-
কাবুলের বিলাসবহুল হোটেলে জঙ্গি হামলা; ২ সন্ত্রাসী নিহত
জানুয়ারি ২১, ২০১৮ ০৩:২৪আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বিলাসবহুল হোটেলে সন্ত্রাসী হামলা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ভারী অস্ত্রে সজ্জিত চার জঙ্গি শনিবার রাতে হোটেলের রান্নাঘর দিয়ে এটির ভেতরে প্রবেশ করে। রোববার ভোরে নিরাপত্তা কর্মকর্তারা জানান, তারা দুই জঙ্গিকে হত্যা করতে পেরেছেন এবং বাকি দু’জনের খোঁজে তল্লাশি চলছে।
-
মার্কিন হামলা আফগান পরিস্থিতিকে খারাপ করেছে: ইরান
জানুয়ারি ২০, ২০১৮ ১৪:০৩জাতিসংঘে নিযুক্ত ইরানের উপ রাষ্ট্রদূত ইসহাক আলী হাবিবি বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন সামরিক আগ্রাসনের কারণে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি খারাপ হয়েছে। এ অবস্থায় কাবুলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে তিনি আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই সহজতর হয়।
-
সোভিয়েত আগ্রাসনের বার্ষিকীতে বোমায় প্রকম্পিত কাবুল: নিহত ৪০
ডিসেম্বর ২৮, ২০১৭ ১৩:২৫আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া মুসলিম সম্প্রদায়ের একটি সাংস্কৃতিক কেন্দ্রে এবং সংবাদ সংস্থা আফগান ভয়েস এজেন্সির কার্যালয়ের কাছে ভয়াবহ বোমা হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৪০ ব্যক্তি নিহত এবং দুই ডজনের বেশি মানুষ আহত হয়েছেন।
-
আফগানিস্তানে ১০ হাজারের বেশি দায়েশ রয়েছে: রাশিয়া
ডিসেম্বর ২৪, ২০১৭ ১৫:৫৩আফগানিস্তান বিষয়ক রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত জামির কাবুলভ সতর্ক করে বলেছেন, আফগানিস্তানে বর্তমানে ১০ হাজারের বেশি দায়েশ সন্ত্রাসী রয়েছে। ইরাক ও সিরিয়ায় উগ্র তাকফিরি সন্ত্রাসীদের পরাজয়ের পর আফগানিস্তানে দায়েশের উপস্থিতি বাড়ছে।
-
'খনিজ সম্পদ লুট ও আফিমের জন্য আফগানিস্তানে আগ্রাসন চালিয়েছে আমেরিকা'
ডিসেম্বর ২৩, ২০১৭ ১৬:২৬খনিজ সম্পদ লুট এবং আফিম চাষ জোরদার করার জন্য ২০০১ সালে আফগানিস্তানে আগ্রাসন চালিয়েছে আমেরিকা। ইরানের প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন আমেরিকার উইসকনসিন অঙ্গরাজ্যের সাব্কে অধ্যাপক জেমস হেনরি ফিটজার।
-
আফগানিস্তানে আরও সামরিক ঘাঁটি তৈরি করবে আমেরিকা?
ডিসেম্বর ০৬, ২০১৭ ১৪:৪২আফগানিস্তানে আরো সামরিক ঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে আমেরিকা। পাকিস্তানের সংবাদ সংস্থা পাকট্রিবিউন জানিয়েছে, আমেরিকার একটি জাহাজ নির্মাণ সামগ্রী নিয়ে করাচি বন্দরে ভিড়েছে। সেখান থেকে ওই সব সামগ্রী আফগানিস্তানে নিয়ে যাওয়া হবে।
-
পাকিস্তানে গেলেন ম্যাটিস: প্রাধান্য পাবে তালেবান ইস্যু
ডিসেম্বর ০৪, ২০১৭ ১৭:০৮পাকিস্তান সফরে গেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। আফগানিস্তান বিষয়ে ওয়াশিংটনের নতুন সামরিক নীতি নিয়ে আলোচনা করতে ম্যাটিস ইসলামাবাদ সফরে গেছেন বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।
-
আফগানিস্তানে দায়েশের উপস্থিতির দিকে নজর দিন: ইরান
ডিসেম্বর ০১, ২০১৭ ১৫:৫৬আফগানিস্তানে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের উপস্থিতির বিষয়ে বিশেষ মনোযোগ দেয়ার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।
-
আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার ক্ষমতা আমেরিকার নেই: পাক স্বরাষ্ট্রমন্ত্রী
নভেম্বর ২৫, ২০১৭ ১৫:১৩পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল চৌধুরী বলেছেন, আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষমতা আমেরিকার নেই। তিনি আজ (শনিবার) আরও বলেছেন, পাকিস্তানের জন্য আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা জরুরি। এ অবস্থায় সেদেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চেষ্টা চালাতে এ অঞ্চলের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী।
-
আফগানিস্তানের নিরাপত্তাই ইরানের নিরাপত্তা: প্রেসিডেন্ট রুহানি
নভেম্বর ২৪, ২০১৭ ০৩:২২ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আফগানিস্তানের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ইরান নিজের নিরাপত্তা বলে মনে করে। বৃহস্পতিবার রাতে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি’র সঙ্গে এক টেলিফোন সংলাপে তিনি এ মন্তব্য করেন।