জুলাই ১০, ২০১৭ ১১:৫৭ Asia/Dhaka

পাঠক! ফার্সি ভাষা শিক্ষার আসরের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা ইরানের আবহাওয়া সম্পর্কে কথা বলবো। ইরানে একদিকে যেমন পার্বত্য এলাকা রয়েছে, তেমনি রয়েছে ঘন জঙ্গল। এছাড়া সমতলভূমিতো রয়েছেই। এ কারণে ইরানে আবহাওয়ার ব্যাপক তারতম্য লক্ষ্য করা যায়।

এদেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের আবহাওয়া শীতপ্রবণ। তবে দক্ষিণাঞ্চলের আবহাওয়া প্রচন্ড গরম। বিশেষ করে গ্রীষ্মকালে দক্ষিণ ইরানের তাপমাত্রা ভীষণভাবে বেড়ে যায়। ইরানে এক বছরকে বসন্ত, গ্রীষ্ম, শরৎ ও শীত, এই চারটি ঋতুতে ভাগ করা হয়েছ। তবে মজার ব্যাপার হলো, খোরদাদ মাসে দক্ষিণ ইরানের পারস্য উপসাগর তীরবর্তী এলাকা যখন প্রচণ্ড গরম, উত্তরের পাহাড়িয়া এলাকাগুলি তখনো বরফে ঢাকা এবং ঐ একই সময়ে ইরানের কোন কোন এলাকায় বসন্তের আবহাওয়া অনুভব করা যায়। যাই হোক, মোহাম্মাদ ও তার বন্ধু রমিন এখন বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষে বাড়ি ফিরছে। হাটতে হাটতে তারা ইরানের আবহাওয়া সম্পর্কে কথা বলে। তাদের মধ্যে কী কথা হয়, তা জানার আগে চলুন ফার্সি শব্দগুলোর অর্থ জেনে নেয়া যাক।

تو می دانی - من دارم - مهمان - چه کسانی - برای دو هفته - آنها می آیند - آنها می خواهند بیایند - پس - سر - شلوغ - این روزها - سرت این روزها خیلی شلوغ است - ما می رویم - ما می خواهیم برویم - چند شهر - جای دیدنی - ما می خواهیم ببینیم - فکر خوبیست - شما می خواهید بروید - من نمی دانم - جنوب - شمال غرب - اول بهار - الان - هوا - سرد - گرم - هنوز - من فکر نکردم - لباس - لباس گرم - کشور - فصل - بلیط - تو گرفتی - من می روم - خرید - چون - کافی - من وقت دارم .

তুমি জানো। আমার আছে। অতিথি। কারা। দুই সপ্তা'র জন্য। তারা আসবে। তারা আসতে চায়। সুতরাং। মাথা। ভীড়। এই দিনগুলি। তোমার মাথা এ দিনগুলিতে ভীষণ ব্যস্ত, তবে ফার্সি ভাষায় এ বাক্যটি কয়েকদিন ধরে তুমিতো ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছ- এই অর্থে ব্যবহৃত হয়। আমরা যাবো। আমরা যেতে চাই। কয়েকটি শহর। দর্শনীয় স্থান। আমরা দেখতে চাই। ভালো আইডিয়া। আপনি যেতে চান। আমি জানি না। দক্ষিণ। উত্তর-পশ্চিম। বসন্তের শুরু। এখন। হাওয়া বা বাতাস। ঠাণ্ডা। গরম। এখনো। আমি ভেবে দেখিনি। পোশাক। গরম পোশাক। দেশ। ঋতু। টিকেট। তুমি নিয়েছো। আমি যাবো। কেনা। যেহেতু। যথেষ্ট। আমার সময় আছে।

পাঠক! ফার্সি শব্দগুলোর অর্থ শুনলেন। এবারে চলুন মোহাম্মাদ ও রমিনের মধ্যকার কথোপকথনের দিকে মনযোগ দেই।

محمد - رامین می دانی مهمان دارم ؟رامین - نه ، چه کسانی مهمان تو هستند ؟محمد - پدر و مادرم . آنها برای دو هفته می خواهند به ایران بیایند .رامین - پس. سرت این روزها خیلی شلوغ است . محمد - بله . من می خواهم با پدر و مادرم به چند شهر ایران برویم و جاهای دیدنی را ببینیم . رامین - فکر خوبیست . خوب به کجا می خواهید بروید ؟محمد - نمی دانم . اما فکر می کنم شیراز ، اصفهان ، یزد ، کرمان ، بندرعباس و تبریز .رامین - بندرعباس و تبریز ! می دانی بندرعباس در جنوب ایران است و تبریز در شمال غرب ایران .محمد - بله . می دانم . رامین - خوب الان اول بهار است . در بندر عباس هوا گرم است و در تبریز هنوز هوا سرد است . محمد - اه . من به این فکر نکردم .رامین - پدر و مادرت باید هم لباس گرم بیاورند و هم لباس خنک . محمد - درست است . به آنها می گویم که ایران کشوری چهار فصل است . رامین - بلیط گرفتی ؟ محمد - نه . فردا برای خرید بلیط می روم . چون وقت کافی دارم .

মোহাম্মাদ : রমিন, জানো তো আমার কাছে অতিথি আসবেন?রমিন : না, কারা আসছে তোমার অতিথি হয়ে?মোহাম্মাদ : আমার বাবা ও মা। তারা দুই সপ্তা'র জন্য ইরানে আসবেন।রমিন : তাহলে তো তুমি কয়েক দিন ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছ।মোহাম্মাদ : হ্যাঁ। আমি বাবা ও মাকে নিয়ে ইরানের কয়েকটি শহরে যেতে এবং দর্শনীয় স্থানগুলো দেখতে চাই।রমিন : ভালো আইডিয়া। তাহলে কোথায় যেতে চাচ্ছো?মোহাম্মাদ : জানি না। তবে ভাবছি শিরায, ইস্পাহান, ইয়াযদ, কেরমান, বন্দর আব্বাস ও তাব্রিযে যাবো।রমিন : বন্দর আব্বাস ও তাব্রিয! তুমি কি জানো, বন্দর আব্বাস ইরানের দক্ষিণে এবং তাব্রিয ইরানের উত্তর-পশ্চিমে অবস্থিত?মোহাম্মাদ : হ্যাঁ। জানি।রমিন : এখন তো বসন্তের শুরু। বন্দর আব্বাসের আবহাওয়া গরম এবং তাব্রিযে এখনও শীত রয়ে গেছে। মোহাম্মাদ : ওঃ, আমি তো একথা চিন্তা করি নি।রমিন : তোমার বাবা মাকে গরম এবং ঠাণ্ডা উভয় পোশাক আনতে হবে।মোহাম্মাদ : ঠিকই বলেছো। তাদেরকে বলবো যে, ইরান চার ঋতুর দেশ। রমিন : টিকেট কিনেছো?মোহাম্মাদ : না, আগামীকাল টিকেট কিনতে যাবো। কারণ, হাতে যথেষ্ট সময় আছে।

মোহাম্মাদের কাছে এ বিষয়টি খুবই অবাক লাগে যে, তাব্রিযে যেতে হলে গরম পোশাক এবং বন্দর আব্বাস ও আহওয়াযের মত দক্ষিণের শহরগুলোতে যাওয়ার জন্য সাধারণ পোশাক পরতে হবে। সে রমিনের কাছে জানতে চায়, বছরের এই সময়ে বন্দর আব্বাসে গিয়ে পারস্য উপসাগরে সাতার কাটা যায় কি না। রমিন তাকে জানায়, এ সময়টা পারস্য উপসাগর সাতার কাটার জন্য অত্যন্ত উপযোগী। এছাড়া একই সময়ে তারা উত্তর ইরানের তাব্রিযের আশেপাশে বরফ এবং স্কী খেলতে পারে। রমিন ভাবে, এই সময়ে মোহাম্মাদের বাবা-মা'র ইরানে খুব ভালো সফর হবে। কারণ, ইরানের প্রকৃতি যেমন তাদের পছন্দ হবে, তেমনি তারা আবহাওয়ার বৈচিত্র দেখে বিস্মিত হবেন। এছাড়া ইরানের ঐতিহাসিক স্থানগুলো যে কোন ভ্রমনকারীর জন্য আকর্ষণীয়। #