে বিশ্ববিদ্যালয়ের হলে ফিরছে। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা।
রাস্তার এক যায়গায় এসে ড্রাইভার ডান দিকে টার্ন নিল। এবার যে রাস্তায় এসে ট্যাক্সিটা পড়লো সেটিতে বেশ ভীড়। গাড়িগুলো তীব্র গতিতে যাচ্ছে এবং জোরে জোরে হর্ন বাজাচ্ছে। বলুন তো কী হতে পারে? হ্যা বলছি। এটা বরযাত্রীদলের গাড়ির বহর। ইরানে বিয়ের আসর থেকে বর-কনেকে বহনকারী গাড়ির সাথে বরযাত্রীদলের গাড়িগুলো তাদেরকে বরের নতুন বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। পথে তারা তালে তালে হর্ন বাজিয়ে তাদের উল্লাস প্রকাশ করে। মোহাম্মাদ এই দৃশ্য দেখে একটু অবাক হয়। এ ব্যাপারে সে তার বন্ধু সাঈদের সাথে কথা বলে। সাঈদের সাথে মোহাম্মাদের কী কথা হলো, তা শোনার আগে চলুন ফার্সি শব্দগুলোর অর্থ জেনে নেই।اینجا - آنجا - چه خبر است ؟ شلوغ است - ماشین - ماشین ها - ساعت - 12 - شب - بوق می زنند - کاروان عروسی - یعنی چه ؟ ببین - مهمان - مهمانها - عروسی - تالار - هتل - خوب - بعد از - عروس - داماد - به همراه - خانه - جدید - جدیدشان - آنها می روند - خوشحالی - نشان - نشان می دهند - ماشین عروس - آنجا - من می بینم - قشنگ - پر از - گل - ازدواج - مراسم - مختلف - نمونه - یک نمونه - کمی - جوان - جوانها - جوانهای ایرانی - شنیدم - مراسم - پرهزینه - معمولا - باغ - بعضی ها - ساده - آنها می گیرند - جشن - جشن ساده - موافق - موافقم - همین طور
এখানে। ওখানে। কী হয়েছে? ভীড়। গাড়ি। গাড়িগুলো। ঘড়ি। ১২। রাত। ওরা হর্ন বাজাচ্ছে। বিয়ের গাড়ির বহর। এর মানে কী? দেখ। মেহমান বা অতিথি। অতিথিরা। বিয়ে। মিলনায়তন বা হল। হোটেল। ভালো। পরে। কনে। বর। সাথে করে। বাড়ি। নতুন। তাদের নতুন। তারা যায়। আনন্দ বা উল্লাস। দেখানো। তারা দেখায়। কনের গাড়ি। ওখানে। আমি দেখছি। সুন্দর। ভর্তি। ফুল। বিয়ে। অনুষ্ঠান। বিভিন্ন। নমুনা বা উদাহরণ। একটি নমুনা বা উদাহরণ। খানিকটা। জোয়ান বা তরুন। তরুনরা। ইরানী তরুনরা। শুনেছি। অনুষ্ঠান। ব্যায়বহুল। সাধারণতঃ। বাগান। কেউ কেউ। সাদামাটা। তারা আয়োজন করে। উৎসব বা অনুষ্ঠান। সাদামাটা অনুষ্ঠান। সম্মত। আমি সম্মত বা আমি রাজী। এইভাবে।তো বন্ধুরা, এবারে চলুন তেহরানের রাস্তায় ট্যাক্সিতে বসে মোহাম্মাদের সাথে সাঈদের কী কথা হলো তা শুনি।
( در خیابان صدای تردد ماشینها و بوق زدن ) ( ترجمه و تکرار دو بار ) محمد - اینجا چه خبر است ؟ خیلی شلوغ است . چرا ماشینها ساعت 12 شب بوق می زنند ؟ سعید - این یک کاروان عروسی است . محمد - کاروان عروسی یعنی چه ؟ سعید - بعد از پایان مراسم عروسی در تالار ، مهمانها ، به همراه عروس و داماد ، به خانه ی جدیدشان می روند . محمد - چه خوب . پس آنها به این شکل ، خوشحالی خود را نشان می دهند ؟ سعید - بله . ببین ماشین عروس آنجا در بین ماشینها است . محمد - آره می بینم . خیلی قشنگ است . پر از گل است . سعید - ازدواج در ایران مراسم مختلفی دارد . این یک نمونه از آنها است . محمد - از جوانهای ایرانی شنیدم که مراسم عروسی خیلی پرهزینه است . سعید - بله . معمولا مهمانی در تالار یا باغ یا هتل است . البته بعضی ها یک مهمانی خیلی ساده می گیرند . محمد - این خوب است . من با جشن ساده ازدواج موافقم . سعید - من هم همین طور .
মোহাম্মাদ : এখানে কী হয়েছে? অনেক ভীড় ও শব্দ। গাড়িগুলো রাত বারোটার সময় কেন হর্ন বাজাচ্ছে?সাঈদ : এটা একটি বিয়ের গাড়ির বহর।মোহাম্মাদ : বিয়ের গাড়ির বহর মানে কি? সাঈদ : কোন মিলনায়তন বা হলে বিয়ের অনুষ্ঠান শেষ হলে অতিথিরা বর ও কনের সাথে তাদের নতুন বাড়িতে যায়।মোহাম্মাদ : এতো খুব ভালো কথা। তাহলে এভাবে তারা তাদের আনন্দ প্রকাশ করে?সাঈদ : হ্যা। দেখো, কনের গাড়ি ওখানে, অন্য গাড়িগুলোর মধ্যখানে।মোহাম্মাদ : হ্যা, দেখতে পাচ্ছি। অনেক সুন্দর। গাড়িটা ফুল দিয়ে ঢাকা। সাঈদ : ইরানে বিভিন্ন ধরনের বিয়ের অনুষ্ঠান হয়। এটা তাদের একটা নমুনা বা উদাহরণ।মোহাম্মাদ : ইরানী তরুনদের কাছে শুনেছি, এখানে বিয়ের অনুষ্ঠান অনেক ব্যয়বহুল। সাঈদ : হ্যা। সাধারণতঃ কোন হল, বাগান কিংবা হোটেলে বিয়ের অনুষ্ঠান হয়। কেউ কেউ অত্যন্ত সাদামাটা অনুষ্ঠানও পালন করে থাকে।মোহাম্মাদ : এটা ঠিক আছে। আমি সাদামাটা অনুষ্ঠানের বিয়ে পছন্দ করি। সাঈদ : আমিও তাই। বন্ধুরা, মোহাম্মাদ ও সাঈদের ট্যাক্সি বিয়ের গাড়ির বহর অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ের হলের দিকে গেল। ওদের কথাবার্তা থেকে ফার্সি শেখার পাশাপাশি ইরানের বিয়ের অনুষ্ঠান সম্পর্কেও কিছুটা ধারণা পেয়ে গেলেন। আশা করছি আজকের আসর আপনাদের ভালো লেগেছে। আগামী সপ্তায় আবারো কথা বলার আশা রেখে আজ এখানেই বিদায় চাইছি ফার্সি ভাষা মিষ্টি ভাষার আসর থেকে।#