-
বাকায়ি: আগ্রাসনের পক্ষে যুক্তি নেই, তাই মিথ্যার খড়কুটো আঁকড়ে ধরছে আগ্রাসীরা
অক্টোবর ০৮, ২০২৬ ১১:৫৯পার্সটুডে: গত সাত দশকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি সরকারের কথিত ‘ফলস ফ্ল্যাগ’ (False Flag) অভিযানের ইতিহাস তুলে ধরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, সামরিক আগ্রাসনের কোনো যৌক্তিকতা দাঁড় করানোর পথ না থাকায় আগ্রাসীরা মিথ্যার তৈরি যেকোনো খড়কুটো আঁকড়ে ধরছে।
-
নতুন যেকোনো আগ্রাসনের জবাব হবে আরও কঠোর: কমান্ডার তালায়ে নিক
অক্টোবর ০৬, ২০২৬ ১৯:১৪পার্সটুডি- ইরানের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী সহায়তা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ‘রমজান যুদ্ধ’-পরবর্তী সাত মাসে দেশীয় অস্ত্র উৎপাদনের পরিমাণ দ্বিগুণ হয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, শত্রুর যেকোনো ভুল হিসাব-নিকাশ অতীতের তুলনায় আরও বড় পরাজয়ের কারণ হবে।
-
মেজর জেনারেল আবদুল্লাহি: নতুন যুদ্ধ শুরু হলে তার আগুন সবাইকে গ্রাস করবে
অক্টোবর ০৫, ২০২৬ ১৬:১৮পার্সটুডে—ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এবং কেন্দ্রীয় খাতামুল-আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন কোনো যুদ্ধ শুরু হলে তার আগুনের আঁচ সবার ওপর পড়বে।
-
সৌদি আরবের রিয়াদ ও খুরাইসে আরামকোর স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে: ইয়াহিয়া সারি
অক্টোবর ০৫, ২০২৬ ১১:৩৪পার্সটুডে- ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেছেন, সৌদি পক্ষ গত ১২ ঘণ্টায় রাজধানী সানা এবং আল-জাওফ, তাইজ, আমরান, হাজ্জাহ ও সা‘দা প্রদেশে ৫০টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
-
ইরানের সাত শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না: কলিবফ
অক্টোবর ০৪, ২০২৬ ১৭:৫৪পার্সটুডে- ইরানের সংসদের স্পিকার বলেছেন, ইসলামাবাদ সমঝোতা অনুযায়ী ইরানের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না। তিনি বলেন, মার্কিন কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের ভিত্তিতে ইরান তার জাতীয় নিরাপত্তানীতি নির্ধারণ করে না।
-
আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত: ইরানি সেনাবাহিনীর মুখপাত্র
অক্টোবর ০৩, ২০২৬ ১৯:৫৮পার্সটুডে- ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জোর দিয়ে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী পরিস্থিতি ও হুমকিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন: আমরা ক্রমাগত আমাদের সক্ষমতা বৃদ্ধি করছি এবং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।
-
হুমকির দিন শেষ, আগ্রাসনের জবাব হবে আরও কঠোর ও যন্ত্রণাদায়ক: আইআরজিসি
অক্টোবর ০৩, ২০২৬ ১০:১২ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ‘অপারেশন ট্রু প্রমিজ-২’-এর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘বিনা মূল্যে হুমকি দেওয়ার যুগ শেষ হয়েছে। যেকোনো আগ্রাসনের জবাব হবে অনুশোচনামূলক ও যন্ত্রণাদায়ক।’
-
কলিবফ: যেকোনো আগ্রাসনের জবাব হবে দ্রুত ও অনুতাপজনক
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১৪:১৫পার্সটুডে- ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় সতর্ক করে বলেছেন, যেকোনো আগ্রাসন ও দুঃসাহসিক পদক্ষেপের জবাব হবে দ্রুত এবং এমন কঠোর, যা আগ্রাসনকারীদের অনুতপ্ত করবে।
-
ইরানের বিরুদ্ধে যে-কোনো আগ্রাসন দৃঢ়ভাবে মোকাবিলা করব: আরাকচি
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ১৫:০৭পার্সটুডে-ইরানের পররাষ্ট্রমন্ত্রী 'সাইয়্যেদ আব্বাস আরাকচি' বলেছেন, যুক্তরাষ্ট্রের বারবার প্রতিশ্রুতি ভঙ্গের কারণে দেশটির সঙ্গে নতুন করে কূটনৈতিক আলোচনায় ফেরার বিষয়ে ইরানের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শান্তির জন্য কূটনীতির পথ খোলা রাখার কথাও তিনি উল্লেখ করেন।
-
ফের ইরানে সামরিক আগ্রাসন চালানো হলে শত্রু আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ০৯:৫৫পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আকরামি-নিয়া পশ্চিম এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি ভালো নয় বলে মন্তব্য করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, শত্রুর বিরুদ্ধে যুদ্ধের জন্য ইরানের সেনাবাহিনী সবদিক থেকে প্রস্তুত।