ফার্সি ভাষায় 'কেত'ব' کتاب মানে বই (৬৪তম পর্ব)
পাঠক! ফার্সি ভাষা শিক্ষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ আমরা আপনাদেরকে ফার্সি ভাষা ও সাহিত্যের একজন নামকরা অধ্যাপকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। ফার্সি ভাষায় ছয় খন্ডের অভিধান রচনাকারী ড. মোহাম্মাদ মঈন সম্পর্কে আজ আমরা আলোচনা করবো। অভিধান রচনা এবং পুরনো ফার্সি সাহিত্যকর্মগুলিকে পরিশুদ্ধ করার কাজে তিনি জীবনের বেশীর ভাগ সময় ব্যয় করেন।
তিনি তেহরান বিশ্ববিদ্যালয় থেকে ফার্সি ভাষা ও সাহিত্যে ডক্টরেট ডিগ্রি লাভকারী প্রথম ছাত্র। তার ২০০রও বেশী গবেষণালব্ধ প্রবন্ধ ও বই রয়েছে। ফার্সি ছাড়াও আরবি, ইংরেজি, ফরাসী ও জার্মান ভাষার ওপর তার দখল ছিল এবং তিনি বৃটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা ও অধ্যাপনা করেছেন। সে যাই হোক, একটি পার্টিতে গিয়ে মোহাম্মাদ আজ একজন কলেজ প্রভাষকের সাথে পরিচিত হয়। জনাব মুসাভি বেশ কয়েক বছর ধরে কলেজে ফার্সি সাহিত্য পড়ান। তিনি ডক্টর মুঈনের সরাসরি ছাত্র ছিলেন। যখন তিনি শুনলেন মোহাম্মাদ ফার্সি সাহিত্যে পড়াশুনা করছে, তখন তিনি খুশী হন এবং মোহাম্মাদের সাথে কথা বলতে আগ্রহী হয়ে ওঠেন। জনাব মুসাভি মোহাম্মাদের সাথে ডক্টর মঈন সম্পর্কে আলোচনা করেন। তাদের কথোপকথন শোনার আগে চলুন ফার্সি শব্দগুলোর অর্থ জেনে নেয়া যাক।
شما درس می خوانید - رشته - ادبیات - فارسی - دانشجو - استاد - شما می شناسید - فرهنگ معین - آثار - دکتر - استفاده - استفاده می کنم - البته - کتاب - مقاله ـ بسیاری - 200 - او دارد ـ من نمی دانستم - استاد دهخدا - ایشان - همکاری - همکاری می کرد - چه کاری ؟ - لغت نامه ی دهخدا - بزرگترین - نویسنده - نوشتن - چند سال ؟ او زحمت کشید - کوشش کرد - کشور - دیگر - او تدریس کرد - مدتی - امریکا - انگلستان - آلمان - فرانسه
আপনি পড়াশুনা করেন। বিভাগ। সাহিত্য। ফার্সি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র। অধ্যাপক। আপনি চেনেন। মঈন অভিধান। সাহিত্যকর্ম। ডক্টর। ব্যবহার। আমি ব্যবহার করি। অবশ্য। বই। প্রবন্ধ। অনেক। ২০০। তার আছে। আমি জানতাম না। অধ্যাপক দেহখোদা। তিনি। সহযোগিতা। সহযোগিতা করতেন। কী কাজ? দেহখোদা অভিধান। সবচেয়ে বড়। লেখক। লেখা। কত বছর? সে কষ্ট করেছে। চেষ্টা করা। দেশ। অন্য। সে শিক্ষকতা করেছে। কিছু দিন। আমেরিকা। বৃটেন। জার্মানী। ফ্রান্স।
পাঠক! এবারে চলুন মোহাম্মাদ ও জনাব মুসাভি'র মধ্যকার আলোচনাটি শুনি।
آقای موسوی - شما در رشته ی ادبیات فارسی درس می خوانید ؟ محمد - بله . من دانشجوی ادبیات فارسی هستم . آقای موسوی - پس استاد معین را می شناسید !محمد - بله .â من از فرهنگ معین از آثار دکتر محمد معین استفاده می کنم . آقای موسوی - البته او کتابها و مقاله های بسیاری دارد . بیشتر از 200 مقاله .محمد - این را نمی دانستم . آقای موسوی - ایشان با استاد دهخدا همکاری می کرد . محمد - برای چه کاری ؟ برای نوشتن لغت نامه ی دهخدا ؟ آقای موسوی - بله . آقای دهخدا نویسنده ی بزرگترین لغت نامه ی فارسی است . محمد - دکتر معین برای نوشتن فرهنگ معین چند سال زحمت کشید ؟ آقای موسوی - استاد معین بیشتر از 25 سال برای فرهنگ معین کوشش کرد . محمد - او در کشورهای دیگر هم تدریس کرد ؟ آقای موسوی - بله . او مدتی در امریکا ، انگلستان و آلمان و فرانسه تدریس کرد .محمد - فرهنگ معین کتاب بسیار خوبی است .
জনাব মুসাভি : আপনি ফার্সি সাহিত্যে পড়াশুনা করছেন?মোহাম্মাদ : জ্বী। আমি ফার্সি সাহিত্যের ছাত্র।জনাব মুসাভি : তাহলে তো আপনি অধ্যাপক মঈনকে চেনেন।মোহাম্মাদ : জ্বী। আমি ডক্টর মোহাম্মাদ মঈন রচিত মঈন অভিধান ব্যবহার করি।জনাব মুসাভি : অবশ্য তার অনেক প্রবন্ধ ও বই রয়েছে। ২০০রও বেশী প্রবন্ধ তিনি লিখেছেন।মোহাম্মাদ : এই তথ্যটি জানা ছিল না।জনাব মুসাভি : তিনি অধ্যাপক দেহখোদার সাথে একত্রে কাজ করেছেন।মোহাম্মাদ : কী কাজে সহযোগিতা করেছেন? দেহখোদা অভিধান লেখার কাজে?জনাব মুসাভি : জ্বী। জনাব দেহখোদা সবচেয়ে বড় ফার্সি অভিধানের লেখক।মোহাম্মাদ : ডক্টর মঈন তার অভিধান লিখতে কত বছর সময় ব্যয় করেছেন?জনাব মুসাভি : অধ্যাপক মঈন ২৫ বছরেরও বেশী সময় ধরে অভিধান রচনার কাজ করেছেন।মোহাম্মাদ : তিনি কি অন্যান্য দেশেও অধ্যাপনা করেছেন?জনাব মুসাভি : জ্বী। তিনি আমেরিকা, বৃটেন, জার্মানী ও ফ্রান্সে অধ্যাপনা করেছেন।মোহাম্মাদ : মঈন অভিধান একটি অত্যন্ত মূল্যবান বই।
এরপর মোহাম্মাদ ও জনাব মুসাভি তাদের আলোচনা চালিয়ে যান। জনাব মুসাভি অধ্যাপক দেহখোদা সম্পর্কে কথা বলেন। ডক্টর দেহখোদা ফার্সি ভাষায় সর্ববৃহৎ অভিধান রচনা করেন। ৩০ খন্ডের ঐ অভিধান ছিল মরহুম দেহখোদা'র সারা জীবনের চেষ্টার ফল। ডক্টর দেহখোদার মৃত্যুর পর ডক্টর মঈন তার কাজকে চালিয়ে নিয়ে যান। বর্তমানে গবেষকদের জন্য দেহখোদা অভিধান একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়া ডক্টর মঈন প্রায় ৪০০ জনের একটি টিম নিয়ে ২৫ বছর প্রচেষ্টা চালানোর পর একটি স্বতন্ত্র অভিধান রচনা করতে সক্ষম হন। ফার্সি ভাষা ও সাহিত্য ডক্টর মঈন ও ডক্টর দেহখোদার কাছে ঋনী থাকবে চিরকাল। তো পাঠক! ফার্সি ভাষা শিক্ষার আজকের আসর এখানেই শেষ করতে হচ্ছে। কথা হবে আবারো আগামী আসরে। #
পার্সটুডে/নাসির মাহমুদ/আবু সাঈদ/৮