ফার্সি ভাষায় 'অশপাজ' آشپز মানে বাবুর্চি বা রাধুনি (৪৩তম পর্ব)
পাঠক!, ফার্সি ভাষা মিষ্টি ভাষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ আমরা মোহাম্মাদের সাথে আলীর বাসায় যাবো। মোহাম্মাদের বন্ধু আলী তাকে দুপুরের খাবার বা লাঞ্চের দাওয়াত দিয়েছে। দাওয়াত শুক্রবার দুপুরে।
এদিকে আলীর স্ত্রী তেহরানে নেই। সে মাশহাদে তার বাবার বাড়িতে বেড়াতে গেছে। এখন আলী বাসায় একা থাকে এবং রান্নাবান্নাও তাকেই করতে হয়। আলীর রান্নার হাত ভালো এবং সে রান্নাবান্না করতেও বেশ পছন্দ করে। নিজের হাতের রান্না খাওয়ানোর জন্য সে মোহাম্মাদকে দাওয়াত দিয়েছে। তো আজ আমরা আলীর বাসায় যাবো সে কী রান্না করেছে তা দেখতে এবং আলী ও মোহাম্মাদের মধ্যে কী কথা হলো তা শুনতে। তবে তার আগে চলুন ফার্সি শব্দগুলোর অর্থ জেনে নেই।
حالت چه طور است ؟ - تو چطوری ؟ - خوش آمدی - بو - غذا - بو می آید - همسرت - نرگس - الان - مشهد - مادرش - تو خودت ؟ ( تاکید ) - تو پختی ؟ - بوی خوب - بو دارد - آره - آشپز - پلو - جوجه - کباب - جوجه کباب - من پختم - کبابها - خوشمزه - واقعا ؟ مردم - دنیا - همه ی مردم دنیا - آنها می دانند - چای - آماده - باشد - خودم ( تأکید ) - من چای می ریزم - کمک - تو می خواهی - بخور - من می پزم - چگونه ؟ درست کردی ؟ نمک - فلفل - زعفران - آبلیمو - پیاز - من مخلوط کردم - بعد از - او آماده است - آسان است
তোমার অবস্থা কেমন বা তুমি কেমন আছো? তুমি কেমন আছো? খোশ আমদেদ বা স্বাগতম। ঘ্রান। খাবার। ঘ্রান আসছে। তোমার স্ত্রী। নারগেস। এখন। মাশহাদ। তার মা। তুমি নিজে। তুমি রান্না করেছো? ভালো ঘ্রান। ঘ্রান আছে। হ্যা। বাবুর্চি বা রাধুনি। পোলাও। মুরগীর বাচ্চা বা গোশত। কাবাব। মুরগীর গোশত দিয়ে তৈরি শিক কাবাব। আমি রান্না করেছি। কাবাবগুলো। মজাদার। সত্যি? জনগণ বা মানুষ। দুনিয়া বা পৃথিবী। পৃথিবীর সকল মানুষ। তারা জানে। চা। তৈরি বা রেডি। ঠিক আছে। আমি নিজে। আমি চা ঢালছি। সাহায্য। তুমি চাও। খাও। আমি রান্না করছি। কীভাবে? তৈরি করেছো? লবন। মরিচ। যাফরান। লেবুর রস। পিয়াজ। আমি মিশিয়েছি। পরে। সে রেডি আছে। সহজ।আলীর দাওয়াত পেয়ে মোহাম্মাদ তার বাসায় এসেছে। মোহাম্মাদ এর আগেও আলীর বাসায় কয়েকবার এসেছে। সে আলীর বাসার কলিং বেলে টিপ দেয়। আলী দরজা খোলে। এরপর তাদের মধ্যে কী কথা হয়, চলুন তা শোনা যাক।
( صدای زنگ در - باز شدن در ) علی - سلام . حالت چه طور است ؟ بفرمایید تو . محمد - سلام . خیلی ممنون . تو چطوری ؟ علی - خوبم . خوش آمدی . ( صدای بسته شدن در ) محمد - بوی غذا می آید . همسرت در خانه است ؟ علی - نه . نرگس الان در مشهد است . خانه ی مادرش . محمد - تو خودت غذا پختی ؟ بوی خوبی دارد . علی - آره . من آشپز خوبی هستم . پلو با جوجه کباب پختم . محمد - به به . جوجه کباب . کبابهای ایرانی خیلی خوشمزه است . علی - واقعا ؟ ( با خنده ) همه ی مردم دنیا می دانند غذاهای ایرانی خوشمزه است . چای آماده است . محمد - باشد . خودم چای می ریزم . کمک می خواهی ؟ علی - نه . تو چای بخور . من خودم غذا می پزم .
(কলিং বেলের শব্দ - দরজা খোলার শব্দ)আলী : সালাম। তুমি কেমন আছো? ভেতরে এসো। মোহাম্মাদ : সালাম। অনেক ধন্যবাদ। তুমি কেমন আছো?আলী : আমি ভালো আছি। স্বাগতম।(দরজা বন্ধ করার শব্দ)মোহাম্মাদ : খাবারের ঘ্রান আসছে। তোমার স্ত্রী বাসায় আছে?আলী : না। নারগেস এখন মাশহাদে, তার মায়ের বাড়িতে।মোহাম্মাদ : তুমি খাবার রান্না করেছো? ভালো ঘ্রান আসছে তো!আলী : হ্যা। আমি খুব ভালো রাধুনি। পোলাও এবং জুজে কাবাব রান্না করেছি।মোহাম্মাদ : বাহ বাহ, জুজে কাবাব। ইরানী কাবাব অনেক মজাদার।আলী : সত্যিই? (হেসে দিয়ে) পৃথীবির সকল মানুষ জানে ইরানী খাবার মজাদার। চা রেডি আছে। মোহাম্মাদ : ঠিক আছে। আমি নিজেই চা ঢেলে নিচ্ছি। সাহায্য করবো?আলী : না। তুমি চা খাও। আমি নিজেই খাবার রান্না করছি। মোহাম্মাদ চা খাওয়ার পর কিচেনে গিয়ে আলীকে রান্নার কাজে সাহায্য করে। এরপর সে মেঝেতে কার্পেটের উপর সোফরে বা দস্তরখান বিছায়। ঐতিহ্যগতভাবে ইরানীরা মেঝেতে সোফরে বা দস্তরখান বিছিয়ে তার উপর খাবার সাজিয়ে এর চারপাশে বসে খাবার খায়। সোফরে হচ্ছে এক ধরনের কাপড় বা অয়েলক্লথ এবং এটি শুধুমাত্র খাওয়ার কাজে ব্যবহার করা হয়। তবে ইরানে ডাইনিং টেবিলেরও ব্যবহার রয়েছে। ইদানিং ডাইনিং টেবিলের কদর বাড়লেও অধিকাংশ মানুষ এখনো সোফরেতে খাবার খেতেই বেশী স্বাচ্ছন্দ্য বোধ করে। কারণ, সোফরের চারপাশে পরিবারের সবাই মিলে একসাথে খাবার খাওয়ার মজাই আলাদা। শ্রোতাবন্ধুরা, অনেক কথা হলো। এবারে চলুন মোহাম্মাদ ও আলী খাবার খেতে খেতে কী কথা বললো তা শোনা যাক।
( صدای ظرفها و قاشقها - سر سفره ) ( ترجمه و تکرار دو بار ) محمد - واقعا خوشمزه است . تو آشپز خوبی هستی . چگونه جوجه کباب را درست کردی ؟ علی - جوجه و نمک و فلفل و آبلیمو و پیاز و زعفران را مخلوط می کنم . بعد از سه - چهار ساعت جوجه برای کباب آماده است . محمد - آسان است . من هم جمعه جوجه کباب می پزم .
( কাটা চামচ ও প্লেটের শব্দ)মোহাম্মাদ : সত্যিই খুব মজা হয়েছে। তুমি খুব ভালো রাধুনি। কীভাবে জুজে কাবাব তৈরি করেছো?আলী : মুরগীর গোশতের সাথে লবন, মরিচ, লেবুর রশ, পিয়াজ ও জাফরান মিশিয়েছি। এটাকে তিন চার ঘন্টা রেখে দেয়ার পর কাবাব করার জন্য তৈরি হয়ে যায়। মোহাম্মাদ : এতো খুব সোজা কাজ। আমিও আগামী শুক্রবার জুজে কাবাব তৈরি করবো।মোহাম্মাদ ও আলী দুপুরের খাবার খেতে খেতে বিভিন্ন বিষয়ে আলাপ করে। আলী যেভাবে বললো, আপনারাও সেভাবে জুজে কাবাব তৈরি করতে পারেন। পরিবারের সবাই মিলে ইরানী খাবার খেতে আপনাদের মন্দ লাগবে না। তো শ্রোতাবন্ধুরা, ফার্সী ভাষা শিক্ষার আজকের আসর থেকে এখানেই বিদায় চাইছি। আবারো কথা হবে আগামী সপ্তায়।#