-
তালেবানের সরকার অংশগ্রহণমূলক ও প্রতিনিধিত্বমূলক নয়
সেপ্টেম্বর ০৯, ২০২১ ০৭:০৮ইউরোপীয় ইউনিয়ন বলেছে, আফগানিস্তানে তালেবানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে তা অংশগ্রহণমূলক ও প্রতিনিধিত্বমূলক নয়। ইউরোপীয় জোট বলছে, বিভিন্ন জাতিগোষ্ঠীর সমন্বয়ে সরকার গঠনের ব্যাপারে তালেবান যে অঙ্গীকার ব্যক্ত করেছিল তা পূরণে তারা ব্যর্থ হয়েছে।
-
তালেবান সরকারের অভিষেক হচ্ছে ১১ সেপ্টেম্বর: স্পুৎনিক
সেপ্টেম্বর ০৯, ২০২১ ০২:৫১আফগানিস্তানে তালেবানের পক্ষ থেকে ঘোষিত অন্তর্বর্তী সরকার আগামী ১১ সেপ্টেম্বর শপথ নিতে যাচ্ছে। তালেবানের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর জানিয়েছে।
-
আফগান জনগণের কাছে ক্ষমা চাইলেন পলাতক প্রেসিডেন্ট আশরাফ গনি
সেপ্টেম্বর ০৯, ২০২১ ০১:৪১আফগানিস্তানের পলাতক প্রেসিডেন্ট আশরাফ গনি এক বিবৃতি প্রকাশ করে দেশটির জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেছেন, তালেবানের হাতে কাবুলের ক্ষমতা দখল হওয়ার সময় সবকিছু যেভাবে ঘটেছে সেজন্য তিনি জনগণের কাছে ক্ষমা চান। দৃশ্যত নিজের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্যই আশরাফ গনি আফগান জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
-
আফগানিস্তানের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে চায় ইরান
সেপ্টেম্বর ০৯, ২০২১ ০১:১৯আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ছয় প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠকে ইরান বলেছে, আফগানিস্তানের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা চায় তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে গতরাতে (বুধবার রাতে) একথা জানিয়ে বলেন, আফগান জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে কীভাবে দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা যায় তা নিয়েই মূলত বুধবারের বৈঠকে আলোচনা হয়েছে।
-
আফগান ইস্যুতে প্রতিবেশী দেশগুলোর ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত
সেপ্টেম্বর ০৮, ২০২১ ১৮:০৭আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে প্রতিবেশী দেশগুলো সম্মেলন করেছে। ভার্চুয়াল এ সম্মেলনে অংশ নেন ইরান, পাকিস্তান, চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কনিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা।
-
তালেবান সরকারকে স্বাগত জানালো চীন
সেপ্টেম্বর ০৮, ২০২১ ১৫:৪০আফগানিস্তানের তালেবান সরকারকে স্বাগত জানিয়েছে চীন। রাজধানী কাবুল দখলের তিন সপ্তাহ পর গতকাল (মঙ্গলবার) তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা দিয়েছে তালেবান।
-
এখনই তালেবানের অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিচ্ছে না বাংলাদেশ
সেপ্টেম্বর ০৮, ২০২১ ১৪:২০বাংলাদেশ এখনই আফগানিস্তানে তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বীকৃতি দিচ্ছে না। এমনটাই জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
-
পাঞ্জশিরের নিয়ন্ত্রণ এখনও পুরোপুরি তালেবানের হাতে চলে যায়নি: আহমাদ ওয়ালি মাসুদ
সেপ্টেম্বর ০৮, ২০২১ ১২:৪৫আফগানিস্তানের জাতীয় বীর আহমাদ শাহ মাসুদের ভাই আহমাদ ওয়ালি মাসুদ বলেছেন, পাঞ্জশিরের নিয়ন্ত্রণ এখনও পুরোপুরি তালেবানের হাতে চলে যায়নি। তালেবান গোষ্ঠী পাঞ্জশির নিয়ন্ত্রণের যে দাবি করছে তা সঠিক নয়।
-
আফগান ইস্যু: উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, ‘পিএইচডি, মাস্টার্স ডিগ্রি মূল্যহীন! মোল্লারাই শ্রেষ্ঠ’
সেপ্টেম্বর ০৮, ২০২১ ১১:০৬শ্রোতা/পাঠক! ৮ সেপ্টেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
-
পাকিস্তানের উদ্যোগে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
সেপ্টেম্বর ০৮, ২০২১ ০১:৪১আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি জরুরি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছে পাকিস্তান। পাক পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার রাতে জানিয়েছে, আজ (বুধবার) এই বৈঠক অনুষ্ঠিত হবে এবং এতে ইরানসহ আফগানিস্তানের সবগুলো প্রতিবেশী দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।