জুন ৩০, ২০১৭ ১৬:৩২ Asia/Dhaka

ফার্সি ভাষা মিষ্টি ভাষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনাদের হয়তো মনে আছে, মোহাম্মাদ তেহরানের বাযারে বোযোর্গ বা বড় বাজারের একটি কার্পেটের দোকানে গেছে। সেখানে সে সুন্দর সুন্দর কার্পেট দেখে হতবাক হয়ে যায়। এসব কার্পেটে হরেক রকমের রং ব্যবহার করা হয়েছে। এরকম একটি বড় কার্পেট দেখে মোহাম্মাদ সেদিকে এগিয়ে যায়। সে ঐ কার্পেটটি সম্পর্কে বিক্রেতার সাথে কথা বলে।

এ সময় মোহাম্মাদ ও কার্পেট বিক্রেতার কী কথা হলো তা শোনার আগে চলুন আজকের কথোপকথোনে ব্যবহৃত ফার্সি শব্দগুলোর অর্থ জেনে নেয়া যাক।

فرش - فرشها - صادر - برای - ما می فرستیم - اروپا - کشور - معروف - فرش ایرانی - خوب - بهتر - بهترین - دنیا - نقشه - نقشه ی فرش - قشنگ - مردم - آنها می بافند - زیاد - بیشتر - با دست - هنرمند - هنرمندان - کارخانه - کارخانه ها - هست- پس - البته - گران - گرانتر - درست است - رنگ - رنگها - جالب است - چه جالب - پنجاه - صد - پنجاه رنگ - صد رنگ - به همین خاطر - تابلو - نقاشی - تابلوی نقاشی - از قدیم - هنر - قدیمی - موزه - موزه فرش - 3000 - 3000 ساله - قدیمی - قدیمی تر - قدیمی ترین - پدر - پدر بزرگ - فرش باف - توجه کنید ( من می بافم - من می توانم ببافم )

কার্পেট। কার্পেটগুলো। রপ্তানি। জন্য। আমরা পাঠাবো। ইউরোপ। দেশ। বিখ্যাত। ইরানী কার্পেট। ভালো। আরো ভালো। সবচেয়ে ভালো। দুনিয়া বা পৃথিবী। নকশা। কার্পেটের নকশা। সুন্দর। মানুষ বা জনগণ। তারা বোনে। অনেক। আরো বেশী। হাতে করে বা হাত দিয়ে। শিল্পী। শিল্পীরা। কারখানা। কারখানাগুলো। আছে। সুতরাং। অবশ্যই। দামি। বেশী দামি। ঠিক আছে। রং। রংগুলো। বেশ সুন্দর। কত সুন্দর। পঞ্চাশ। একশ। পঞ্চাশ রং। একশ রং। ঠিক এ কারণে। ওয়ালম্যাট। চিত্রকর্ম। চিত্রকর্মের ওয়ালম্যাট। প্রাচীনকাল থেকে। শিল্প। প্রাচীন বা পুরনো। যাদুঘর। কার্পেটের যাদুঘর। তিন হাজার। তিন হাজার বছরের পুরনো। আরো প্রাচীন। সবচেয়ে প্রাচীন। পিতা। দাদা। কার্পেট শিল্পী।ফার্সি শব্দগুলোর অর্থ শুনলেন। শ্রোতাবন্ধুরা, এবারে মোহাম্মাদ ও কার্পেট বিক্রেতার মধ্যে কী কথা হলো আমরা শুনবো। আপনারাও মনযোগ দিয়ে শুনুন।

( ترجمه و تکرار دو بار ) ( صدای مردم در بازار ) فروشنده - این فرشها برای صادرات است . ما این فرشها را به اروپا می فرستیم . محمد - در کشور من هم فرش ایرانی معروف است . فروشنده - البته ! فرش ایرانی بهترین فرش دنیا است . نقشه ی فرش ایرانی بسیار قشنگ است. محمد - مردم ایران با دست فرش می بافند ؟فروشنده - بله . هنرمندان ایرانی با دست فرش می بافند . کارخانه های فرش هم در ایران هست . محمد - پس در کارخانه هم فرش می بافند .فروشنده - بله . البته فرش دست باف گرانتر است .محمد - درست است . این فرشها رنگهای زیادی دارند . جالب است . فروشنده - این فرش پنجاه رنگ دارد . آن فرش (100 ) صد رنگ دارد .محمد - صد رنگ ؟ چه جالب ! به همین خاطر این فرشها مثل تابلوی نقاشی هستند . فروشنده - بله . هنرمندان ایرانی از قدیم فرشهای زیبا و قشنگی می بافند . محمد - این هنر خیلی قدیمی است ؟فروشنده - بله . قدیمی ترین فرش ایران در موزه ی فرش 3000 ساله است . محمد - شما هم می توانید فرش ببافید ؟فروشنده - بله . پدر و پدر بزرگ من فرش باف بودند . من هم می توانم فرش ببافم .

বিক্রেতা : এই কার্পেটগুলো রপ্তানি করা হবে। আমরা এ কার্পেটগুলোকে ইউরোপে পাঠাবো।মোহাম্মাদ : আমার দেশেও ইরানী কার্পেট বিখ্যাত।বিক্রেতা : তা তো হতেই হবে! ইরানী কার্পেট পৃথিবীর সেরা কার্পেট। ইরানী কার্পেটের নকশাও অত্যন্ত চমৎকার।মোহাম্মাদ : ইরানের মানুষ কি হাতে কার্পেট বোনে?বিক্রেতা : হ্যা। ইরানী শিল্পীরা হাতে কার্পেট বোনে। ইরানে কার্পেটের কারখানাও রয়েছে।মোহাম্মাদ : তাহলে কি কারখানায়ও কার্পেট বোনা হয়?বিক্রেতা : হ্যা। তবে হাতে বোনা কার্পেটের দাম বেশী।মোহাম্মাদ : ও আচ্ছা। এই কার্পেটগুলোতে অনেক রং ব্যবহৃত হয়েছে। অবাক ব্যাপার।বিক্রেতা : এই কার্পেটটিতে ৫০টি রং আছে। ঐ কার্পেটটিতে আছে একশ রং।মোহাম্মাদ : একশ রং? কী অদ্ভুত। এই কারণে তাহলে এই কার্পেটগুলো চিত্রকর্মের ওয়ালম্যাটের মতো দেখতে। বিক্রেতা : হ্যা। ইরানী শিল্পীরা প্রাচীনকাল থেকে সুন্দর ও চমৎকার কার্পেট তৈরি করে আসছেন।মোহাম্মাদ : এটি কি অনেক পুরনো শিল্প?বিক্রেতা : হ্যা। কার্পেটের যাদুঘরে রাখা ইরানের সবচেয়ে প্রাচীন কার্পেটটির বয়স তিন হাজার বছর।মোহাম্মাদ : আপনিও কি কার্পেট বুনতে পারেন?বিক্রেতা : হ্যা। আমার বাবা ও দাদা দুজনেই কার্পেট শিল্পী ছিলেন। আমিও কার্পেট তৈরি করতে পারি।মোহাম্মাদ ও কার্পেট বিক্রেতা এরপর ইরানে কার্পেট বুনন শিল্প নিয়ে কথা বলে। কার্পেট বিক্রেতা মোহাম্মাদকে জানায়, ইরানী কার্পেট বিশ্বের বহু দেশের রপ্তানি হয়। তারা ইরানী কার্পেটে বাহারি রং ও নকশার ব্যবহার নিয়েও আলোচনা করে। মোহাম্মাদ কার্পেট বিক্রেতার কাছ থেকে বিদায় নিয়ে বাযারে বোযোর্গের অন্যান্য অংশ দেখতে থাকে। শ্রোতাবন্ধুরা, আগামী আসরে আবারো কথা বলার আশা রেখে আজকের মত এখানেই শেষ করছি ফার্সি ভাষা মিষ্টি ভাষার আসর।#