• ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ শুরু করেছে আমেরিকা: মস্কো

    ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ শুরু করেছে আমেরিকা: মস্কো

    অক্টোবর ১০, ২০২২ ০৩:৩৯

    রাশিয়া বলেছে, আমেরিকা ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক নীতি গ্রহণ করে ইউক্রেনের ভূমিতে রাশিয়ার বিরুদ্ধে একটি প্রক্সি যুদ্ধ শুরু করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিআইএসভুক্ত দেশগুলো বিষয়ক মহাপরিচালক অ্যালেক্সি পোলিশুক এ মন্তব্য করেছেন।

  • ক্রিমিয়ার সংযোগ সেতুতে বিস্ফোরণ ইউক্রেনই ঘটিয়েছে: পুতিন

    ক্রিমিয়ার সংযোগ সেতুতে বিস্ফোরণ ইউক্রেনই ঘটিয়েছে: পুতিন

    অক্টোবর ১০, ২০২২ ০৩:৩৫

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ থেকে ক্রিমিয়া যাওয়ার সংযোগ সেতুতে বিস্ফোরণ ঘটিয়েছে ইউক্রেনের বিশেষ নিরাপত্তা বাহিনী। তিনি আরো বলেছেন, রাশিয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করার হীন উদ্দেশ্যে ইউক্রেন এই সন্ত্রাসী হামলা চালিয়েছে।

  • ইউক্রেন যুদ্ধে অস্ত্র পাঠায়নি ইরান: আবার নিশ্চিত করলেন পররাষ্ট্রমন্ত্রী

    ইউক্রেন যুদ্ধে অস্ত্র পাঠায়নি ইরান: আবার নিশ্চিত করলেন পররাষ্ট্রমন্ত্রী

    অক্টোবর ১০, ২০২২ ০৩:৩০

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান আবারও রাশিয়া-ইউক্রেন সংঘাতে তার দেশের নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করেছেন। তিনি এ সংঘাত অবসানের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেছেন, চলমান এ যুদ্ধে ইরান কোনো পক্ষের কাছে সমরাস্ত্র পাঠায়নি।

  • ইউক্রেনে রুশ সামরিক কমান্ডে পরিবর্তন, নতুন নেতৃত্বে জেনারেল সুরোভিকিন

    ইউক্রেনে রুশ সামরিক কমান্ডে পরিবর্তন, নতুন নেতৃত্বে জেনারেল সুরোভিকিন

    অক্টোবর ০৯, ২০২২ ১০:৫৯

    ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানের কমান্ডিং পর্যায়ে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। ইউক্রেনের সমস্ত অভিযানে এখন থেকে নেতৃত্ব দেবেন রাশিয়ার সামরিক বাহিনী জেনারেল সের্গেই সুরোভিকিন। এর আগে তিনি সিরিয়ায় রাশিয়ার বাহিনীর নেতৃত্ব দিয়েছেন।  

  • ট্রাক বোমা বিস্ফোরণের পর আবার চালু হয়েছে ক্রিমিয়া ব্রিজ

    ট্রাক বোমা বিস্ফোরণের পর আবার চালু হয়েছে ক্রিমিয়া ব্রিজ

    অক্টোবর ০৯, ২০২২ ১০:২৩

    রাশিয়ার ক্রিমিয়া ব্রিজের ওপর ট্রাক বোমা বিস্ফোরণের পর সেতুর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও তা আবার চালু করা সম্ভব হয়েছে। গতকাল (শনিবার) দিনের প্রথম দিকে সেতুটি নতুন করে চালু করা হয় এবং রেললাইন গতকাল সন্ধ্যা নাগাদ চালু হওয়ার কথা ছিল।

  • জেলেনস্কির আহ্বান প্রত্যাখ্যান; রাশিয়ায় আগাম হামলা চালাবে না আমেরিকা

    জেলেনস্কির আহ্বান প্রত্যাখ্যান; রাশিয়ায় আগাম হামলা চালাবে না আমেরিকা

    অক্টোবর ০৯, ২০২২ ০৩:৫২

    ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে রাশিয়ার উপর ‘আগাম হামলা’ চালাবে না বলে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গতকাল ওয়াশিংটনে বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান সংঘাতে মার্কিন বাহিনী সরাসরি জড়িত হবে না।

  • পরমাণু হামলার হুমকি থেকে পিছু হটলেন জেলেনস্কি

    পরমাণু হামলার হুমকি থেকে পিছু হটলেন জেলেনস্কি

    অক্টোবর ০৮, ২০২২ ১০:৪৪

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেভাগে পরমাণু হামলার ব্যাপারে যে হুমকি দিয়েছিলেন তা থেকে তিনি পিছু হটেছেন। তিনি দাবী করছেন, তার বক্তব্য ভুলভাবে অনুবাদ করা হয়েছে।

  • ট্রাক বিস্ফোরণে রাশিয়ার ক্রিমিয়া ব্রিজ ক্ষতিগ্রস্ত

    ট্রাক বিস্ফোরণে রাশিয়ার ক্রিমিয়া ব্রিজ ক্ষতিগ্রস্ত

    অক্টোবর ০৮, ২০২২ ০৯:৫৩

    ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে সংযোগকারী সেতুতে ট্রাক বিস্ফোরণের ফলে সেতুর অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার ন্যাশনাল এন্টি-টেরিজম কমিটি আজ (শনিবার) এ তথ্য জানিয়েছে।

  • রাশিয়ার পরমাণু স্থাপনায় হামলার আহ্বান জেলেনস্কির; ল্যাভরভের প্রতিক্রিয়া

    রাশিয়ার পরমাণু স্থাপনায় হামলার আহ্বান জেলেনস্কির; ল্যাভরভের প্রতিক্রিয়া

    অক্টোবর ০৮, ২০২২ ০৩:৪৮

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে আগাম হামলা চালানো মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর প্রতি যে আহ্বান জানিয়েছেন তার তীব্র জবাব দিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, কিয়েভ সরকার পরমাণু অস্ত্র ব্যবহারের মতো বিপজ্জনক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে।

  • রাশিয়ার পরমাণু অস্ত্রকে ভয় পায় আমেরিকা ও ন্যাটো: মস্কো

    রাশিয়ার পরমাণু অস্ত্রকে ভয় পায় আমেরিকা ও ন্যাটো: মস্কো

    অক্টোবর ০৭, ২০২২ ১১:৫০

    ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোনভ বলেছেন, রাশিয়ার কাছে থাকা পরমাণু অস্ত্রকে আমেরিকা ও ন্যাটো ভয় পায়। তিনি রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত এক নম্বর টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আরো বলেছেন, আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার নেতৃত্বাধীন ন্যাটো জোট কেউই রাশিয়ার সঙ্গে লড়তে আসবে না কারণ তারা উভয়ে রাশিয়ার পরমাণু অস্ত্রকে ভয় পায়।