-
নওয়াজ শরীফের স্বাস্থ্য নিয়ে কোনো রাজনীতি নয়: ইমরান খান
নভেম্বর ০৯, ২০১৯ ১৪:২০পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও মুসলিম লীগ নেতা নওয়াজ শরীফের স্বাস্থ্যগত বিষয় এবং চিকিৎসার ব্যাপারে সরকার কোনো রাজনীতিতে জড়িত নয়।
-
করতারপুর করিডোর নিয়ে ইমরানের ঘোষণাকে স্বাগত জানালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী
নভেম্বর ০৪, ২০১৯ ১১:১৫করতারপুর করিডোর নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। ইমরান খান সম্প্রতি এক ঘোষণায় বলেছেন, ‘ভারত থেকে যেসব (শিখ) পুণ্যার্থী করতারপুরে আসবেন, তাঁদের জন্য আমি দু’টি জিনিস মওকুফ করেছি। এক, তাঁদের কোনও পাসপোর্ট লাগবে না। শুধু বৈধ পরিচয়পত্র থাকলেই হবে। তাঁদের সফরের ১০ দিন আগে নাম নথিভুক্ত করাতে হবে না। এছাড়াও করিডোর উদ্বোধনের দিন এবং গুরু নানক দেবের জন্মবার্ষিকীর দিন কোনও ফি-ও নেওয়া হবে না।’
-
পদত্যাগ করবেন না ইমরান খান; ‘সংবিধান রক্ষা করবে’ সেনাবাহিনী
নভেম্বর ০৩, ২০১৯ ০৬:৫১পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, কিছু সরকার বিরোধীর বিক্ষোভের কারণে তার নেতৃত্বাধীন সাংবিধানিক বৈধ সরকারের পতন হবে না। তিনি জমিয়তে উলামায়ে ইসলামের সরকার বিরোধী বিক্ষোভ ও ধর্মঘটের প্রতি ইঙ্গিত করে আরো বলেছেন, প্রতিবাদ বিক্ষোভ সত্ত্বেও তার সরকার দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাবে।
-
ইরান-সৌদি উত্তেজনার আসল রহস্য ফাঁস করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
অক্টোবর ২৫, ২০১৯ ১৪:০২পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ইরান ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক নষ্টের পেছনে প্রধানত দায়ী দখলদার ইহুদিবাদী ইসরাইল। তিনি বলেন, ইরান ও সৌদি আরবের মধ্যে যুদ্ধ বাধানোর চেষ্টা করছে ইসরাইল যাতে এ অঞ্চলে তেলআবিবের স্বার্থ রক্ষা করা যায়। ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য ইসলামাবাদের চেষ্টার কথা উল্লেখ করে ইমরান খান বলেন তেহরান-রিয়াদ সম্পর্ক এ অঞ্চলের সব দেশের জন্যই কল্যাণকর।
-
বিরোধীদের দাবির মুখে পদত্যাগ করব না: সাংবাদিকদেরকে ইমরান খান
অক্টোবর ২৪, ২০১৯ ০৯:১১পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিরোধীদের দাবির মুখে তিনি পদত্যাগ করবেন না। ইমরান খানের পদত্যাগের দাবিতে যখন জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান রহমানের নেতৃত্বে কথিত আজাদি মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে তখন ইমরান খান দেশটির সিনিয়র সাংবাদিকদের একথা বললেন।
-
শান্তি প্রচেষ্টা চালানোর জন্য ইমরান খানকে ধন্যবাদ জানালেন জাওয়াদ জারিফ
অক্টোবর ১৬, ২০১৯ ০৭:০৮পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় প্রচেষ্টা চালানোর জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে প্রকাশিত এক পোস্টে ইমরান খানের সাম্প্রতিক ইরান সফরের কথা উল্লেখ করে তিনি ওই ধন্যবাদ জানান।
-
শান্তির প্রস্তাব নিয়ে আজ সৌদি আরব যাচ্ছেন ইমরান খান
অক্টোবর ১৫, ২০১৯ ১৩:১২পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আজ (মঙ্গলবার) সৌদি আরব সফরে যাচ্ছেন। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে রোববারের ইরান সফরের ধারাবাহিকতায় তিনি সৌদি আরব যাচ্ছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
-
ইরান এবং সৌদি আরবকে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে পাকিস্তান
অক্টোবর ১৫, ২০১৯ ০৮:১৯ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে চলমান সামরিক ও কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে দেশ দুটিকে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের দুইজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন।
-
ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাক্ষাৎ
অক্টোবর ১৩, ২০১৯ ১৭:৩৫ইরান সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আজ (রোববার) তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে সাক্ষাৎ ও যৌথ সংবাদ সম্মেলন শেষে ইমরান খান সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে যান।
-
প্রেসিডেন্ট রুহানির সঙ্গে বৈঠক করলেন ইমরান খান: ফলপ্রসূ আলোচনার দাবি
অক্টোবর ১৩, ২০১৯ ১৫:৩৬পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে রাজধানী তেহরানে বৈঠক করেছেন। বৈঠক শেষে ইমরান খান একে ফলপ্রসূ আলোচনা বলে আখ্যা দিয়েছেন।