ফার্সি ভাষায় 'পেইগম' پیغام মানে বার্তা (৪৪তম পর্ব)
পাঠক! ফার্সী ভাষা শিক্ষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ইরানের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সময় ঘনিয়ে এসেছে। আজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময়সূচী ঘোষণা করা হয়েছে।
মোহাম্মাদের বন্ধু মিস্টার নাসের বাইয়ানি একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করে বলে নিয়মিত বিশ্ববিদ্যালয়ের ক্লাসে উপস্থিত থাকতে পারে না। মোহাম্মাদ জানে যে, ব্যস্ততার কারণে নাসের পরীক্ষার সময়সূচী ঘোষণার কথা জানতে পারে নি এবং এ কথাটা নাসেরকে তাকেই জানাতে হবে। তাই সে বাহারান নামক ট্রাভেল এজেন্সিতে ফোন করে। এজেন্সির টেলিফোন অপারেটার ফোন ধরে। মোহাম্মাদ মিস্টার বাইয়ানির কথা জিজ্ঞাস করে। কিন্তু সে তখন ট্রাভেল এজেন্সিতে ছিল না। টেলিফোন অপারেটারের সাথে মোহাম্মাদের টেলিফোনে কী কথা হলো এখন আমরা তা শুনবো। তবে তার আগে ফার্সি শব্দগুলোর অর্থ জেনে নেয়া যাক।
آژانس - مسافرتی - بهاران - تشریف دارند ؟ - ایشان - ایشان نیستند - شما می دانید - او بر می گردد - من مطمئن نیستم - شاید - بعد از ظهر - چه ساعتی ؟ - هیچ اطلاعی - هیچ اطلاعی ندارم - شما ؟ پیغام - شما دارید - مهم نیست - دوباره - من تلفن می کنم - دوست - الان - اینجا - چند لحظه .. ایشان صحبت می کنند - با تلفن - منتظر بمانید - من منتظر می مانم - خیلی ممنون
এজেন্সি। সফর সংক্রান্ত বা ট্রাভেল। বাহারান, এটি ট্রাভেল এজেন্সির নাম। আছেন কি? তিনি । তিনি নেই। আপনি জানেন। সে ফিরে আসবে। আমি নিশ্চিত নই। সম্ভবত। দুপরের পর বা বিকেলে। কয়টায়? কোন তথ্য। কোন তথ্য আমার জানা নেই বা আমি কিছু জানি না। আপনি? টেলিফোনে এ প্রশ্ন জিজ্ঞাসা করার অর্থ হলো আপনার নাম কি? বার্তা। আপনার আছে। গুরুত্বপূর্ণ নয়। পুনরায়। আমি ফোন করবো। বন্ধু। এখন। এখানে। কিছুক্ষণ বা একটুখানি... ইরানে টেলিফোনে এ কথাটি বলার অর্থ হলো আপনাকে কিছুক্ষণ ফোনের ও প্রান্তে অপেক্ষা করতে হবে। তিনি কথা বলছেন। টেলিফোনে। অপেক্ষা করুন। আমি অপেক্ষা করছি। অনেক ধন্যবাদ।শ্রোতাবন্ধুরা, আমরা আগেই বলেছি, মোহাম্মাদ ট্রাভেল এজেন্সিতে ফোন করে। কিন্তু ফোন এনগেজ পায়। বেশ কয়েকবার চেষ্টা করার পর অবশেষে লাইন পেয়ে যায়। অপারেটার রিসিভার তোলে। এরপরের কথাগুলো সরাসরি ফার্সী আলাপচারিতায় শোনা যাক।
خانم منشی - آژانس مسافرتی بهاران . بفرمایید . محمد - الو سلام . ببخشید آقای بیانی تشریف دارند ؟ خانم منشی - سلام . نه خیر . ایشان الان در آژانس نیستند . محمد - می دانید کی بر می گردد ؟ خانم منشی - مطمئن نیستم . شاید بعد از ظهر . محمد - چه ساعتی ؟ خانم منشی - هیچ اطلاعی ندارم . ببخشید شما ؟ محمد - من محمد دوست آقای بیانی هستم . خانم منشی - برای ایشان پیغامی دارید ؟ محمد - نه . مهم نیست . من بعد از ظهر دوباره تلفن می کنم . خدا حافظ. . خانم منشی - خدا حافظ .
(টেলিফোনে কথা বলার শব্দ) অপারেটার : বাহারান ট্রাভেল এজেন্সি। জ্বী বলুন।মোহাম্মাদ : হ্যালো সালাম। মাফ করবেন। মিস্টার বাইয়ানি আছেন কি? অপারেটার : সালাম। জ্বী না। তিনি এখন এজেন্সিতে নেই। মোহাম্মাদ : আপনি জানেন কি, সে কখন ফিরবে?অপারেটার : ঠিক বলতে পারছি না। দুপুরের পর ফিরতে পারে। মোহাম্মাদ : কয়টায়?অপারেটার : কিছুই বলতে পারছি না। মাফ করবেন, আপনি?মোহাম্মাদ : আমি মোহাম্মাদ, মিস্টার বাইয়ানি'র বন্ধু।অপারেটার : ওনাকে কিছু জানাতে হবে? মোহাম্মাদ : না, তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়। আমি বিকেলে আবার ফোন করবো। খোদা হাফেজ।অপারেটার : খোদা হাফেজ। মোহাম্মাদ বিকেলে আবারো ট্রাভেল এজেন্সিতে ফোন করে। এবার সে সৌভাগ্যক্রমে নাসের বাইয়ানিকে পেয়ে যায়। তো চলুন দেখা যাক মোহাম্মাদ এজেন্সিতে ফোন করার পর কী ঘটলো?
خانم منشی - آژانس مسافرتی بهاران بفرمایید . محمد - الو . سلام . آقای بیانی تشریف دارند ؟ من محمد ، دوست ایشان هستم . خانم منشی - بله . ایشان الان اینجا هستند . چند لحظه ... محمد - خیلی ممنون . ( بعد از چند لحظه ) خانم منشی - الو ، آقای محمد - ایشان الان با تلفن صحبت می کنند . لطفا منتظر بمانید . محمد - باشد . منتظر می مانم . خیلی ممنون خانم .
অপারেটার : বাহারান ট্রাভেল এজেন্সি, বলুন।মোহাম্মাদ : হ্যালো, সালাম। মিস্টার বাইয়ানি আছেন কি? আমি ওনার বন্ধু, মোহাম্মাদ।অপারেটার : জ্বী। তিনি এখন এখানেই আছেন। একটু অপেক্ষা করুন। মোহাম্মাদ : অনেক ধন্যবাদ।(কিছুক্ষণ পর)অপারেটার : হ্যালো, জনাব মোহাম্মাদ, তিনি এখন ফোনে কথা বলছেন। দয়া করে অপেক্ষা করুন।মোহাম্মাদ : ঠিক আছে। অপেক্ষা করছি। ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ।
মোহাম্মাদ দুই তিন মিনিট অপেক্ষা করার পর নাসের বাইয়ানি এসে রিসিভার তোলে। সালাম বিনিময়ের পর মোহাম্মাদ নাসেরকে পরীক্ষার তারিখ ও সময়সূচী জানায়। নাসের তাকে ধন্যবাদ জানিয়ে তাদের এজেন্সির মাধ্যমে মোহাম্মাদকে একবার গোটা ইরান সফর করার আমন্ত্রন জানায়। মোহাম্মাদ তাকে বলে পরীক্ষা সামনে থাকায় আপতত ঐ আমন্ত্রন গ্রহন করা তার পক্ষে সম্ভব নয়। তবে বিষয়টি ভেবে পরে সে নাসেরকে জানাবে। তো শ্রোতাবন্ধুরা ফার্সী ভাষা শিক্ষার আজকের আসর এখানেই শেষ করতে হচ্ছে। কথা হবে আবারো আগামী আসরে।#