-
অস্ত্রে মার্কিন-নির্ভরতা দূর করতে হবে: ইউরোপকে মারকেল
জানুয়ারি ২০, ২০১৯ ১৩:০৮অস্ত্রখাতে মার্কিন-নির্ভরতা দূর করার জন্য ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। তিনি বলেছেন, ইউরোপের দেশগুলোকে নিজেদের সক্ষমতা ভাগাভাগি করতে হবে যাতে অস্ত্র ব্যবস্থায় আমেরিকা থেকে স্বাধীন হওয়া যায়।
-
ইরান-বিরোধী পোল্যান্ড বৈঠকে যাবেন না ফেডেরিকা মোগেরিনি
জানুয়ারি ১৮, ২০১৯ ১৫:৩৮মার্কিন সরকারের উদ্যোগে পোল্যান্ডে অনুষ্ঠেয় ইরান-বিরোধী বৈঠকে যোগ দিবেন না ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি। পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে আগামী মাসের মাঝামাঝি এ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
-
ব্রেক্সিট ইস্যু: অনাস্থা ভোটে টিকে গেছেন থেরেসা মে
জানুয়ারি ১৭, ২০১৯ ১১:০৭ব্রিটিশ পার্লামেন্টে অনাস্থা ভোটে অল্প ব্যবধানে টিকে গেছেন দেশটির প্রধানমন্ত্রী তেরেসা মে। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া না যাওয়ার প্রশ্নে মঙ্গলবার পার্লামেন্ট ভয়াবহভাবে পরাজয়ের পর গত রাতে ব্রিটিশ পার্লামেন্টে ওই অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়।
-
‘ইরানের সঙ্গে ইউরোপের বাণিজ্যে হস্তক্ষেপ করতে পারে না আমেরিকা’
জানুয়ারি ১২, ২০১৯ ০৪:২৭ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ বলেছে, ইরানের সঙ্গে ২৮ জাতির এই ইউনিয়নের বাণিজ্যিক সম্পর্কের ওপর নিজের একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না আমেরিকা। শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন ইইউ’র পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি।
-
সন্ত্রাসীদের আশ্রয় দেয়া রাজনৈতিক স্বাধীনতার উদহারণ হতে পারে না: ইরান
জানুয়ারি ১০, ২০১৯ ১২:৫০ব্রিটেনে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ ইরানি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আশ্রয় ও পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য ইউরোপের দেশগুলোর চরম সমালোচনা করেছেন। তিনি বলেছেন, কুখ্যাত সন্ত্রাসীদের আশ্রয় দেয়া ইউরোপের রাজনৈতিক স্বাধীনতার উদহারণ হতে পারে না।
-
সন্ত্রাসবাদের দায় থেকে ইউরোপ মুক্তি পেতে পারে না: ইরান
জানুয়ারি ০৯, ২০১৯ ০৯:১৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং ইরানকে অভিযুক্ত করার মাধ্যমে কুখ্যাত মুজাহিদিনে খালক গোষ্ঠীর সন্ত্রাসীদের আশ্রয় ও পৃষ্ঠপোষকতা দেয়ার দায় থেকে ইউরোপ মুক্তি পাবে না।
-
এসভিপি চালু করতে পারে নি ইইউ; খারাপ পরিণতির হুঁশিয়ারি দিল ইরান
জানুয়ারি ০৬, ২০১৯ ১৪:২৬মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরানের সঙ্গে লেনদেনের উপায় ঠিক করতে ব্যর্থতার জন্য ইউরোপীয় ইউনিয়নকে দায়ী করেছে তেহরান। এই ব্যর্থতার জন্য ইউরোপীয় জোটকে পরিণতি বরণ করতে হবে বলেও ইরান সতর্ক করেছে।
-
'ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠায় বিদেশি হস্তক্ষেপ সহ্য করবে না ইইউ'
জানুয়ারি ০২, ২০১৯ ১৫:১৩ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছেন, অন্য দেশের সঙ্গে বৈধ বাণিজ্যিক সম্পর্ক গড়ার ক্ষেত্রে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ সহ্য করবে না তার সংস্থা। এমনকি তারা যদি ইউরোপের ঘনিষ্ঠ মিত্রও হয়।
-
জনগণের স্বার্থে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে ইউরোপীয় ইউনিয়ন
জানুয়ারি ০১, ২০১৯ ২০:২৫বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা ধরনের অভিযোগ থাকলেও জনস্বার্থে সেদেশের পাশে থাকবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ (মঙ্গলবার) ইইউ’র ব্রাসেলস দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
-
ইরানকে শর্ত দিয়ে কথা বলার মতো অবস্থা কোনো দেশের নেই: তেহরান
ডিসেম্বর ৩১, ২০১৮ ১৪:০২মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের সঙ্গে অর্থনৈতিক লেনদেন চালু রাখার জন্য ইউরোপ শর্ত সাপেক্ষে ইরানকে বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা 'এসপিভি' চালু করবে বলে যে খবর বেরিয়েছে তা প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তার দেশকে শর্ত দিয়ে কথা বলার মতো অবস্থা এখন কোনো দেশের নেই।