ফার্সি ভাষায় 'কেরমেজ' قرمز মানে লাল (৫১তম পর্ব)
ফার্সি ভাষা মিষ্টি ভাষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনাদের হয়তো মনে আছে, গত সপ্তায় মোহাম্মাদ ও রমিন ইরানে ফুলের চাষ সম্পর্কে কথা বলছিল। রমিন মোহাম্মাদকে জানিয়েছিল যে, ইরানে বিভিন্ন ধরনের ফুলের ব্যাপক চাষ হয় এবং ইরান থেকে প্রচুর ফুল বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়। তেহরানের দক্ষিণে রমিনের বন্ধুর বাবা, জনাব খোররামির একটি ফুলের বাগান আছে।
রমিন ও মোহাম্মাদ আজ ঐ ফুলের বাগান দেখতে গেছে। মোহাম্মাদ সেখানে বিভিন্ন ধরনের ফুল দেখে হতবাক হয়ে যায়। তারা বাগানের একটি অংশে প্রবেশ করে, যেখানে বিভিন্ন ধরনের ডেইজি ফুল রয়েছে। সেখানে মোহাম্মাদ ও রমিনের মধ্যে কী কথা হয়, তা শোনার আগে চলুন ফার্সি শব্দগুলোর অর্থ জেনে নেই।
( اینجا - آنجا - آن طرف - بزرگ - قشنگ - زیاد - گل - گلها - درخت - درختها - نوشته - گل چی ؟ - گل داوودی - گل لاله - گل رز - رنگ - رنگها - مختلف - واقعا - زیبا - سفید - صورتی - زرد - قرمز - نارنجی - بنفش - آبی - کوچک - بزرگ - بعضی - ببین - هست ( وجود دارد ) درخت میوه - میوه - سیب - گیلاس - گلابی - گردو - ثروتمند - مثل )
এখানে। ওখানে। ঐ পাশে বা ঐ দিকে। বড়। সুন্দর। অনেক। ফুল। ফুলগুলি। গাছ। গাছগুলি। লেখা আছে। কী ফুল? ডেইজি ফুল। টিউলিপ ফুল। গোলাপ ফুল। রং। রংগুলি। বিভিন্ন। সত্যিই। সুন্দর। সাদা। হালকা লাল বা গোলাপী। হলুদ। লাল। কমলা রঙের। বেগুনি। নীল। ছোট। বড়। কিছু। দেখো। আছে। ফলের গাছ। ফল। আপেল। চেরি ফল। নাশপাতি। আখরোট। সম্পদশালী, বা সমৃদ্ধ। যেমন।বন্ধুরা আগেই যেমনটি বলেছি, মোহাম্মাদ ও রমিন ফুলের বাগানে ঢুকেছে। দেখা যাক তারা সেখানে কী বিষয়ে আলাপ করে।
محمد - اینجا خیلی بزرگ و قشنگ است .رامین - بله . دراینجا گلها و درختهای زیادی هست . محمد - اینجا نوشته گل چی ؟ داوودی ؟رامین - بله.گل داوودی ، ببیین گل داوودی رنگهای مختلفی دارد محمد - واقعا زیباست . سفید ، صورتی ، زرد ، قرمز ، نارنجی ... رامین - گل داوودی یک گل ایرانی است .محمد - اسم این گلهای کوچک چیست ؟رامین - اینها هم گل داوودی است . بعضی گلهای داوودی بزرگ هستند ، بعضی کوچک .محمد - انجا را ببین. آنها گل لاله هستند. درست است ؟رامین - بله آن طرف گلهای لاله است . سفید ، قرمز ، صورتی ، نارنجی ، بنقش ، آبی .محمد - اینجا درخت هم هست ؟رامین - بله درختهای میوه هم اینجا هست . سیب ، گیلاس ، گلابی ، گردو .محمد - ایران واقعا بزرگ و ثروتمند است و مثل این گلها زیبا است
মোহাম্মাদ : এ যায়গাটা বেশ বড় আর সুন্দর।রমিন : হ্যা। এখানে অনেক ফুল ও গাছ আছে।মোহাম্মাদ : এখানে কী ফুলের নাম লেখা আছে? ডেইজি?রমিন : হ্যা ডেইজি ফুল। দেখো, ডেইজি ফুল বিভিন্ন রঙের হয়।মোহাম্মাদ : সত্যিই সুন্দর। সাদা, গোলাপী, হলুদ, লাল, কমলা রঙের...রমিন : ডেইজি কিন্তু একটি ইরানী ফুল।মোহাম্মাদ : এই ছোট ফুলগুলোর নাম কি?রমিন : এগুলিও ডেইজি ফুল। কিছু ডেইজি ফুল বড় হয় আবার কিছু ছোট।মোহাম্মাদ : ওখানটা দেখো। ওগুলো তো টিউলিপ ফুল। তাই না?রমিন : হ্যা। ঐ দিকটাতে টিউলিপ ফুল আছে। সাদা, লাল, গোলাপী, কমলা রঙের, বেগুনী, নীল। মোহাম্মাদ : এখানে কি গাছও আছে?রমিন : হ্যা, এখানে ফলের গাছও আছে। আপেল, চেরি ফল, নাশপাতি, আখরোট।মোহাম্মাদ : ইরান সত্যিই বড় ও সমৃদ্ধ দেশ এবং এই ফুলগুলোর মতই সুন্দর।মোহাম্মাদ ও রমিন ফুলের বাগান ঘুরেফিরে দেখে। জনাব খোররামিও তাদের কাছে আসেন এবং বাগানের ফুল ও ফল সম্পর্কে তাদেরকে বর্ণনা দেন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফুল ও ফলের বীজ এনে তার বাগানে চাষ করা হয়। এরপর এসব ফুল ও ফলের কিছু অংশ দেশের বাজারে বিক্রি করেন এবং বাকিটা বিদেশে রপ্তানি করেন। মোহাম্মাদ এত সুন্দর সুন্দর ফুল দেখে ও এসবের ঘ্রানে মুগ্ধ হয়ে যায়। সে তার দেশের ফুল ও ফল সম্পর্কে জনাব খোররামিকে জানায়। জনাব খোররামি ইরানে ফুলের চাষের ওপরে কিছু বই ও লিফলেট মোহাম্মাদকে দেখান। তিনি মোহাম্মাদ ও রমিনকে দুটি ফুলদানি ও একটি বড় ফুলের তোড়া উপহার দেন। এরপর মোহাম্মাদ ও রমিন জনাব খোররামিকে ধন্যবাদ জানিয়ে তার কাছ থেকে বিদায় নেয়। তো শ্রোতাবন্ধুরা, এরই সাথে আমরাও বিদায় নিচ্ছি আজকের আসর থেকে। আবারো কথা হবে আগামী সপ্তায়।#