নভেম্বর ২৮, ২০১৭ ১২:০১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! স্বাগত জানাচ্ছি ২৮ নভেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • এক হাজার কোটি টাকা পাচারের অভিযোগে মামলা-দৈনিক ইত্তেফাক
  • ‘জঙ্গি আস্তানায়' তিনজনের লাশ উদ্ধার, অভিযান শেষ-দৈনিক প্রথম আলো/ইত্তেফাক
  • পোক্ত হচ্ছে প্রশাসনে রাজনৈতিক নিয়োগ!-দৈনিক যুগান্তর
  • ভাষাণচরে এক লাখ রোহিঙ্গা পুনর্বাসনে ২৩১২ কোটি টাকার প্রকল্প-দৈনিক যুগান্তর
  • ‘গণতন্ত্র মানে শুধু ব্যালট বাক্সে ভোট দেয়া না’-দৈনিক মানবজমিন
  • মানুষের মত প্রকাশে আগ্রাসন চালাচ্ছে সরকার : বিএনপি- দৈনিক নয়া দিগন্ত
  • মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ-দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:

  • চার দিন জেল খাটল ৮ গাধা!-দৈনিক আনন্দবাজার
  • ‌ শুধু মাদক নয়, ওরা কিডনিও পাচার করত-দৈনিক আজকাল
  • ‘নিজের প্রচারে ব্যস্ত, মোদি কি ভুলে গিয়েছেন যে উনি দেশের প্রধানমন্ত্রী?’-সংবাদ প্রতিদিন
  • ‘মোদীর চামড়া তুলে নেব'-তেজপ্রতাপ: টাইমস অব ইন্ডিয়া

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

‘জঙ্গি আস্তানায়’ তিনজনের লাশ-দৈনিক প্রথম আলো

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার পদ্মার চর আলাতুলি গ্রামের ওই জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান শেষ

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার পদ্মার চর আলাতুলি গ্রামের ওই জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান আজ দুপুর দেড়টার দিকে শেষ হয়েছে। ওই বাড়িতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাড়িতে ক্ষতবিক্ষত তিনজনের লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন, র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান। এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ১২ সদস্যের বোম্ব ডিসপোজাল টিম সেখানে গিয়ে কাজ করার পর এ অভিযান শেষ হয়। আজ সকালে র‍্যাব ওই বাড়ির মালিক রাশিকুল ইসলাম, তাঁর স্ত্রী নাজমা বেগম ও শ্বশুর মো. খুরশেদকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।

এদিকে, দৈনিক মানবজমিনের খবরে লেখা হয়েছে, রাজধানীর গেণ্ডারিয়া থেকে নিষিদ্ধ আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

‘গণতন্ত্র মানে শুধু ব্যালট বাক্সে ভোট দেয়া না’-দৈনিক মানবজমিন

গণতন্ত্র মানে শুধু ব্যালট বাক্সে ভোট দেয়া না মন্তব্য মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, গণতন্ত্র মানে শুধু ব্যালট বাক্সে ভোট দেয়া না। নির্বাচনের আগে যা হয়, নির্বাচনের সময় এবং নির্বাচনের পর যা হয় সবকিছুই গণতন্ত্রের অংশ। আজ মঙ্গলবার রাজধানীর হোটেল লেকশোরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ওই সময় মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট আরো বলেন, একটা কার্যকর গণতন্ত্রে সকল রাজনৈতিক দলের মুক্তভাবে কাজ করার সুযোগ থাকতে হবে। নাগরিকদের ভোটার হওয়ার স্বাধীনতা থাকতে হবে। কোন ধরনের বাধা বা চাপ মুক্ত থেকে ভোট প্রদানের সুযোগ থাকবে হবে।

মানুষের মত প্রকাশে আগ্রাসন চালাচ্ছে সরকার : বিএনপি-দৈনিক নয়া দিগন্ত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং আইন ও রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুলের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা ও বানোয়াট মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি বলেছে, মানুষের চিন্তা, বিশ্বাস ও মত প্রকাশের স্বাধীনতার ওপর বেপরোয়া আগ্রাসন চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার। সরকার যেন তার বিভিন্ন এজেন্সি দিয়ে বিরোধী দল ও মতের মানুষের বিরুদ্ধে সারাক্ষণ ওঁত পেতে আছে-তারা কে কখন কোথায় কী বলছে সেটি জানার জন্য।

আজ দুপুরে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকারের আচরণে মনে হয়-যারা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তারা সবাই অপরাধী। দেশে দেশে একদলীয় শাসনের বৈশিষ্ট্য এরকমই।

ভাষাণচরে এক লাখ রোহিঙ্গা পুনর্বাসনে ২৩১২ কোটি টাকার প্রকল্প-দৈনিক যুগান্তর

ভাষাণচরে এক লাখ রোহিঙ্গাকে পুনর্বাসনের জন্য ২ হাজার ৩১২ কোটি ১৫ লাখ টাকার ‘ প্রকল্প অনুমোদন

নোয়াখালীর ভাষাণচরে এক লাখ রোহিঙ্গাকে পুনর্বাসনের জন্য ২ হাজার ৩১২ কোটি ১৫ লাখ টাকা ‘আশ্রয়ণ-৩’ নামে একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিনের একনেকের সভায় ‘আশ্রয়ণ-৩’সহ মোট ১৪টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। সবগুলো প্রকল্প বাস্তবায়নে ১০ হাজার ৯৯ কোটি ১৬ লাখ টাকা ব্যয় হবে।

মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ-দৈনিক ইনকিলাব

দেশে নির্বাচন নির্বাচন আবহ সৃষ্টি হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি মাত্র ১২ মাস। বর্তমান দশম সংসদের মেয়াদকাল হিসাবে ধরলে আগামী বছর ২০১৮ সালের ৩১ অক্টোবর থেকে শুরু হবে ৯০ দিনের ক্ষণগণনা। আগাম তথা অন্তবর্তী নির্বাচনের জন্য বিএনপি জোটের পুরনো দাবিটি তামাদি হয়ে গেছে আগেই। তবুও এখন মনে হয় যেন নির্বাচন খুব কাছেই। শীতের হিমেল আবহাওয়া শুরু হলে সবসময়ই এদেশে রাজনীতির মাঠ সজীব ও সরগরম হয়ে উঠে। এবার প্রায় সর্বত্র তা আরও বেশিমাত্রায় চোখে পড়ছে। বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের বর্তমান এবং সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি, প্রথম ও মাঝারি সারির নেতা এমনকি উঠতি কিংবা ‘নব্য’ নেতাদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এলাকাওয়ারি নজরকাড়া গণমুখী তৎপরতা চলে আসছে। তা এখন দিন দিন জোর কদমে বৃদ্ধির দিকেই। যা দেখে ভুলে কারও মনে হতে পারে জাতীয় নির্বাচন এই বুঝি দরজায় কড়া নাড়ছে! সবখানে ‘নির্বাচন’ ‘নির্বাচন’ আবহ।

পোক্ত হচ্ছে প্রশাসনে রাজনৈতিক নিয়োগ!-দৈনিক যুগান্তর

পোক্ত হচ্ছে প্রশাসনে রাজনৈতিক নিয়োগ

প্রশাসনে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগের পথ আরও পোক্ত করা হচ্ছে। এখন থেকে যে কোনো ব্যক্তিকে সরকারের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পদে নিয়োগ দেয়া যাবে। রাষ্ট্রপতি তার বিশেষ এখতিয়ারে এ নিয়োগ দিতে পারবেন। এমন বিধান রেখে সরকারি কর্মচারী আইন-২০১৭ এর খসড়া চূড়ান্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রস্তাবিত আইনের খসড়া অনুমোদনের জন্য আজ অনুষ্ঠেয় প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে উপস্থাপন করা হতে পারে। এজন্য বিষয়টি বৈঠকের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। প্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে রাষ্ট্রপতির কোটায় সরকারি কর্মচারীদের মধ্য থেকে সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়া হচ্ছে। কিছু পদে রাজনৈতিক ব্যক্তিকেও নিয়োগের নজির রয়েছে। যে কোনো ব্যক্তিকে নিয়োগের বিধান প্রশাসনে দলীয়করণ আরও বৃদ্ধি পাবে। এটি কার্যকর হলে প্রশাসনের সর্বত্রই রাজনৈতিক ও পছন্দের ব্যক্তিকে নিয়োগ দেয়ার প্রতিযোগিতা শুরু হবে। প্রশাসনে দলীয় প্রভাব আরও জোরালো হবে। বাড়বে দলীয়করণ।

বিষয়টি সরকারের একটি অপরিণামদর্শী পদক্ষেপ আখ্যা দিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘এতে প্রশাসনে রাজনৈতিক প্রভাব বাড়বে। ভেঙে পড়বে প্রশাসনের চেইন অব কমান্ড। মেধা ও যোগ্যতাভিত্তিক নিয়োগ প্রশ্নবিদ্ধ হবে। সার্বিকভাবে দক্ষতার মান অবমূল্যায়ন হবে। দেশের জন্য এটি ইতিবাচক হবে না।’

এক হাজার কোটি টাকা পাচারের অভিযোগে মামলা-দৈনিক ইত্তেফাক

আমাদানি নিষিদ্ধ ১ হাজার কোটি  টাকার পণ্য আমদানির অভিযোগ

অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে আমদানি করা ১২ কন্টেইনার ভর্তি আমদানি নিষিদ্ধ বিভিন্ন পণ্য আটকের ঘটনায় দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। গতকাল রাজধানীর পল্টন মডেল থানায় প্রায় এক হাজার কোটি টাকার মানি লন্ডারিং (অর্থপাচার) সংক্রান্ত ফৌজদারি মামলা দায়ের করেছে। গত ৫ ও ৬ মার্চ চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ সিগারেট ও মদ এবং অবৈধভাবে আনা বিপুল পরিমাণ টেলিভিশন ও পুরাতন ফটোকপি মেশিনভর্তি ১২টি কন্টেইনার জব্দ করে শুল্ক গোয়েন্দা। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান। মামলার আসামি হলেন আব্দুল মোতালেব, সিএন্ডএফ মেসার্স রাবেয়া এন্ড সন্স এর স্বত্বাধিকারী জালাল উদ্দিনসহ সাতজনকে আসামি করা হয়। ড. মইনুল খান বলেন, এসব পণ্য জাহাজ থেকে বন্দরে নামানোর পর দ্রুত খালাস করে নেওয়ার প্রক্রিয়া গুছিয়ে আনেন। তবে শুল্ক গোয়েন্দা বিভাগের তত্পরতায় একপর্যায়ে আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্ট মালিক আত্মগোপনে চলে যান। এখন পর্যন্ত তারা পলাতক।

‘আইজিপি কমপ্লেইন’ সেল-১৩ দিনে ৩১১ অভিযোগ-দৈনিক মানবজমিন

পুলিশের মহাপরিদর্শকের কাছে সরাসরি অভিযোগ দেয়ার কেন্দ্র খোলার পর এতে ব্যাপক সাড়া মিলেছে। দিনের ২৪ ঘণ্টা পুলিশসহ যেকোনো বিষয়ে সরাসরি অভিযোগ করা যাবে এই কেন্দ্রে। ‘আইজিপি কমপ্লেইন’ নামে এই সেলটিতে মোবাইল ফোন, ই-মেইলে বা কুরিয়ার সার্ভিস ও ডাকযোগে চিঠি পাঠানো যাবে। আবার যদি কোনো ভুক্তভোগী সরাসরি দরখাস্ত করে অভিযোগ দিতে চান তাহলে তিনি তার দরখাস্ত ফুলবাড়িয়ায় পুলিশের সদর দপ্তরে অফিস চলাকালীন সময়ে জমা দিতে পারবেন। সেলটিতে গত ১৩ দিনে ৩১১টি অভিযোগ এসেছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে- মামলায় ফাঁসানোর নামে টাকা আদায়, জমি দখল, জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠা ২ কলাম ৫
সন্দেহ, পুলিশের নির্যাতনের শিকার, মাদক ব্যবসার অভিযোগসহ আরো অনেক কিছুর অভিযোগ।
 

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

চার দিন জেল খাটল ৮ গাধা!-দৈনিক আনন্দবাজার

গাধাদের শাস্তি

সার বেঁধে সংশোধনাগারের ভেতর দিয়ে বেরিয়ে আসছে আটটি গাধা! সংশোধনাগারের গেটে দাঁড়িয়ে থাকা রক্ষী তাদের বাইরে বেরনোর পথ দেখিয়ে দিচ্ছেন। ভাবছেন, এতগুলো গাধা সংশোধনাগারের ভেতরে ঢুকল কী ভাবে? ওরা ঢোকেনি। ওদের সাজা খাটতে জেলে ঢোকানো হয়েছিল। বিশ্বাস হচ্ছে না! এমনটাই ঘটেছে। 

‘মোদীর চামড়া তুলে নেব'-তেজপ্রতাপ: টাইমস অব ইন্ডিয়া

তেজপ্রতাপ যাদব

উত্তরপ্রদেশের জলায়ূঁতে। কেন জেল হয়েছিল? সলে জেলের সামনে লাগানো দামি গাছ খেয়ে ফেলেছিল তারা। সেই ‘অপরাধে’ চার দিন জেল হেফাজতে থাকতে হল ওই আট গাধাকে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চামড়া তুলে নেয়ার হুমকি দিয়েছেন লালু প্রসাদ যাদবের ছেলে তেজপ্রতাপ যাদব। গতকাল সোমবার বিহারের বিধানসভার শীতকালীন অধিবেশন শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের সামনে তিনি এই হুমকি দেন।

বাবা লালু প্রসাদের নিরাপত্তা ব্যবস্থা কমিয়ে দিয়েছে সরকার। এই কারণে এমন হুমকি দেয়া হয়। তেজপ্রতাপ বলেন, আমরা ভয় পাচ্ছি। ওরা আমার বাবাকে খুন করতে পারে। ঠিক যেমন গৌরী লঙ্কেশ এবং শাহাবুদ্দিনকে খুন হতে হয়েছিল। এমন কিছু ঘটলে তিনি প্রধানমন্ত্রী মোদী এবং নীতিশ কুমারকে দায়ী করবেন বলে জানান।

শুধু মাদক নয়, ওরা কিডনিও পাচার করত-দৈনিক আজকাল

কিডনি পাচার চক্রের সদস্য

মাদক পাচারচক্রের সন্ধানে নেমে পুলিস ৪ জনকে গ্রেপ্তার করে জেরা করতেই বেরিয়ে এল কিডনি পাচারচক্র। চক্রের হাত কত দূর খোঁজ করতেই কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালের নামও জড়িয়ে গেল। যদিও পুলিস বলছে, হাসপাতালটির কাজকর্ম সম্পর্কে জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে। একই বিষয়ে জানানো হয়েছে স্বাস্থ্য দপ্তরকে। ওই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন, এই ধরনের কোনও চিঠি তাঁরা পুলিসের থেকে পাননি। তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগও সত্য নয়। অভিযোগ, ওই হাসপাতালে কিডনি পাচারের চক্র সক্রিয়। জেরায় ধৃতদের কাছ থেকে এমনই জেনেছে পুলিস।

একটি সূত্রে কলকাতা পুলিস খবর পায়, পাটনা থেকে একটি ট্রেনে মাদক নিয়ে আসা হচ্ছে। হাওড়া স্টেশনে পুলিসের দলটি অপেক্ষা করতে থাকে। কিন্তু পুলিসের নজর এড়িয়ে হাওড়া স্টেশন থেকে মাদক পাচারের চক্রীরা আনন্দপুরের দিকে চলে যায়। সেখানেই ধাওয়া করে পুলিস ধরে বৈদ্যনাথ বর্মন ও তাঁর স্ত্রী জ্যোৎস্না বর্মনকে। তারই সঙ্গে ধরা হয় আসফাক আহমেদ ও তেহেরুল ইসলাম নামে দু’জনকে। এদের বাড়ি ইসলামপুর ও খিদিরপুরে। ২৪ নভেম্বর এই ৪ জনকে ধরে মাদকচক্রে পুলিস গ্রেপ্তার করে। উদ্ধার হয় ব্রাউন সুগার ও হেরোইন। আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। এরপর পুলিস হেফাজতে নিয়ে জেরা করতেই বেরিয়ে আসে কিডনি পাচারের কাহিনী। আসফাক কিডনি চক্রের মূল পান্ডা। এরা প্রত্যেকেই ভুয়ো ভোটার কার্ড তৈরি করেছিল। গয়াতে এদের একটি চক্র রয়েছে।

‘নিজের প্রচারে ব্যস্ত, মোদি কি ভুলে গিয়েছেন যে উনি দেশের প্রধানমন্ত্রী?’-সংবাদ প্রতিদিন

ভারতের সাবেক অর্থমন্ত্রী চিদম্বরম ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

গুজরাট নির্বাচনের প্রাক্কালে সরগরম জাতীয় রাজনীতি। উত্তরপ্রদেশে বিজেপির বড় সাফল্য। তারপরই নোট বাতিল ও জিএসটি-র মতো সিদ্ধান্ত। যার জেরে মানুষের হেনস্তা। আর্থিক বৃদ্ধিতে ধাক্কা। ফলে সমালোচনার অনেকটাই জায়গা মিলেছে বিরোধীদের। অন্যদিকে মোদি-শাহর খাসতালুকে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণে মরিয়া শাসকদলও। তাই আক্রমণ ও প্রতি-আক্রমণের পারদ ক্রমশ চড়ছে। কংগ্রেসকে নিশানা করে লাগাতার আক্রমণ হানছেন নরেন্দ্র মোদি। তারই পালটা দিলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম।

শাসকদলের কাছে অ্যাসিড টেস্ট। গুজরাট নির্বাচন বিরোধীদের কাছেও তাই। নোট বাতিল ও জিএসটি-র পরবর্তী অধ্যায়ে যদি না মোদি বাহিনীকে কাবু করা যায়, তবে নিকট ভবিষ্যতে বিজেপিকে রোখা কার্যত অসম্ভব। তাই আদাজল খেয়েই নেমেছে বিরোধীরা।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৮