ফার্সি ভাষা মিষ্টি ভাষা (৭ পর্ব)
সুপ্রিয় পাঠক ! শুভদিন। ফার্সী ভাষা শেখার আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। গত আসর যাঁরা মনোযোগের সাথে শুনেছেন তাঁরা নিশ্চয়ই জানেন যে , রমীন এবং মুহাম্মাদ তেহরান বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে এখন এক রুমেই থাকে। আজ তাদের দু'জনেরই সকাল আটটায় ক্লাস আছে।
এখন বাজে সাতটা। ফলে তাদের একটু তাড়া আছে। ফ্যাকাল্টি ছাত্রাবাস থেকে খানিকটা দূরে। তাই তারা চাচ্ছে বাসে যেতে। বাস ছাড়বে সাড়ে সাতটায়। কিন্তু তাদের অপর রুমমেট সাঈদের কোনো তাড়া নেই। কারণ তাদের ফ্যাকাল্টি কাছেই , হেঁটেই যাওয়া যায়। তো চলুন , আজ বরং তাদের সঙ্গী হওয়া যাক। দেখা যাক , তারা আজ কী করে। প্রথমেই নতুন শব্দগুলোর দিকে নজর দেওয়া যাক।
( صبح بخیر ، ساعت - چند است - ساعت چند است ؟ هفت - ساعت هفت است - آره - بله - دیر - خلیی - خلیی دیر است - امروز - صبح - تو - داری - کلاس - اتوبوس با اتوبوس - دانشگاه - به دانشگاه - تو ... می روی - دانشکده - نزدیک من ... می روم - پیاده - هم - پس - عجله کن - اتوبوس ... می رود - 7 و نیم - حتما- خداحافظ - به سلامت )
( ক ) এবারে শব্দগুলোর অর্থ জেনে নেওয়া যাক।
সুপ্রভাত- صبح بخیر
ঘড়ি অর্থাৎ সময়- ساعت
কতো , কয়টা- چند است
কয়টা বাজে - ساعت چنداست
সাত বা সাতটা- هفت
সময় সাতটা - ساعت هفت است
হ্যা آره
হ্যা - بله
দেরী - دیر
অনেক - خلیی
অনেক দেরী - خلیی دیراست
আজ - امروز
সকাল - صبح
তুমি - تو
তোমার আছে - داری
ক্লাস - کلاس
বাসে করে با اتوبوس
বিশ্ববিদ্যালয় - دانشگاه
বিশ্ববিদ্যালয়ে - به دانشگاه
তুমি..... যাচ্ছো - تو .. می روی
ফ্যাকাল্টি বা অনুষদ - دانشکده
- نزدیک من ... می روم
আমার কাছে....যাবো
পায়ে হেঁটে - پیاده
ও - هم
তাহলে - پس
তাড়াতাড়ি করো- عجله کن
- বাস. চলে যাবে- اتوبوس.. می رود
- মানে সাড়ে সাতটা - 7 و نیم
- حتما অবশ্যই
- খোদা হাফেজ- خداحافظ
- به سلامت ) সুস্থ থাকো বা নিরাপদে। এটা বিদায় দেওয়ার সময় বলা হয়।
শব্দগুলোর অর্থ জেনে নেওয়া গেল। এবার তাদের কথাবার্তাগুলো শোনা যাক।
رامین - صبح بخیر محمد
محمد - صبح بخیر ، ساعت چند است؟
رامین - هفت .
محمد - ساعت هفت است ؟
رامین - آره . خیلی دیر است .
سعید - سلام . صبح بخیر .
رامین - صبح بخیر . امروز صبح تو کلاس داری ؟
سعید - بله . ساعت 8 .
محمد - سعید ! تو با اتوبوس به دانشگاه می روی ؟
سعید - نه دانشکده نزدیک است ، من پیاده می روم .
محمد - رامین تو هم پیاده به دانشگاه می روی ؟
رامین - نه . من با اتوبوس به دانشگاه می روم .
محمد - من هم با اتوبوس به دانشگاه می روم .
رامین - پس عجله کن . اتوبوس ساعت 7 و نیم می رود .
محمد - حتما . خداحافظ سعید .
رامین - خداحافظ .
سعید - به سلامت .
কথাবার্তাগুলো শুনেছেন ? একটু দীর্ঘ ছিল আলাপচারিতাটি তাই না ! অবশ্য বাক্যগুলো সহজই ছিল। তারপরও বুঝতে পারেন নি পুরোপুরি ,তাই না ! ঠিক আছে অর্থগুলো একবার বলে দিচ্ছি।
রমীন বললো صبح بخیر محمد অর্থাৎ সুপ্রভাত মুহাম্মাদ।
মুহাম্মাদ জবাব দিয়ে বললো : صبح بخیر ، ساعت چند است অর্থাৎ সুপ্রভাত , কয়টা বাজে।
রমীন বললো : هفت অর্থাৎ সাতটা।
মুহাম্মাদ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো : ساعت هفت است অর্থাৎ সাতটা বেজে গেছে !
রমীন বললো : آره . خیلی دیر است অর্থাৎ হ্যাঁ , অনেক দেরী হয়ে গেল।
এমন সময় সাঈদ বলে উঠলো : سلام . صبح بخیر অর্থাৎ সুপ্রভাত।
রমীন বললো : صبح بخیر . امروز صبح تو کلاس داری ? অর্থাৎ সুপ্রভাত। আজ সকালে তোমার ক্লাস আছে ?
সাঈদ বললো : بله . ساعت 8 . । অর্থাৎ হ্যাঁ , আটটায়।
মুহাম্মাদ সাঈদকে লক্ষ্য করে বলে سعید ! تو با اتوبوس به دانشگاه می روی অর্থাৎ সাঈদ ! তুমি কি বাসে যাবে ভার্সিটিতে ?
সাঈদ বললো نه دانشکده نزدیک است ، من پیاده می روم অর্থাৎ না, ফ্যাকাল্টি তো কাছেই , আমি হেঁটেই যাবো।
মুহাম্মাদ এবার রমীনকে বললো رامین تو هم پیاده به دانشگاه می روی অর্থাৎ রমীন,তুমিও কি হেঁটে যাবে ভার্সিটিতে ?
রমীন জবাব দিলো : نه . من با اتوبوس به دانشگاه می روم অর্থাৎ না , আমি বাসেই যাবো ভার্সিটিতে।
মুহাম্মাদ বললো : من هم با اتوبوس به دانشگاه می روم অর্থাৎ আমিও বাসে যাবো ভার্সিটিতে।
রমীন বললো : پس عجله کن . اتوبوس ساعت 7و نیم می رود অর্থাৎ তাহলে তাড়াতাড়ি করো , বাস সাড়ে সাতটায় ছাড়ে।
মুহাম্মাদ বললো : حتما . خداحافظ سعید অর্থাৎ ঠিক আছে। সাঈদ খোদাহাফেজ।
রমীনও বললো : خداحافظ
জবাবে সাঈদ বললো : به سلامت বাংলায় এর অর্থ দাঁড়ায় নিরাপদে বা সুস্থতার সাথে। ফার্সী ভাষায় বিদায়কালে به سلامت পরিভাষাটি ব্যবহার করা হয়।
আশা করি আপনারা এবার কথোপকথনটি বুঝতে পেরেছেন। তো কতোটা বুঝলেন , তা যাচাই করার জন্যে কথোপকথনটি আরেকবার আপনাদের জন্যে পরিবেশন করছি। তবে এবার অনুবাদ ছাড়া। শুনুন তাহলে।
رامین - صبح بخیر محمد .
محمد - صبح بخیر ، ساعت چند است ؟
رامین - هفت .
محمد - ساعت هفت است ؟
رامین - آره . خیلی دیراست .
سعید - سلام . صبح بخیر .
رامین - صبح بخیر . امروز صبح تو کلاس داری ؟
سعید - بله . ساعت .
محمد - سعید ! تو با اتوبوس به دانشگاه می روی ؟
سعید - نه دانشکده نزدیک است ، من پیاده می روم .
محمد - رامین تو هم پیاده به دانشگاه می روی ؟
رامین - نه . من با اتوبوس به دانشگاه می روم .
محمد - من هم با اتوبوس به دانشگاه می روم .
رامین - پس عجله کن . اتوبوس ساعت 7 و نیم می رود.
محمد - حتما . خداحافظ سعید .
رامین - خداحافظ .
سعید - به سلامت .
তো খোদা হাফেজ বলে বিদায় নিয়ে মুহাম্মাদ এবং রমীন দ্রুত রুম থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে যায়। সাঈদও ক্লাসে যাবার জন্যে আসে- আসে- প্রস্তুতি নেয়। আমরাও সেইসাথে আমাদের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আগামী অনুষ্ঠানে আবারো কথা হবে। তখনো যথারীতি আপনাদের সঙ্গ পাবো। এ প্রত্যাশা রইলো। যাঁরা সঙ্গ দিলেন সবার প্রতি রইলো অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।#