-
আফগানিস্তানে থেকে যাওয়া পশ্চিমা সেনাদের ‘দখলদার’ বিবেচনা করব: তালেবান
জুলাই ০৫, ২০২১ ০১:৩৮দোহা চুক্তিতে উল্লেখিত তারিখের পর আফগানিস্তানে থেকে যাওয়া পশ্চিমা সেনাদেরকে ‘দখলদার’ হিসেবে বিবেচনা করা হবে বলে ঘোষণা দিয়েছে তালেবান। তালেবান মুখপাত্র সোহেল শাহিন ব্রিটিশ সরকারের অর্থে পরিচালিত গণমাধ্যম বিবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে এ ঘোষণা দিয়েছেন।
-
ফোনালাপ: ‘আফগানদের মাধ্যমেই দেশটির নিরাপত্তা নিশ্চিত হতে হবে’
জুলাই ০৫, ২০২১ ০১:১২ইরানের নির্বাচিত-প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি বলেছেন, প্রতিবেশী দেশ আফগানিস্তানের নিরাপত্তা শুধুমাত্র সেদেশের জনগণের মাধ্যমে নিশ্চিত হতে হবে। বিদেশি সেনা উপস্থিতি এ অঞ্চলে কেবল নিরাপত্তাহীনতা বৃদ্ধি করবে বলেও তিনি মন্তব্য করেছেন।
-
আফগানিস্তানে আমেরিকা ঐতিহাসিক পরাজয়ের শিকার হয়েছে: পদস্থ কর্মকর্তা
জুলাই ০৪, ২০২১ ০৬:১৪আফগানিস্তানের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ সারওয়ার দানিশের প্রেস সচিব মোহাম্মাদ হেদায়েত বলেছেন, তার দেশে আমেরিকার ২০ বছরের সামরিক উপস্থিতি ঐতিহাসিক পরাজয়ের মুখোমুখি হয়েছে।
-
এবার আফগানিস্তানে শান্তি আলোচনা শুরু করা দরকার: রাশিয়া
জুলাই ০৩, ২০২১ ০৭:০১সংঘর্ষ বন্ধ করে অবিলম্বে শান্তি আলোচনায় বসতে আফগান সরকার ও তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ আহ্বান জানিয়ে বলেছেন, তালেবানের সাম্প্রতিক তৎপরতা আফগানিস্তানের মানবিক পরিস্থিতি আরো খারাপ করে তুলতে পারে এবং এ বিষয়টি নিয়ে মস্কো উদ্বেগের মধ্যে রয়েছে।
-
কিছু মার্কিন সেনা আফগানিস্তানে থেকে যাবে: জো বাইডেন
জুলাই ০৩, ২০২১ ০৬:২৬মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন হওয়ার পরও কিছু মার্কিন সেনা দেশটিতে থেকে যাবে। তিনি শুক্রবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন বলে আল-জাযিরা জানিয়েছে।
-
বাগরাম থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে স্বাগত জানাল তালেবান
জুলাই ০৩, ২০২১ ০১:০৮আফগানিস্তানের সবচেয়ে বড় বিমানঘাঁটি বাগরাম থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে স্বাগত জানিয়েছে তালেবান। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “আমরা এই ঘটনাকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করছি।”
-
আফগানিস্তানের সবচেয়ে বড় বিমানঘাঁটি ছাড়ল আগ্রাসী মার্কিন সেনারা
জুলাই ০২, ২০২১ ১২:৩৩আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি ত্যাগ করেছে মার্কিন সেনারা। প্রায় দুই দশক পর আফগানিস্তানের সবচেয়ে বড় বিমানঘাঁটি ত্যাগ করল আগ্রাসী সেনারা। মার্কিন সেনাদের পাশাপাশি অন্য দেশের সেনারাও ঘাঁটিটি থেকে চলে গেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
-
আমেরিকার আর কোনো ধোঁকায় পড়বে না পাকিস্তান: ইমরান খান
জুলাই ০১, ২০২১ ১৩:৫৭পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের আর কোনো ধোঁকায় পড়বে না এবং কোনো যুদ্ধে ওয়াশিংটনের অংশীদার হবে না। এসব কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি আরও বলেন, ইসলামাবাদ কোনও যুদ্ধ বা আঞ্চলিক উত্তেজনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশ নেবে না।
-
সামরিক অভিযানে চার শতাধিক তালেবান হতাহত: আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়
জুলাই ০১, ২০২১ ১২:২৯আফগানিস্তানে সামরিক বাহিনীর অভিযানে ৪ শতাধিক তালেবান হতাহত হয়েছে।
-
সংকট নিরসনে ইরানের ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে আফগানিস্তান
জুলাই ০১, ২০২১ ১১:২১আফগানিস্তানে চলমান সংকট নিরসনের জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরান ত্রিপক্ষীয় বৈঠকের যে প্রস্তাব দিয়েছে কাবুল কর্তৃপক্ষ তাকে স্বাগত জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ প্রতিনিধি মোঃ ইব্রাহিম তাহেরিয়ান আফগানিস্তান, ইরান ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন।