মার্চ ০৯, ২০১৭ ১৭:৪০ Asia/Dhaka

পাঠক! ফার্সি ভাষা মিষ্টি ভাষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের আসরে আমরা মোহাম্মাদের সাথে ইরানের একটি ব্যাংকে যাবো। ইরানে অনেকগুলো সরকারী ব্যাংক রয়েছে। এর মধ্যে ব্যাংকে মেল্লি বা মেল্লি ব্যাংক অন্যতম।

মোহাম্মাদ একটি সেভিং একাউন্ট খোলার জন্য মেল্লি ব্যাংকে যায়। তার আসলে কিছু টাকার প্রয়োজন এবং তার বাবা বিদেশ থেকে মেল্লি ব্যাংকের মাধ্যমে তার কাছে টাকা পাঠাবে। মোহাম্মাদ তার বন্ধুকে জিজ্ঞাসা করে, ব্যাংকে একাউন্ট খোলার জন্য কী কী জিনিসের প্রয়োজন। তার বন্ধুর পরামর্শমত সে দুই কপি ছবি ও পাসপোর্ট নিয়ে ব্যাংকে যায়। ব্যাংকে গিয়ে দেখে সেখানে প্রচন্ড ভিড়। কিছুক্ষণ অপেক্ষা করার পর একটি বুথ খালি পেয়ে সেখানে যায় সে। ঐ বুথে একজন মহিলা কর্মচারী বসে ছিলেন। মোহাম্মাদ তার সাথে একাউন্ট খোলার বিষয়ে কথা বলে। ব্যাংক কর্মচারীর সাথে মোহাম্মাদের কী কথা হলে তা শোনার আগে চলুন ফার্সি শব্দগুলোর অর্থ জেনে নেই।

بفرمایید - باز - باز کنم - حساب - پس انداز - حساب پس انداز - من آمدم - شما می خواهید - من می خواهم - ارز ( پول خارجی ) - حساب ارزی - شما می فرستید - پول - خارج - خارج از ایران - او می فرستد - پدرم - ممکن است ؟ - البته - لطفا - فرم - پرکنید - شما می دانید - اینجا - امضاء کنید - پایین - کپی - گذرنامه - گذرنامه تان - بدهید - من ندارم - روبرو - بانک - فروشگاه - کپی بگیرید - بسیار خوب - عکس - لازم است - من دارم - 2 تا - متشکرم

জ্বী বলুন। খোলা। খুলতে চাই। একাউন্ট। সেভিং বা সঞ্চয়ী। সেভিং একাউন্ট বা সঞ্চয়ী হিসাব। আমি এসেছি। আপনি চান। আমি চাই। বৈদেশিক মূদ্রা। বৈদেশিক মূদ্রার একাউন্ট। আপনি পাঠাবেন। অর্থ বা টাকা। বিদেশ। ইরানের বাইরে। সে পাঠাবে। আমার বাবা। সম্ভব হবে কি? অবশ্যই। দয়া করে। ফর্ম। পূরণ করুন। আপনি জানেন। এখানে। স্বাক্ষর করুন। নীচে। কপি বা অনুলীপি। পাসপোর্ট। আপনার পাসপোর্ট। দিন। আমার নেই। সামনে। ব্যাংক। দোকান। কপি করে আনুন। بسیار خوب অর্থ খুব ভালো, তবে অনেক ক্ষেত্রে "ঠিক আছে" অর্থে ব্যবহৃত হয়- ঠিক আছে। ছবি। প্রয়োজন। আমার আছে। দুই টি। ধন্যবাদ।শ্রোতাবন্ধুরা, ফার্সি শব্দগুলোর অর্থ শুনলেন এতক্ষণ। এবারে চলুন ব্যাংক কর্মীর সাথে মোহাম্মাদের যেসব কথাবার্তা হলো তা শোনা যাক।

محمد - سلام خانم . خانم ( کارمند بانک ) - سلام بفرمایید . محمد - می خواهم حساب باز کنم . خانم - حساب پس انداز می خواهید ؟ محمد - بله . من یک حساب پس انداز می خواهم . حساب ارزی . خانم - شما پول به خارج از ایران می فرستید ؟ محمد - نه . پدرم از خارج برای من پول می فرستد . ممکن است ؟ خانم - بله . البته ، لطفا این فرم را پر کنید . فارسی می دانید ؟ ( صدای کاغذ ) محمد - بله . ( صدای کاغذ ) ( بعد از چند لحظه ) بفرمایید خانم . خانم - متشکرم . اینجا را امضاء کنید . این پائین . - یک کپی از گذرنامه تان هم به من بدهید . محمد - گذرنامه ام اینجاست . اما کپی ندارم . خانم - روبروی بانک یک فروشگاه است . از آنجا کپی بگیرید . محمد - بسیار خوب .

মোহাম্মাদ : সালাম ম্যাডাম। ব্যাংক কর্মী : সালাম। জ্বী বলুন।মোহাম্মাদ : আমি একটি একাউন্ট খুলতে চাই। ব্যাংক কর্মী : সেভিং একাউন্ট খুলতে চান?মোহাম্মাদ : জ্বী। আমি একটি সেভিং একাউন্ট খুলতে চাই। বৈদেশিক মুদ্রার একাউন্ট। ব্যাংক কর্মী : আপনি ইরানের বাইরে টাকা পাঠাবেন?মোহাম্মাদ : না । আমার বাবা বিদেশ থেকে আমার জন্য টাকা পাঠাবেন। এটা কি সম্ভব?ব্যাংক কর্মী : জ্বী, অবশ্যই সম্ভব। দয়া করে এই ফর্মটি পূরণ করুন। ফার্সি জানেন কি? মোহাম্মাদ : জ্বী। (কাগজের শব্দ) (কিছুক্ষণ পর) এই নিন ম্যাডাম।ব্যাংক কর্মী : ধন্যবাদ। এখানে স্বাক্ষর করুন। এই নীচে। (কাগজের শব্দ) আপনার পাসপোর্টের একটি কপিও আমাকে দিন। মোহাম্মাদ : পাসপোর্ট আমার কাছেই আছে। তবে কপি নেই।ব্যাংক কর্মী : ব্যাংকের সামনে একটি দোকান আছে। ওখান থেকে কপি আনুন।মোহাম্মাদ : ঠিক আছে। মোহাম্মাদ পাসপোর্টের কপি করার জন্য ব্যাংক থেকে বের হয়ে রাস্তা পার হয়। রাস্তার ওপারে বই ও খাতা কলমের একটি দোকান আছে এবং ঐ দোকানে কপি মেশিনও রয়েছে। মোহাম্মাদ সেখান থেকে দ্রুত তার পাসপোর্টের একটি কপি নিয়ে ব্যাংকে ফিরে আসে। কপিটি ব্যাংক কর্মীর সামনের টেবিলে রেখে তাকে বলে-

محمد - بفرمایید خانم . این کپی گذرنامه ام . خانم - دو عکس هم لازم است . ( صدای باز شدن در کیف محمد ) محمد - عکس دارم . بفرمایید این دو تا عکس . خانم - متشکرم .

মোহাম্মাদ : এই নিন ম্যাডাম। এটি আমার পাসপোর্টের কপি। ব্যাংক কর্মী : দুই কপি ছবিও দিতে হবে।(মোহাম্মাদের ব্যাগ খোলার শব্দ)মোহাম্মাদ : ছবি আছে। এই নিন দুই কপি ছবি।ব্যাংক কর্মী : ধন্যবাদ।

ব্যাংকের কর্মী মোহাম্মাদের কাছ থেকে পাসপোর্টের কপি ও ছবি নেয়ার পর কয়েকটি ফর্ম পূরণ করে এবং প্রয়োজনীয় তথ্য কম্পিউটারে ইনপুট করে। কয়েক মিনিট পর মোহাম্মাদ ব্যাংকের মহিলা কর্মীর কাছ থেকে একটি চেক বই গ্রহন করে। সে মহিলাকে ধন্যবাদ জানিয়ে ব্যাংক থেকে বের হয়ে আসে। এদিকে ক্লাসের সময় ঘনিয়ে আসায় সে দ্রুত একটি ট্যাক্সিতে উঠে বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা হয়। তো শ্রোতাবন্ধুরা, মোহাম্মাদের ক্লাসে যাওয়ার সাথে সাথে আমরাও বিদায় নেব আজকের ফার্সি শিক্ষার আসর থেকে। কথা হবে আবারো আগামী সপ্তায়।#