জুন ১৩, ২০২০ ১৪:০৮ Asia/Dhaka

ক. শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন প্রান্তিকের চিঠিপত্রের আসর 'প্রিয়জন'। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

খ) প্রতি আসরের মতো আজও অনুষ্ঠান শুরু করব একটি মূল্যবান হাদিস শুনিয়ে। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) আমিরুল মোমেনীন হযরত আলী (আ.)-কে উদ্দেশ করে বলেছেন, "হে আলী! উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত তিনটি কাজ: যে ব্যক্তি তোমার সাথে সম্পর্কচ্ছেদ করেছে তার সাথে সম্পর্ক গড়বে, যে তোমাকে বঞ্চিত করেছে তাকে তুমি দান করবে আর যে তোমার প্রতি অন্যায় করেছে তাকে তুমি ক্ষমা করবে।"

গ) খুব চমৎকার একটি হাদিস শুনলাম। আশাকরি আমরা সবাই এই তিনটি কাজের মাধ্যমে নিজেদের চরিত্রকে আরও উন্নত করে গড়ে তুলতে পারব।

ক) হাদিসের পর আমরা চিঠিপত্রের দিকে নজর দিচ্ছি। প্রথমেই বাংলাদেশের রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার পুরান তাহিরপুর থেকে আসা একটি ইমেইল হাতে তুলে নিচ্ছি। এটি পাঠিয়েছেন আমাদের বহু পুরোনা শ্রোতা মো. সাইফুল ইসলাম থান্দার। তিনি সালাম ও শুভেচ্ছা জানিয়ে লিখেছেন,

খ) গত ২৫ মে ফেসবুক লাইভ-এ প্রচারিত বিশ্বসংবাদ, পত্র-পত্রিকার পাতার পর সাপ্তাহিক অনুষ্ঠান, "ইরানি পণ্য-সামগ্রী" অনুষ্ঠানে ডুমুর ফল সম্পর্কে বিশদ আলোচনা থেকে অনেক অজানা তথ্য এবং ইরানে এ ফলের উৎপাদন, বিপণন ও লোরেস্তান প্রদেশে এর উৎপাদন সবচেয়ে বেশি সংক্রান্ত তথ্যগুলি আমার ভীষণ ভালো লেগেছে। আশা করছি আগামি আসরে আরো অনেক জানতে পারব।

গ) ভাই, সাইফুল ইসলাম থান্দারের চিঠি পড়ে বুঝতে পারলাম যে, তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে অনুষ্ঠানটি শুনেছেন। তো, ইমেইল করে বিষয়টি জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি চিঠি লেখা অব্যাহত রাখবেন।

ক) চিঠির পর আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশিত একটি খবরে এক পাঠক বন্ধুর মন্তব্য জানব। সম্প্রতি কারাকাসের বিরুদ্ধে আমেরিকার উত্তেজনা সৃষ্টিকারী পদক্ষেপ সত্ত্বেও তেল ট্যাংকার পাঠিয়ে ভেনিজুয়েলার পাশে দাঁড়ানোর জন্য দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ সংক্রান্ত খবরে বাংলাদেশে কবি ও লেখক জাফর পাঠান লিখেছেন- "এখন ইরান, রাশিয়া ও চীনের উচিত ভেনিজুয়েলার মাটিতে পারমানবিক সামরিক শক্ত অবস্থান তৈরি করা এবং তা অতি শীঘ্রই। যেমনিভাবে আমেরিকা- ইরান, চীন ও রাশিয়ার চতুর্দিকে সামরিক অবস্থান তৈরি করছে। বিষয়টি জরুরিভিত্তিতে ভাবার বিষয়।"

খ) হ্যাঁ, বিষয়টি সত্যিই ভেবে দেখার মতো। আমেরিকার মোড়লিপনা ও আগ্রাসন বন্ধে সম্মিলিতভাবে প্রতিরোধের বিকল্প নেই।

গ) এখানে আমি একটি বিষয় উল্লেখ করতে চাই। আর তা হলো- ভেনিজুয়েলা সরকারকে সহযোগিতা করতে ইরান সম্প্রতি আমেরিকার হুমকি-ধমর্কি উপেক্ষা করে পাঁচটি ট্যাংকারে করে প্রায় ১‌৫ লাখ ব্যারেল তেল পাঠিয়েছে। এটি বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। বিষয়টি নিয়ে সারাবিশ্বেই তোলপাড় চলছে। ভেনিজুয়েলায় মার্কিন অবরোধ ভাঙার যে দুঃসাহসিক পদক্ষেপ ইরান নিয়েছে- এর সুদূরপ্রসারি প্রভাব সম্পর্কে জানতে চেয়েছিলাম বাংলাদেশি ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট মিজানুর রহমান মিলনের কাছে। তিনি বললেন-

"ইরান ও ভেনিজুয়েলা উভয় দেশের উপর আমেরিকার কঠোর তেল নিষেধাজ্ঞা কার্যকর আছে। অর্থাৎ বিশ্বের অন্য কোন দেশ এই দুটি দেশের কাছে তেলজাত পণ্য যেমন রপ্তানি করতে পারবে না তেমনি এদের থেকে আমদানিও করতে পারবে না। এই অবস্থায় আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা যেখানে বিশ্বের প্রায় সব দেশই অনুসরণ করতেছে সেখানে আমেরিকার উঠান দিয়ে আমেরিকার নাকের ডগায় ইরান সুদূর ভেনিজুয়েলায় তেল পাঠাচ্ছে এটা আমেরিকার জন্য রীতিমত চ্যালেঞ্জ।

আমেরিকা প্রথমে হুমকি দিয়েছে এবং ক্যারিবিয়ান সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছে বলে খবর প্রকাশ হওয়ার পর ইরান ও ভেনিজুয়েলা উভয় দেশের পক্ষ থেকে পাল্টা হুমকি এবং ইরানের পক্ষ থেকে পারস্য উপসাগরে আমেরিকাকে একই পরিণতি বরণ করতে হবে বলে হুঁশিয়ারি দেওয়ার পর লেজ গুটিয়ে নেয় আমেরিকা। উল্লেখ্য গত বছর আমেরিকার অনুরোধে জিব্রালটার প্রণালীতে ইরানের সিরিয়াগামী একটা তেলবাহী জাহাজ আটক করেছিল ব্রিটেন। এর জবাবে টিট ফর ট্যাট হিসাবে ব্রিটেনের একটি তেলবাহী জাহাজ আটক করেছিল ইরান।

পাঁচ পাঁচটা সুপার ট্যাংকারে করে ইরানের তেল জাত পণ্য ভেনিজুয়েলায় পাঠানো এই জন্য বিশ্ব রাজনীতিতে অধিক গুরুত্বপূর্ণ যে সাম্রাজ্যবাদী আমেরিকার পতনের যে শুরু হয়েছে তার সুস্পষ্ট নানা প্রমাণের মধ্যে এটা হল আর একটি ঘটনা।"

ক) মিজানুর রহমান মিলন ভাইয়ের চমৎকার বিশ্লেষণ শুনলাম। সাম্রাজ্যবাদী আমেরিকার পতন হোক- এটা বিশ্বের প্রতিটি শান্তিকামী মানুষের প্রত্যাশা। 

খ) আসরের এ পর্যায়ে ভারতের অসম 'রেডিও এন্ড হবি ফাউন্ডেশন জোরহাট' থেকে আসা একটি ইমেইলের দিকে নজর দিচ্ছি। এটি পাঠিয়েছেন- এই শ্রোতা সংঘের প্রতিষ্ঠাপক পৃথ্বীরাজ পুরকায়স্থ রেডিও তেহরান থেকে শ্রোতাদের উদ্দেশে পাঠানো একটি ইমেইলের জবাবে তিনি এই চিঠিটি লিখেছেন চিঠির শুরুতেই তিনি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এরপর লিখেছেন,

গ) "ঈদের উৎসবমুখর পরিবেশ করোনা ভাইরাসের ত্রাসে এবার ম্লান হয়ে পড়েছে ঠিকই কিন্তু আপনাদের ইমেইল মারফৎ যে সুখবরটা পেলাম সেটা আমাদের সত্যিই উৎফুল্লিত করে তুলেছে। নতুন আঙ্গিকে রেডিও তেহরানের 'প্রিয়জনের আসর' শোনার জন্য ও কুইজে অংশগ্রহণ করার অপেক্ষায় রইলাম।

ক) কুইজ প্রতিযোগিতার ঘোষণা শিগগিরই আমাদের ওয়েবসাইট এবং প্রিয়জনের আসরে দেওয়া হবে। আপনিসহ আমাদের শ্রোতাবন্ধুরা এতে অংশ নেবেন বলে আশা করছি।

গ) কুইজ চালুর খবরে রেডিও তেহরানকে ধন্যবাদ জানিয়ে আরও মেইল পাঠিয়েছেন, খুলনার খালিশপুর থানার সুন্দরবন রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম বাবুল, ফরিদপুরে আলফাডাঙ্গা থানার আনসার ও ভিডিপি শ্রোতা ক্লাবের সভাপতি মো: লাল মিয়া, পঞ্চগড়ের দশমাইল থেকে মোঃ জুয়েল, চট্টগ্রাম থেকে যুবরাজ চৌধুরীসহ অনেকেই।

খ) আমাদের শ্রোতাদের দীর্ঘদিনের দাবি ছিল কুইজ চালু। অবশেষে তা চালু করতে যাচ্ছি বলে আমাদেরও ভালো লাগছে।   

ক) আসরের এবারের ইমেইলটি এসেছে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ঘোড়াদাইড় মধুমতি বেতার শ্রোতা সংঘ থেকে। আর লিখেছেন আমাদের নিয়মিত শ্রোতা যাকে সবসময় পাশে পাওয়া যাই সেই ফয়সাল আহমেদ সিপন ভাই। তিনি লিখেছেন- পবিত্র রমজান মাস উপলক্ষ্যে রেডিও তেহরানের বিশেষ অনুষ্ঠানমালা শ্রোতাদের কাছে বিশেষ প্রশংসিত হয়েছে। আশা করি আগামীতেও শ্রোতাপ্রিয় বিভিন্ন অনুষ্ঠান প্রচার অব্যাহত থাকবে

গ) মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী প্রচারিত 'খোদাপ্রেমের বসন্ত' অনুষ্ঠানটি শ্রোতাদের ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে। অনুষ্ঠান শুনে মতামত জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

) আচ্ছা নাসির ভাই, একটা বিষয় আমার খুব জানতে ইচ্ছে করছে বিষয়টি হলো- আমাদের অনুষ্ঠান এখন আসলে কেমন শোনা যাচ্ছে?

) ইদানিং অনুষ্ঠান বেশ ভালো শোনা যাচ্ছে বলে ভারতের মুর্শিদাবাদ থেকে শ্রোতাভাই নাজিমউদ্দিন এবং বাংলাদেশের সিরাজগঞ্জ থেকে ফিরোজ আলম জানিয়েছেন এছাড়া, টাঙ্গাইল থেকে আবু তাহের, ভারতের ছত্তীসগড় থেকে আনন্দ মোহন বাইন, বর্ধমান থেকে হাফিজুর রহমান, রাজশাহী থেকে সাইফুল ইসলাম থান্দার জানিয়েছেন তবে, ঢাকা থেকে আতাউর রহমান রঞ্জু জানিয়েছেন তিনি শব্দ একটু কম পান

) রঞ্জু ভাই সম্ভবত মোবাইলে ফেসবুক লাইভ শোনেন হ্যাঁ, এ সমস্যার কথা আমরা অবগত আছি এবং চেষ্টা করছি সমস্যা কাটিয়ে ওঠার শ্রোতাবন্ধুরা, নিয়মিত শ্রবণমান রিপোর্ট পাঠালে আমরা আরও উন্নত শ্রবণমান উপহার দিতে পারব বলে আশা করছি।

রুকাইয়া সুলতানা

গ) শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা আমাদের অনুষ্ঠান ও ওয়েবসাইট সম্পর্কে মতামত জানব ইরানের ইস্ফাহানে অধ্যয়নরত এক বাংলাদেশি বোন রুকাইয়া সুলতানার সঙ্গে।  

খ) বোন রুকাইয়া সুলতানা, আপনার মাধ্যমে আমাদের শ্রোতাবন্ধুরা বেশকিছু তথ্য পেলেন। আগামী কোনো এক আসরে আমরা আবারো আপনার সঙ্গে কথা বলার আশা রাখছি। তো প্রিয়জনের আসরে অংশ নেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

গ) ঘড়ির কাঁটা টিক টিক করে জানিয়ে দিচ্ছে যে, আমাদের হাতে আজ আর সময় নেই। এতক্ষণ তারা ধৈর্য ধরে অনুষ্ঠান শুনেছেন এবং চিঠি, বক্তব্য ও সাক্ষাৎকার দিয়ে যারা অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

ক) কথা হবে প্রিয়জনের আগামী আসরে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।