ফার্সি ভাষায় 'হাওয়া' هوا মানে আবহাওয়া (৬৬তম পর্ব)
পাঠক! ফার্সি ভাষা শিক্ষার এ সপ্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনাদের হয়তো মনে আছে, মোহাম্মাদ ইরানের দুই মরুভূমি দাশতে কাভির ও কাভিরে লুতের সাথে পরিচিত হয়েছে। সে এ সম্পর্কে রমিনের সাথে কথা বলে এবং রমিন তাকে এ সম্পর্কে আরো বেশী তথ্য দেয়। দিনের বেলায় প্রচন্ড গরম, খুব কম বৃষ্টিপাত এবং পানির স্বল্পতা'র কারণে সেখানে কেউ বসবাস করতে পারে না।
তবে এসব মরুভূমির আশেপাশে বসতি গড়ে উঠেছে এবং সেখানে খোরমা ও পেস্তাসহ এ ধরনের যে সব গাছের জন্য বেশী পানির প্রয়োজন নেই, সে সব গাছের চাষ হচ্ছে। তবে মরুভূমির মানুষ শিল্পকর্মে বেশ পটু। কার্পেট, মৃৎশিল্প ও কাপড় বোনাসহ অন্যান্য শিল্পকর্মে মরু অঞ্চলের মানুষ অনেক পারদর্শী। আজকের আসরে আমরা মোহাম্মাদ ও রমিনের এ সংক্রান্ত আলোচনার পরবর্তী অংশ শুনবো। তবে তার আগে ফার্সি শব্দগুলোর অর্থ জেনে নেয়া যাক।
کویر - حیوان - آنها زندگی می کنند - مرکز - تعداد - تعداد کمی - گیاه - روستا - کشاورز - آنها استفاده می کنند - شهر - بزرگ - خیلی - فقط - از کجا - آنها می آورند - راه - در قدیم - زیر - زیر زمین - آنها درست می کردند - برای چه ؟ - آنها می گویند - قنات - کشاورزی - آنها کشاورزی می کنند - هوا - خشک - کم - توفان - توفان شن - معماری - جالب - چند - فیلم - من دیده ام - خانه - گنبد - قشنگ.
মরুভূমি। পশু। তারা বাস করে। কেন্দ্র। সংখ্যা। অল্প সংখ্যক। লতাগুল্ম। গ্রাম। কৃষক। তারা ব্যবহার করে। শহর। বড়। অনেক। শুধুমাত্র। কোথা থেকে। তারা আনে। রাস্তা বা পথ। অনেক আগে। নীচে। মাটির নীচে। তারা তৈরি করতো। কিসের জন্য? তারা বলে। ভূগর্ভস্থ খাল। কৃষিকাজ। তারা কৃষিকাজ করে। হাওয়া অর্থ বাতাস, তবে অনেক সময় ফার্সী ভাষায় আবহাওয়া অর্থে হাওয়া শব্দটি ব্যবহৃত হয়। শুকনা। কম। ঝড়। বালুঝড়। স্থাপত্য । আকর্ষণীয়। কয়েকটি। সিনেমা। আমি দেখেছি। বাড়ি। গম্বুজ। সুন্দর।
তো পাঠক! এবারে চলুন দেখা যাক মোহাম্মাদ ও রমিন কী বলছে তা শোনা যাক।
محمد - در کویر چه حیواناتی زندگی می کنند ؟ رامین - در مرکز کویر تعداد کمی حیوان و گیاه وجود دارد . اما اطراف آن ، حیواناتی مثل شتر و مار وجود دارد . محمد - پس مردم اطراف کویر شتر دارند ؟ رامین - بله . در روستاهای اطراف کویر ، کشاورزان برای انجام کارهای خود از شتر استفاده می کنند . محمد - شهرهای اطراف کویر بزرگ هستند ؟ رامین - نه . این شهرها خیلی بزرگ نیستند . فقط کرمان و یزد و اصفهان بزرگ هستند . محمد - مردم این شهرها و روستاها از کجا آب می آورند ؟ رامین - در قدیم آنها در زیر زمین راههایی برای آب درست می کردند . محمد - به این راهها چه می گویند ؟ رامین - اسم این راهها قنات است . با آب قنات ، کشاورزی هم می کنند . محمد - فکر می کنم زندگی نزدیک کویر سخت است . رامین - بله ، درست است . هوای گرم و خشک و آب کم و توفان شن . محمد - اما معماری کویر خیلی جالب است . من چند فیلم درمورد معماری در کویر دیده ام . رامین - بله . خانه های آنجا گنبدی و خیلی قشنگ است .
মোহাম্মাদ : মরুভূমিতে কী কী পশু বসবাস করে?রমিন : মরুভূমির কেন্দ্রে খুব কম পশু ও গুল্ম রয়েছে। তবে এর আশেপাশে উট ও সাপের মত পশু আছে।মোহাম্মাদ : তাহলে কি মরুভূমির আশেপাশের মানুষের উট আছে?রমিন : হ্যাঁ। মরুভূমি'র আশেপাশের গ্রামের কৃষকেরা তাদের কাজেকর্মে উট ব্যবহার করে।মোহাম্মাদ : মরুভূমির আশেপাশের শহরগুলো কি বড়?রমিন : না। এসব শহর তেমন বড় নয়। কেবল কেরমান, ইয়াযদ ও ইস্পাহান বড় শহর।মোহাম্মাদ : এসব গ্রাম ও শহরের মানুষ পানি আনে কোথা থেকে?রমিন : অনেক আগে তারা মাটির নীচে পানি আনার জন্য রাস্তা তৈরি করতো।মোহাম্মাদ : এসব রাস্তাকে কি বলা হয়?রমিন : এসব রাস্তাকে কানাত বলে। কানাতের পানি দিয়ে তারা কৃষিকাজও করতো।মোহাম্মাদ : আমার মনে হয়, মরুভূমির কাছে জীবন যাপন অনেক কঠিন।রমিন : হ্যাঁ, ঠিক বলেছো। ওখানকার গরম আবহাওয়া, শুস্কতা, পানির স্বল্পতা এবং বালুঝড় অসহনীয়।মোহাম্মাদ : তবে মরুভূমিতে বাড়ি নির্মান বেশ আকর্ষণীয়। আমি মরুভূমিতে বাড়ি নির্মানের ওপর কয়েকটি সিনেমা দেখেছি।রমিন হ্যাঁ। ওখানকার বাড়িগুলো গম্বুজ আকৃতির এবং অনেক সুন্দর।
মোহাম্মাদ ও রমিনের কথাবার্তা শুনলেন। আশা করি বুঝতে পেরেছেন।
মোহাম্মাদ ও রমিন এরপর হাটতে হাটতে দোকানে যায়। রমিন মরুভূমি সম্পর্কে কিছু বিস্ময়কর কথা মোহাম্মাদকে শোনায়। মরুভূমির আশেপাশের মানুষগুলো মরুভূমিতে মানুষের হারিয়ে যাওয়া সম্পর্কে অনেক বিস্ময়কর গল্প বলে থাকে। তারা বিশ্বাস করে কারো পক্ষে মরুভূমির ঠিক কেন্দ্রে গিয়ে জীবিত ফিরে আসা সম্ভব নয়। মরুভূমিতে রয়েছে সেই বিখ্যাত মরুভূমির মরিচিকা। দুর থেকে দেখলে মনে হয় সামনে রয়েছে বিশাল জলাশয় বা নদী। কিন্তু কাছে গেলে দেখা যাবে ধু ধু বালুচর। মরুঝড় বা বালুঝড়ের কারণে মরুভূমির আকৃতি প্রতি মুহুর্তে পরিবর্তিত হয়। এসব মরুভূমি ভ্রমনকারীদের লেখা থেকে তাদের জীবনের বিস্ময়কর অভিজ্ঞতার কথা জানা যায়। মরুভূমির আশেপাশের বসতিগুলোকে এখন আধুনিক প্রযুক্তির সাহায্যে আরামদায়ক করে গড়ে তোলা হয়েছে। পর্যটকদের জন্য রয়েছে পর্যাপ্ত সুবিধা। পানিরও এখন আর কোন অভাব নেই। পাঠক! ইরান সফরে এলে এদেশের মরুভূমি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ফার্সি ভাষা শিক্ষার আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।#
পার্সটুডে/নাসির মাহমুদ/আবু সাঈদ/২০