-
মার্কিন পদক্ষেপের পর সিরিয়ায় বিমান হামলা বন্ধ করে দিল অস্ট্রেলিয়া
জুন ২০, ২০১৭ ১১:১৯অস্ট্রেলিয়া সিরিয়ায় বিমান হামলা বন্ধ করে দিয়েছে। মার্কিন বাহিনী সিরিয়ার একটি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করার পর এ পদক্ষেপ গ্রহণ করে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগের বরাত দিয়ে আজ(মঙ্গলবার) স্থানীয় সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।
-
ম্যাচ পরিত্যক্ত; প্রতিযোগিতায় টিকে রইল বাংলাদেশ
জুন ০৬, ২০১৭ ০০:১৮শেষ পর্যন্ত সোমবার অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বৃষ্টির কারণে বাংলাদেশ লজ্জাজনক হার থেকে বেঁচে গেছে। লন্ডনের দি ওভাল ক্রিকেট মাঠে বাংলাদেশের দেয়া ১৮৩ রানের টার্গেটে খেলতে নেমে ১৬ ওভারেই ৮৩ রান সংগ্রহ করে ফেলে অসিরা। বাংলাদেশের ১৯৩ রানের অর্ধেকেরও বেশি আসে একমাত্র তামিম ইকবালের (৯৫) ব্যাট দিয়ে।
-
এবার অস্ট্রেলিয়াকে পরমাণু হামলার হুমকি দিল উত্তর কোরিয়া
এপ্রিল ২৩, ২০১৭ ০২:২০অস্ট্রেলিয়া ‘অন্ধভাবে মার্কিন পদাঙ্ক অনুসরণ’ করা অব্যাহত রাখলে দেশটির ওপর পরমাণু হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ‘মারাত্মক হুমকি’ হয়ে দেখা দিয়েছে বলে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ মন্তব্য করার পর এ হুমকি দিল উত্তর কোরিয়া।
-
ভারতে ইউরেনিয়াম রফতানি করবে অস্ট্রেলিয়া
এপ্রিল ১১, ২০১৭ ০৭:০৭অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেছেন, তার দেশ ভারতে ইউরেনিয়াম রফতানির জন্য প্রস্তুত রয়েছে। শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতার জন্য ভারতের সঙ্গে চুক্তি সই করার প্রায় তিন বছর এ ঘোষণা দেয়া হলো।
-
নেতানিয়াহুর সফরের প্রতিবাদে সিডনিতে ব্যাপক বিক্ষোভ
ফেব্রুয়ারি ২৪, ২০১৭ ০৬:৪৫ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রথম অস্ট্রেলিয়া সফরের প্রতিবাদে দেশটির সিডনি শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় মিছিল করে যুদ্ধবাজ নেতানিয়াহুর সফরের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
-
অস্ট্রেলিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বাতিল করল ইন্দোনেশিয়া
জানুয়ারি ০৪, ২০১৭ ০৮:৩২অস্ট্রেলিয়ার সঙ্গে সব সামরিক সহযোগিতা বাতিল করে দিয়েছে ইন্দোনেশিয়া। অস্ট্রেলিয়ার স্পেশাল ফোর্সেসের ঘাঁটিতে ইন্দোনেশিয়ার জন্য অবমাননাকর প্রশিক্ষণ সামগ্রী প্রদর্শনের দায়ে এ সহযোগিতা বাতিল করা হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
-
ব্রিটেন থেকে অস্ট্রেলিয়ার স্বাধীন হওয়া উচিত: প্রধানমন্ত্রী ম্যালকম
ডিসেম্বর ১৮, ২০১৬ ০৯:৩৫ব্রিটেন থেকে অস্ট্রেলিয়াকে আলাদা করার জন্য নতুন করে আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। তিনি বলেছেন, ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর অস্ট্রেলিয়ার উচিত হবে- একটি স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করা।
-
অস্ট্রেলিয় জঙ্গির মৃত্যুর খবর জানিয়েছে দায়েশ
সেপ্টেম্বর ০৭, ২০১৬ ০৪:০৬উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ জানিয়েছে, সিরিয়ায় সরকারি সেনাদের বিরুদ্ধে যুদ্ধে তাদের একজন অস্ট্রেলিয় জঙ্গি নিহত হয়েছে। ২০০৫ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বোমা হামলার পরিকল্পনাকারী ছিল নিহত ওই জঙ্গি। দায়েশ তাদের ইংরেজি-ভাষার নতুন একটি ম্যাগাজিনে অস্ট্রেলিয়ার এ সন্ত্রাসীর নিহত হওয়ার খবর দিয়েছে।
-
‘অস্ট্রেলিয়ার পুলিশের অর্ধেক নারীই যৌন নিপীড়নের শিকার’
আগস্ট ২২, ২০১৬ ১৪:০৯অস্ট্রেলিয়ার জাতীয় পুলিশ বাহিনীতে কর্মরত নারী পুলিশের প্রায় অর্ধেকেই গত পাঁচ বছরে যৌন হেনস্তার শিকার হয়েছেন। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ বা এএফপি’র কর্ম পরিবেশ সংক্রান্ত নতুন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
-
‘মোবাইল ফোন ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি বাড়ায় না’
মে ০৯, ২০১৬ ০৪:০১মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে মস্তিষ্ক ক্যান্সারের কোনো সম্পর্ক নেই। অস্ট্রেলিয়ায় গত ২৯ বছরে মোবাইল ফোন ব্যবহারের সংখ্যা বিপুল পরিমাণে বাড়লেও মস্তিষ্ক ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা সে তুলনায় বাড়েনি। অস্ট্রেলিয়ায় গত ৩০ বছর ধরে পরিচালিত স্বাস্থ্য-সমীক্ষায় এ সব তথ্য উঠে এসেছে।