-
ইউক্রেন ইস্যুতে পাশ্চাত্যের হুমকি ও আল্টিমেটাম বিফলে যাবে: ল্যাভরভ
ফেব্রুয়ারি ১১, ২০২২ ১১:১০ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর হুমকি বা চূড়ান্ত সময়সীমা কোনো কাজে আসবে না বলে সতর্ক করে দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, রাশিয়াকে আল্টিমেটাম ও হুমকি দিয়ে কোনো কাজ হবে না।
-
বেলারুশকে সাথে নিয়ে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া
ফেব্রুয়ারি ১০, ২০২২ ১১:০০রাশিয়া এবং বেলারুশ ১০ দিনের যৌথ সামরিক মহড়া শুরু করেছে। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো যখন প্রচারণা চালাচ্ছে যে, রাশিয়া ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে পারে তখন এই যৌথ মহড়া শুরু করল দুই দেশ।
-
'উত্তেজনা কমাতে আগামী দিনগুলো হবে গুরুত্বপূর্ণ'
ফেব্রুয়ারি ০৮, ২০২২ ০৮:০৮ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, ইউক্রেন ইস্যুতে উত্তেজনা কমানোর ক্ষেত্রে আগামী দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গতকাল (সোমবার) মস্কোয় পাঁচ ঘণ্টার বেশি সময় বৈঠকের পর এ কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট। বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন।
-
রাশিয়ার গ্যাস পাইপলাইন প্রকল্প বন্ধ করে দেয়ার হুমকি বাইডেনের
ফেব্রুয়ারি ০৮, ২০২২ ০৭:২৭মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়া ইউক্রেন দখল করলে নর্ডস্ট্রিম-২ গ্যাস পাইপলাইন প্রকল্প বন্ধ করে দেবে আমেরিকা। তিনি ওয়াশিংটন সফররত জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে সাক্ষাতে এ হুঁশিয়ারি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জার্মানি ও আমেরিকা কাঁধে কাঁধ মিলিয়ে রাশিয়ার আগ্রাসন প্রতিহত করার অপেক্ষায় রয়েছে।
-
রাশিয়াকে সমর্থন দিলে চীনকে ‘মূল্য’ দিতে হবে: আমেরিকার হুঁশিয়ারি
ফেব্রুয়ারি ০৮, ২০২২ ০৭:১৭রাশিয়ার সম্ভাব্য ইউক্রেন আগ্রাসনে সমর্থন দিলে চীনকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি বলেছেন, সেক্ষেত্রে আমেরিকার ও ইউরোপীয় মিত্ররা বেইজিংকে ‘উচিত শিক্ষা’ দেবে।
-
'তবুও পোল্যান্ডে আরো সেনা পাঠালো আমেরিকা'
ফেব্রুয়ারি ০৭, ২০২২ ১৯:২৫ইউক্রেন সীমান্তের কাছে পোল্যান্ডের ভূখণ্ডে আরো সেনা পাঠিয়েছে মার্কিন সরকার। রাশিয়ার কথিত সম্ভাব্য সামরিক আগ্রাসন ঠেকাতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট পূর্ব ইউরোপে সেনা উপস্থিতি জোরদার করছে; তারই অংশ হিসেবে পোল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে আমেরিকার সেনা মোতায়েন করা হলো।
-
হামলা হলে ৭২ ঘণ্টার মধ্যে কিয়েভের পতন হবে: মার্কিন কর্মকর্তাদের দাবি
ফেব্রুয়ারি ০৬, ২০২২ ১৬:১৭ইউক্রেনে সর্বাত্মক হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা দাবি করেছেন, ইউক্রেনে পূর্ণ মাত্রার অভিযান চালাতে প্রয়োজনীয় সামরিক সক্ষমতার প্রায় ৭০ শতাংশই প্রস্তুত রেখেছে রাশিয়া।
-
ইউক্রেন সংকট: পোল্যান্ডে পৌঁছাল মার্কিন অস্ত্র, জার্মানিতে সেনাদল
ফেব্রুয়ারি ০৫, ২০২২ ১৫:৪৬ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে পোল্যান্ডে নতুনকরে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে আমেরিকা। গতকাল (শুক্রবার) থেকে মার্কিন সামরিক সরঞ্জাম পোল্যান্ডে পৌঁছানো শুরু করেছে বলে জানিয়েছে পোলিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
-
ইউক্রেনে এখনই রুশ হামলা হওয়ার কারণ দেখি না: ফরাসি পররাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ০২, ২০২২ ১৪:৫১ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জাঁ ইভ লা দ্রিয়া বলেছেন, এই মুহূর্তে ইউেক্রনে রুশ হামলার কোনো কারণ দেখি না। রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে বলে আমেরিকা বারবারই অভিযোগ করে আসছে। তবে মস্কো এ ধরণের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
-
রাশিয়া অবশ্যই সম্ভাব্য নিষেধাজ্ঞার জবাব দেবে: নেবেনজিয়া
ফেব্রুয়ারি ০২, ২০২২ ০৬:৫৬রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হলে মস্কো শুধু ক্ষতিগ্রস্ত হবে না সেইসঙ্গে এর জবাবও দেবে। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ওয়েসলি নেবেনজিয়া মঙ্গলবার নিউ ইয়র্কে এক বক্তব্যে এ সতর্কবাণী উচ্চারণ করেন।