• পরমাণু সমঝোতা রক্ষা করতে বৈঠকে বসছেন ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা

    পরমাণু সমঝোতা রক্ষা করতে বৈঠকে বসছেন ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা

    মে ২৬, ২০১৮ ১৭:৫৭

    ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা রক্ষার লক্ষ্য নিয়ে আগামী ২৮ মে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসতে যাচ্ছেন।

  • পরমাণু সমঝোতা টিকিয়ে রাখতে পাল্টা যেসব শর্ত দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

    পরমাণু সমঝোতা টিকিয়ে রাখতে পাল্টা যেসব শর্ত দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

    মে ২৫, ২০১৮ ১৩:০২

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এ বিষয়ে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেয়া অত্যন্ত জরুরি। তিনি বলেছেন, সচেতন ও বাস্তবতার আলোকে বিষয়টি নিয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত যা হয়তো প্রতিপক্ষের জন্য সুখকর নাও হতে পারে। ইরানের শীর্ষ কর্মকর্তাদের সমাবেশে তিনি এসব কথা বলেছেন।

  • ট্রাম্প তার পূর্বসূরীদের মতো ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে: সর্বোচ্চ নেতা

    ট্রাম্প তার পূর্বসূরীদের মতো ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে: সর্বোচ্চ নেতা

    মে ২৪, ২০১৮ ০১:৪০

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী তার দেশের বিরুদ্ধে মার্কিন সরকারের গভীর শত্রুতার কথা উল্লেখ করে বলেছেন, ইরানের কর্মকর্তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করলে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে আমেরিকার পরাজয় হবে অবশ্যম্ভাবী।

  • পম্পেও’র প্রস্তাবিত ইরান বিষয়ক চুক্তি ‘মারাত্মক কঠিন’: জনসন

    পম্পেও’র প্রস্তাবিত ইরান বিষয়ক চুক্তি ‘মারাত্মক কঠিন’: জনসন

    মে ২২, ২০১৮ ০০:৪৮

    ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তির জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যেসব শর্ত দিয়েছেন তার বাস্তবায়নযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। তিনি সোমবার বুয়েন্স আয়ার্সে জি২০’ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের অবকাশে বলেন, পম্পেও’র দেয়া শর্তগুলো একটি চুক্তির মধ্যে নিয়ে আসা অসম্ভব ব্যাপার।

  • ইরান থেকে তেল কেনা অব্যাহত রাখতে ইউরোপের যৌথ টিম গঠন

    ইরান থেকে তেল কেনা অব্যাহত রাখতে ইউরোপের যৌথ টিম গঠন

    মে ২০, ২০১৮ ০৯:২৫

    ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে তেল কেনা অব্যাহত রাখতে একটি যৌথ টিম গঠন করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। পরমাণু সমঝোতা থেকে মার্কিন সরকার বেরিয়ে যাওয়ার পর তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে ইরান থেকে তেল কেনার ক্ষেত্রে যাতে কোনো জটিলতা দেখা না দেয় তার উপায় খুঁজে বের করতে এই পদক্ষেপ নিয়েছে ইইউ।

  • ইরানের সঙ্গে বাণিজ্যে লিপ্ত কোম্পানিকে সুরক্ষা দিন: ইইউ'কে ফ্রান্স

    ইরানের সঙ্গে বাণিজ্যে লিপ্ত কোম্পানিকে সুরক্ষা দিন: ইইউ'কে ফ্রান্স

    মে ১৭, ২০১৮ ১৩:৩৮

    ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে লিপ্ত নিজেদের কোম্পানীগুলোকে রক্ষা করতে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স। ২০১৫ সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বের হয়ে যাওয়ার পর তেহরানের ওপর ওয়াশিংটন নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পর ফ্রান্স এ আহ্বান জানাল।

  • মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করুন:  ইইউ'কে ফ্রান্স ও জার্মানি

    মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করুন: ইইউ'কে ফ্রান্স ও জার্মানি

    মে ১১, ২০১৮ ১৩:০৬

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ব্যবসায় জড়িত ইউরোপীয় কোম্পানীগুলোর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করতে ইইউ দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স এবং জার্মানি।

  • "ট্রাম্পের এ সিদ্ধান্তে বিশ্ববাসী সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে পেরেছে"

    মে ০৯, ২০১৮ ১৫:০৪

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়ার পর ইরানের কর্মকর্তারা বলেছেন, পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি আমেরিকা কখনই মানেনি এবং শেষ পর্যন্ত এক তরফাভাবে এ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা প্রমাণ করল তাদের প্রতি মোটেই আস্থা রাখা যায় না।

  • ইউরোপের জন্যই পরমাণু সমঝোতা টিকিয়ে রাখা জরুরি: মোগেরিনি

    ইউরোপের জন্যই পরমাণু সমঝোতা টিকিয়ে রাখা জরুরি: মোগেরিনি

    এপ্রিল ১৭, ২০১৮ ১৪:৩৬

    ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা টিকিয়ে রাখা ইউরোপের জন্যই জরুরি এবং এই চুক্তি পুরোপুরি বাস্তবায়নে ইউরোপ তার অবস্থানে অটল থাকবে। এই জোটের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শুরুর আগে মোগেরিনি এ কথা বলেছেন। তিনি বলেন, ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করেছে এবং আইএইএ'র ১১টি প্রতিবেদনেও বিষয়টি স্বীকার করা হয়েছে।

  • ‘ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টায় তিন ইউরোপীয় দেশ’

    ‘ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টায় তিন ইউরোপীয় দেশ’

    মার্চ ২৯, ২০১৮ ০৪:১৫

    ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে বলে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এটি বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তেহরানের কথিত হস্তক্ষেপের অজুহাতে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র কাছে ইরান বিরোধী নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছে ওই তিন দেশ।