-
ট্রাম্প প্রশাসন ছিল শান্তি বিরোধী, নীতি বদলান: বাইডেনকে ইমরান খান
জানুয়ারি ২১, ২০২১ ১৫:২১পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দক্ষিণ এশিয়া বিশেষ করে আফগানিস্তানে শান্তির বিরোধী ছিল। তারা সেখানে শান্তি প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করেছে।
-
পাকিস্তানে বিশৃঙ্খলা সৃষ্টিতে আইএস জঙ্গিদের উস্কানি দিচ্ছে ভারত: ইমরান খান
জানুয়ারি ১২, ২০২১ ১৩:১২পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন, ভারত উগ্র জঙ্গিগোষ্ঠী দায়েশ বা আইএসের প্রতি সমর্থন ও উস্কানি দিয়ে পাকিস্তানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, ভারত আইএস জঙ্গিগোষ্ঠীকে ব্যবহার করে পাকিস্তানে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেয়ার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, এটা অত্যন্ত পরিতাপের বিষয় যে এইসব সন্ত্রাসীরা বেলুচিস্তান প্রদেশের কয়লা খনিতে কর্মরত শ্রমিকদেরকে নির্মমভাবে হত্যা করছে।
-
আঞ্চলিক অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়ার যোগ্যতা আছে ইরানের: ইমরান খান
জানুয়ারি ১১, ২০২১ ১৭:০৭পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আঞ্চলিক অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়ার যোগ্যতা রয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের। একই সঙ্গে তিনি আশা করেছেন, তেহরানের ওপর থেকে মার্কিন অন্যায় নিষেধাজ্ঞা উঠে যাবে।
-
পাকিস্তানে জঙ্গি হামলায় নিহত শিয়া মুসলমানদের দাফন অনুষ্ঠানে স্বয়ং ইমরান খান
জানুয়ারি ১০, ২০২১ ১৫:৩১আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে হাজারা শিয়া মুসলিম হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত ও এর সঙ্গে জড়িতদের বিচারের সম্মুখীন করার জন্য উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এ ব্যাপারে সরকারকে সহযোগিতা করতে আফগান জাতীয় নিরাপত্তা পরিষদ প্রস্তুত রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। হতভাগা নিহতরা ছিল বেলুচিস্তানের খনি শ্রমিক এবং শুধু শিয়া হওয়ার কারণে তাদেরকে হত্যা করা হয়।
-
মার্কিন সমর্থিত আইএস জঙ্গিরা পাকিস্তানে হত্যাকাণ্ড চালাচ্ছে: ইমরান খান
জানুয়ারি ০৭, ২০২১ ১৩:৪১পাকিস্তান সরকার জানিয়েছে সেদেশে সংঘটিত অসংখ্য অপরাধযজ্ঞ ও সাধারণ মানুষ হত্যাকাণ্ডে মার্কিন সমর্থিত উগ্র তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর ভূমিকা রয়েছে।
-
ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের খবর আবারো নাকচ করলেন ইমরান খান
ডিসেম্বর ২১, ২০২০ ০৯:১৬ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের খবর আবারো নাকচ করেছেনপাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
-
ইমরান খানের উপদেষ্টা ইসরাইল সফর করেন নি?
ডিসেম্বর ১৯, ২০২০ ১৭:১০পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা সম্প্রতি ইহুদিবাদী ইসরাইল সফর করেছেন বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা প্রত্যাখ্যান করেছেন ইমরান খান।
-
শেষ পর্যন্ত তালেবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন ইমরান খান
ডিসেম্বর ১৯, ২০২০ ০৩:০৬পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে শেষ পর্যন্ত আফগানিস্তানের তালেবান প্রতিনিধিদলের সাক্ষাৎ হয়েছে। প্রথমবারের মতো আনুষ্ঠানিক এ সাক্ষাতে আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ার পাশাপাশি প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়েও আলোচনা হয়েছে।
-
গোপনে তেল আবিব সফর করেছেন ইমরান খানের উপদেষ্টা!
ডিসেম্বর ১৮, ২০২০ ০৭:০৪ইসরাইলি গণমাধ্যম এই গুজব ছড়িয়ে দিয়েছে যে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের একজন সিনিয়র উপদেষ্টা গতমাসে ইহুদিবাদী ইসরাইল সফর করেছেন। ইসলামাবাদ তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ‘প্রচণ্ড চাপ’ উপেক্ষা করছে বলে যখন ইমরান খান জোর গলায় বলে এসেছেন তখন এ গুজব ছড়িয়ে পড়ল।
-
পাকিস্তানে বিরোধী দলের আলটিমেটাম প্রত্যাখ্যান, ‘আন্দোলন কবরে গেছে’
ডিসেম্বর ১৫, ২০২০ ১৫:৩৮পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, লাহোর সমাবেশের মধ্যদিয়েই সরকার বিরোধী আন্দোলনের কবর হয়ে গেছে। তিনি গতকাল (সোমবার) নিজ কার্যালয়ে দলীয় মুখপাত্রদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন।