-
মার্কিন সেনাদের কফিনও এখন তাদের আঞ্চলিক সরঞ্জামের অংশ: ইরানি কমান্ডার
জুলাই ৩১, ২০২৬ ১৪:৫৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের জন্য কফিন এখন তাদের সামরিক সরঞ্জামেরই একটি অংশে পরিণত হয়েছে।
-
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রকৃত ব্যয় পেন্টাগনের হিসাবের চার গুণ: দ্য টেলিগ্রাফ
জুলাই ৩০, ২০২৬ ২১:০৫পার্সটুডে: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রকৃত ব্যয় পেন্টাগনের ঘোষিত হিসাবের প্রায় চার গুণ হতে পারে বলে দাবি করেছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষণের বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, পেন্টাগন যেখানে যুদ্ধের ব্যয় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার বলে উল্লেখ করেছে, সেখানে প্রকৃত ব্যয় ১৫১ বিলিয়ন ডলারেরও বেশি।
-
ইরান ইস্যুতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধবিরোধীদের চাপ: মার্কিন হামলায় সমর্থন বন্ধের দাবি
জুলাই ৩০, ২০২৬ ১৯:৩১পার্সটুডে: ব্রিটেনের কয়েকটি যুদ্ধবিরোধী সংগঠন নতুন গঠিত অ্যান্ডি বার্নহামের সরকারের ওপর চাপ বাড়িয়ে যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী সামরিক কর্মকাণ্ডে লন্ডনের সমর্থন বন্ধ এবং মার্কিন বাহিনীকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি প্রত্যাহারের দাবি জানিয়েছে।
-
শহীদ পাইলটের পবিত্র দেহ ফিরে আসায় ইরানের প্রতিরক্ষামন্ত্রীর আবেগঘন বার্তা
জুলাই ৩০, ২০২৬ ১৮:৩০পার্সটুডে — ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর লজিস্টিক সহায়তা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান সাইয়্যেদ মাজিদ ইবনুল রেজা শহীদ ব্রিগেডিয়ার জেনারেল (সেকেন্ড ক্লাস) পাইলট মাজিদ কাজেমির পবিত্র মরদেহ প্রত্যাবর্তন উপলক্ষে এক বার্তায় জোর দিয়ে বলেছেন, শহীদদের পথ যোদ্ধা, বিজ্ঞানী, প্রকৌশলী এবং প্রতিরক্ষা ও প্রতিরক্ষা শিল্পের সেবকদের দৃঢ় সংকল্পের মাধ্যমে অব্যাহত থাকবে।
-
ইরান ও ইউক্রেন যুদ্ধের পর ক্ষেপণাস্ত্রের মজুত পুনর্গঠনে মরিয়া যুক্তরাষ্ট্র
জুলাই ৩০, ২০২৬ ১৭:৫৯পার্সটুডে: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর- পেন্টাগন দ্রুতগতিতে নিজেদের ক্ষেপণাস্ত্রের মজুত পুনর্গঠনের লক্ষ্যে নতুন উদ্যোগ শুরু করেছে। এর অংশ হিসেবে মার্কিন প্রতিরক্ষা ঠিকাদার লকহিড মার্টিন এবং এল৩ হ্যারিস-এর সঙ্গে সাত বছরের একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এর লক্ষ্য পেট্রিয়ট প্যাক-৩ এমএসই এবং থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য রকেট মোটর ও গুরুত্বপূর্ণ উপাদানের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানো।
-
শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের মাটি ও স্বাধীনতা রক্ষা করবে সেনাবাহিনী: জেনারেল হাতামি
জুলাই ৩০, ২০২৬ ১৫:০৪পার্সটুডে — ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান এক বার্তায় জোর দিয়ে বলেছেন, সেনাবাহিনী ইরানের জাতির সঙ্গে দেওয়া নিজের অঙ্গীকারে অটল রয়েছে এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামি প্রজাতন্ত্রের মহান ব্যবস্থা, পবিত্র ইরানের মাটি ও তার স্বাধীনতা আগ্রাসীদের বিরুদ্ধে রক্ষা করবে।
-
আগ্রাসীকে সহায়তাকারী দেশগুলোকে আইআরজিসির কড়া হুঁশিয়ারি
জুলাই ৩০, ২০২৬ ১৪:৫৯পার্সটুডে: আগ্রাসীকে সহায়তাকারী দেশগুলো যদি তাদের আচরণ পরিবর্তন না করে, তাহলে তারা কঠোর জবাবের মুখোমুখি হবে বলে সতর্ক করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একই সঙ্গে বাহিনীটি বলেছে, মার্কিন কর্মকর্তাদের হুমকি এবং এ অঞ্চলের সামুদ্রিক চলাচলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ অব্যাহত থাকা পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে না।
-
মার্কিন-সৌদি আগ্রাসনের মুখে ইরাকি প্রধানমন্ত্রীর রিয়াদ সফর বাতিল
জুলাই ২৯, ২০২৬ ১৯:২৬কয়েকটি ইরাকি প্রদেশে 'পপুলার মোবিলাইজেশন ইউনিটস' (পিএমইউ) বা বা 'হাশদ আশ-শাবি'র ঘাঁটিতে যৌথ মার্কিন-সৌদি হামলার পর ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির নির্ধারিত সৌদি আরব সফর স্থগিত করা হয়েছে। একই সাথে দেশটির কর্মকর্তা ও আইনপ্রণেতারা এই হামলার সামরিক জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন।
-
আমাদের সব পদক্ষেপ আত্মরক্ষামূলক ও আন্তর্জাতিক আইনসম্মত: জাতিসংঘে ইরান
জুলাই ২৯, ২০২৬ ১৫:২৬পার্সটুডে: জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে আঞ্চলিক স্থিতিশীলতা, নৌ চলাচলের স্বাধীনতা এবং পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, জাতিসংঘ সনদ অনুযায়ী ইরান তার জনগণ, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় স্বীকৃত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে এবং তা অব্যাহত রাখবে।
-
'ইরানের সম্পদ থেকে অর্থ গ্রহণকারী কোনো দেশ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে না'
জুলাই ২৯, ২০২৬ ০৯:২৪পার্সটুডে— ইসলামী প্রজাতন্ত্র ইরানের খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র বলেছেন, যে কোনো কোম্পানি বা দেশ যদি ইরানের জব্দকৃত সম্পদ থেকে অর্থ গ্রহণ করে, তবে তাদের কোনো জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রম করার অনুমতি দেওয়া হবে না।