কথাবার্তা: 'লকডাউন নিয়ে হ-য-ব-র-ল, রেড জোন ৫০ জেলা'
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৭ জুন রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৬৫ হাজার-দৈনিক ইত্তেফাক
- ক্ষুব্ধ চীনের কড়া হুঁশিয়ারি ভারতকে, সবকিছু ধ্বংস হয়ে যাবে!-বাংলাদেশ প্রতিদিন
- - দৈনিক প্রথম আলো
- ৫ হাজার কোটি টাকা নেয়ার পরও শ্রমিক ছাঁটাই মানবতাবিরোধী’-দৈনিক যুগান্তর
- বর্ণবাদী আন্দোলনকে উসকে দিচ্ছে চীন?-দৈনিক কালের কণ্ঠ
- রাজধানীর ৩৮ এলাকা ইয়েলো, দেশজুড়ে ৫০ জেলা রেড জোন হিসেবে চিহ্নিত-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- একদিনে ফের রেকর্ড, করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে স্পেনকেও টপকে গেল ভারত-দৈনিক সংবাদ প্রতিদিন
- ভারতে করোনা সংক্রমণ শীর্ষে পৌঁছবে আগামী ২-৩ মাসে, হুঁশিয়ারি এমস-এর অধিকর্তার -দৈনিক আনন্দবাজার পত্রিকা
- শান্তিপূর্ণভাবেই সীমান্ত সমস্যা সমাধানে রাজি হল দুদেশ-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
বিশ্বজুড়ে মহামারি করোনায় অচল অবস্থা। বাংলাদেশ ভারতসহ বিশ্বমিডিয়ার প্রধান খবর করোনা পরিস্থিতির আপডেট এবং যুক্তরাষ্ট্রে কারফিউ ভেঙে বিক্ষোভ।
একনজরে বিশ্ব করোনার খবর: ওয়ার্ল্ড ও মেটারে'র সর্বশেষ তথ্যানুযায়ী বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা ৪ লাখ ২ হাজার ৫৬৬ জন। আর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৯ লাখ ৯৯ হাজার ৬০৮ জন। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ লাখ ১২ হাজার ৯৬ জন।
যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ব্রাজিলে। ২৪ ঘন্টায় মারা গেছেন ৯১০। বিগত টানা দুই মাস ধরে প্রতিদিনের মৃতের সংখ্যায় এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। এদিকে ইউরোপের দেশ স্পেনে গত ২৪ ঘন্টায় ১ জন মারা গেছে।
বাংলাদেশের করোনা পরিস্থিতি: ইত্তেফাকসহ প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে, করোনায় সেখানে একদিনে রেকর্ড ৪২ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ৮৮৮ জন। নতুন করে আক্রান্ত ২৬৯৫। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৫ হাজার ৭৬৯ জন।
করোনা এবং লকডাউন সম্পর্কিত অন্যান্য খবরে লেখা হয়েছে, করোনায় পুলিশে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত ছয় হাজার পুলিশ আক্রান্ত ও মৃত্যু ১৯ জনের।
রেড জোনের আওতায় বাংলাদেশের ৫০ জেলা। ইয়োলো জোনের আওতায় ঢাকার ৩৮ টি এলাকা। রেড জোন হিসেবে চিহ্নিত নারায়ণগঞ্জের ৩ এলাকা লকডাউন।সিলেট বিভাগ রেডজোনে। পুরোপুরি লকডাউন হচ্ছে। এসব খবর পরিবেশিত হয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিনে। এদিকে
দৈনিক ইত্তেফাকে একটি খবরের শিরোনাম করেছে, লডকডাউন নিয়ে ঢাকায় হ-য-ব-র-ল।
বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্য প্রায় সব দৈনিক ছাপা হয়েছে। দৈনিক ইত্তেফাক লিখেছে, বিভেদের ভাইরাসে জাতিকে বিভ্রান্ত না করার আহবান জানিয়েছেন তিনি। রোববার সকালে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদেরের বক্তব্যের একটি অংশ তুলে ধরে বাংলাদেশ প্রতিদিন লিখেছে, যারা ৭ মার্চ ও ৭ জুন পালন করে না তাদের মুক্তি যুদ্ধের আদের্শ বিশ্বাস নেই। তিনি আরও বলেন, রাজনীতি করার সময় এখন নয়।
৫ হাজার কোটি টাকা নেয়ার পরও শ্রমিক ছাঁটাই মানবতাবিরোধী-দৈনিক যুগান্তর
সরকারের প্রণোদনার ৫ হাজার কোটি টাকা নেয়ার পরও পোশাক শ্রমিকদের ছাঁটাইয়ের ঘোষণাকে চরম অমানবিক ও মানবতাবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনলাইন ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন জাফরুল্লাহ চৌধুরী শঙ্কামুক্ত নন, অক্সিজেন সাপোর্ট চলছে। এদিকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিমের অবস্থা খুবই সংকটাপন্ন। অচেতন, রাখা হয়েছে ভেন্টিলেশনে।
বর্ণবাদী আন্দোলনকে উসকে দিচ্ছে চীন?-দৈনিক কালের কণ্ঠ
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যা থেকে সৃষ্ট আন্দোলনের পিছনে উস্কানি দিচ্ছে চীন এমন অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলছেন গোটা বিশ্বের বিক্ষোভের খবর ফলাও করে প্রচার করে বিষয়টির অপব্যবহার করছে চীন।
শনিবার রাতে পম্পেও বলছেন, হংকং ও তিয়েনআনমেন স্কয়ারের বিক্ষোভকারীদের কঠোর হাতে দমন করেছে চীন। ওই খবর প্রচারকারী সাংবাদিকদের দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছে।, অথচ যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নাগরিক হত্যাকারী পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা সত্ত্বেও বিক্ষোভ অব্যাহত রয়েছে এবং বিক্ষোভকারীরা জনগণের জানমাল লুট করলেও তা প্রচার না করে শুধু বিক্ষোভের খবরই প্রচার করা হচ্ছে। সেই সাথে করোনায় প্রকৃত আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে চীনের তথ্য গোপন করা নিয়েও অভিযোগ তোলেন পম্পেও। এদিকে বিক্ষোভকারীদের দাবি সমাজে বর্ণবাদ নিয়ে পরিবর্তন না আসা পর্যন্ত চলমান বিক্ষোভ অব্যাহত থাকবে। গেল মাসের শেষের দিকে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনেপোলিস শহরে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের পর দেশজুড়ে প্রচণ্ড বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, মার্কিন সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় যে বর্ণবাদ ও বর্ণবৈষম্য বিরাজমান রয়েছে তার অবসান ঘটাতে হবে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ৫০ বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্ষোভ বিবেচনা করা হচ্ছে এই আন্দোলনকে।
কারফিউ উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত-দৈনিক যুগান্তরের এ খবরে লেখা হয়েছে, পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে কারফিউ উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল অব্যাহত রয়েছে। হাজার হাজার মানুষ শান্তিপূর্ণভাবে শনিবারও দেশটির গুরুত্বপূর্ণ শহরে ওই বিক্ষোভ মিছিলে অংশ নেন। খবর এএফপি ও আলজাজিরার।
ক্ষুব্ধ চীনের কড়া হুঁশিয়ারি ভারতকে, সবকিছু ধ্বংস হয়ে যাবে!-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
সীমান্ত বিবাদের জেরে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ইতিমধ্যেই তলানিতে ঠেকেছে। সেই আবহেই সম্প্রতি ভারত এবং রাশিয়াকে জি৭ বৈঠকে যোগ দেওয়ার তৎপরতা শুরু করেছে আমেরিকা। রাশিয়া এ বিষয়ে চুপ থাকলেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে ডোনাল্ড ট্রাম্প এ প্রসঙ্গে আলোচনা করেছেন। তাতেই যারপরনাই ক্ষুব্ধ চীন। চীন এদিন কড়া হুঁশিয়ারি দিয়ে জানায়, আমেরিকার সমর্থন নিয়ে ভারত যদি জি-৭ বৈঠকে অংশ নেয় তবে সেটা আগুন নিয়ে খেলার সমান হবে। এর জেরে বড় ক্ষতির সম্মুখীন হতে হবে ভারতকে, সবকিছু ধ্বংস হয়ে যাবে!
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
একদিনে ফের রেকর্ড, করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে স্পেনকেও টপকে গেল ভারত-দৈনিক আজকাল
বিস্তারিত খবরে লেখা হয়েছে, লকডাউন উঠে যাওয়ার পর থেকেই দেশে প্রতিদিন রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ। একদিনেই প্রায় দশ হাজার জন আক্রান্ত হলেন করোনায় (COVID-19)। ফলে করোনা সংক্রমণের নিরিখে এবার বিশ্বের পঞ্চম স্থানে উঠে এল ভারত। মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে টপকে গেল ইটালি এবং স্পেনকে।
আনলক’ শুরুর পর থেকে দেশে করোনা সংক্রমণের গতি শুধু উদ্বেগজনক বললে ভুল হবে। তা রীতিমতো আশঙ্কাজনক। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ৪৬ হাজার ৬২৮ জন। গত ২৪ ঘণ্টায় ২৮৭ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯২৯।
ভারতে করোনা সংক্রমণ শীর্ষে পৌঁছবে আগামী ২-৩ মাসে, হুঁশিয়ারি এমস-এর অধিকর্তার-দৈনিক আনন্দবাজার পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে আরও ভয়ঙ্কর দিন আসছে? প্রায় তিন মাসের লকডাউনের পরেও ভারতে করোনা সংক্রমণের ঘটনা কমা তো দূরের কথাই, আগামী দু’/তিন মাসে কি তা শীর্ষে পৌঁছতে চলেছে? এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে এই আশঙ্কার কথাই জানিয়েছেন দিল্লির ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)’-এর অধিকর্তা রণদীপ গুলেরিয়া। রণদীপ বলেছেন, “এখন যা পরিস্থিতি, তাতে ভারতে করোনা সংক্রমণের ঘটনা আরও বাড়তে চলেছে। আগামী দু'তিন মাসে তা শীর্ষে পৌঁছতে পারে। তবে জাতীয় স্তরে এই সংক্রমণ এখনও পর্যন্ত গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে পৌঁছয়নি বলে জানিয়েছেন এমস-এর অধিকর্তা। আগেও এমস-এর তরফে একই দাবি করা হয়েছিল।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৭