ফার্সি ভাষায় 'দুনিয়া' دنیا মানে দুনিয়া (৬০তম পর্ব)
পাঠক! ফার্সি ভাষা শিক্ষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। মোহাম্মাদ ও তার ইরানী বন্ধু রমিন এখন বিশ্ববিদ্যালয়ের রেস্টুরেন্টে বসে দুপুরের খাবার খাচ্ছে।
মোহাম্মাদ ভাবছে, তার মায়ের জন্য কী উপহার কেনা যায়। আজকের রেস্টুরেন্টে পোলাও এবং কেইমে তৈরি হয়েছে। কেইমে একটি ইরানী খাবারের নাম। রেড মিটের সাথে বুটের ডালের তরকারী। সাথে আলু ভাজিও আলাদা দেয়া হয়। যে পোলাও আজ পরিবেশন করা হয়েছে, তার উপরে জাফরানের রং করা কিছু পোলাও-ও রয়েছে। রং করা এসব পোলাও যেমন খাবারের সৌন্দর্য বৃদ্ধি করেছে, তেমনি সুন্দর একটা ঘ্রাণও আসছে এ থেকে। মোহাম্মাদ মনে মনে ভাবে মায়ের জন্য কিছু জাফরান কিনলে কেমন হয়। ইরানী জাফরান উপহার হিসেবে খুবই ভালো। মোহাম্মাদ তাই জাফরান কেনার ব্যাপারে রমিনের সাথে পরামর্শ করে। এ সময় তাদের মধ্যে কী কথা হয়, তা শোনার আগে চলুন ফার্সি শব্দগুলোর সাথে পরিচিত হওয়া যাক।
من می گیرم - من دوست دارم بگیرم - هدیه - جالب - تو می گیری - تو می خواهی بگیری - چه - مادرت - علاقه مند - آشپز - شاید - زعفران - شاید باشد - آره - بهترین - دنیا - مردم - کشور - خیلی - زیاد - آنها مصرف نمی کنند - گران - چون - خوب - پس - خراسان - کجا - شرق - خراسانی - آنها می کارند - آنها به دست می آورند - گل - گل زعفران - درست است ؟ - وسط - پر زعفران - تولید - سخت - گفتن - گفتنش - اسان - تو می گویی - کشاورزی - کار - اما - برای -
আমি নেব। আমি নিতে চাই। হাদিয়া বা উপহার। মনোরম বা আকর্ষণীয়। তুমি নেবে। তুমি নিতে চাও। কী। তোমার মা। আগ্রহী। রাধুনি। সম্ভবত। জাফরান। হয়তো থাকবে। হ্যাঁ। সবচেয়ে ভালো। দুনিয়া বা পৃথিবী। জনগণ। দেশ। অনেক। প্রচুর। তারা ব্যবহার করে না। দামী। যেহেতু। ভালো। এরপর বা সুতরাং। খোরাসান, এটি ইরানের পূর্বাঞ্চলীয় একটি প্রদেশের নাম। কোথায়। পূর্ব। খোরাসানি বা খোরাসান এলাকার অধিবাসী। তারা রোপন করে বা তারা চাষ করে। তারা অর্জন করে। ফুল। জাফরান ফুল। ঠিক আছে? মধ্যে। জাফরান ফুলের কেশর। উৎপাদন। কঠিন। বলা। সে সম্পর্কে বলা। সহজ। তুমি বলবে। চাষাবাদ। কাজ। কিন্তু। জন্য।
পাঠক! এবারে চলুন দেখা যাক মোহাম্মাদ ও রমিন বিশ্ববিদ্যালয়ের রেস্টুরেন্টে বসে কী আলাপ করছে।
محمد - دوست دارم برای مادرم یک هدیه ی جالب بگیرم .رامین - چه می خواهی بگیری ؟ مادرت به چه چیزی علاقه مند است ؟محمد - مادرم آشپز خوبی است . شاید زعفران هدیه ی جالبی باشد . رامین - آره ، خیلی خوب است . زعفران ایران بهترین زعفران دنیاست . محمد - بله ، خوب است . مردم کشور ما ، زعفران زیاد مصرف نمی کنند ، چون خیلی گران است . رامین - پس بهترین هدیه ، زعفران خراسان است . محمد - خراسان کجاست ؟ رامین - در شرق ایران . کشاورزان خراسانی زعفران هم می کارند . محمد - زعفران را از گل زعفران به دست می آورند . درست است ؟ رامین - بله . آنها زعفران می کارند و وسط هر گل 3 پر زعفران وجود دارد. محمد - پس تولید زعفران خیلی سخت نیست . رامین - ( با خنده ) نه نه . گفتنش آسان است ، اما تولیدش کار بسیار سختی است . محمد - بله ، درست می گویی ، کشاورزی کار سختی است . اما زعفران هدیه ی خوبی برای مادرم است .
মোহাম্মাদ : আমার মায়ের জন্য একটি আকর্ষণীয় উপহার কিনতে চাই।রমিন : কী কিনতে চাও? তোমার মা কী পছন্দ করেন?মোহাম্মাদ : আমার মা ভালো রান্না করেন। জাফরান হয়তো ভালো উপহার হবে।রমিন : হ্যাঁ, খুব ভালো। ইরানের জাফরান পৃথিবীর সবচেয়ে ভালো জাফরান।মোহাম্মাদ : হ্যাঁ, ঠিকই বলেছো। আমাদের দেশের মানুষ বেশী একটা জাফরান ব্যবহার করে না। কারণ, এর দাম অনেক বেশী।রমিন : তাহলে খোরাসানের জাফরান সবচেয়ে উত্তম উপহার।মোহাম্মাদ : খোরাসান কোথায় অবস্থিত?রমিন : ইরানের পূর্ব অংশে। খোরাসানের কৃষকরা জাফরানও চাষ করেন।মোহাম্মাদ : জাফরান ফুল থেকে জাফরান তৈরি হয়, ঠিক বলেছি?রমিন : হ্যাঁ। তারা জাফরান চাষ করেন এবং প্রতিটি ফুলের মাঝখানে তিনটি কেশর থাকে। মোহাম্মাদ : তাহলে তো জাফরান উৎপাদন তেমন কঠিন নয়।রমিন : (হেসে দিয়ে) না না। এটা বলা সহজ, কিন্তু জাফরান উৎপাদন অনেক কঠিন কাজ।মোহাম্মাদ : হ্যাঁ, ঠিক বলছো, কৃষি একটি কঠিন কাজ। তবে আমার মায়ের জন্য জাফরান হবে শ্রেষ্ঠ উপহার।
রমিন মোহাম্মাদকে জাফরান সম্পর্কে আরো বিস্তারিত বর্ণনা দেয়। সে মোহাম্মাদকে বলে, কৃষকরা জাফরানের মূল লাগায় এবং শরৎকালে সূর্য্য ওঠার আগে ক্ষেতে যায়। তারা ক্ষেত থেকে জাফরান ফুল তুলে ঘরে আনে। প্রতিটি ফুলে যে তিনটি কেশর থাকে তা তুলে রোদে শুকায়। এই পদ্ধতিতে জাফরান পাওয়া যায়। মোহাম্মাদ ও রমিন একদিন বাজারে গিয়ে জাফরান কেনার পরিকল্পনা করে। জাফরান একটি ইরানী মসলা এবং এটি গুড়া করে বিভিন্ন ধরনের খাবারে ব্যবহার করা হয়। ইরানের বিভিন্ন খাবারে জাফরানের হলুদ ও কমলা রং এবং এর সুন্দর ঘ্রান পাওয়া যায়। এমনকি বিভিন্ন মিষ্টিতেও এর ব্যবহার রয়েছে। ইরানী জাফরান পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হয় এবং এ জাফরান পৃথিবী বিখ্যাত। অবশ্য প্রাচীনকাল থেকে ইরানে জাফরান ওষুধ হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে। তো পাঠক! ফার্সি শিক্ষার আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরে আবারো কথা বলার আশা রইল।#
পার্সটুডে/নাসির মাহমুদ/আবু সাঈদ/১৩