• সিরিয়ায় দায়েশের ‘অপারেশন কেন্দ্র’ ধ্বংস করেছে ইরাকি বাহিনী

    সিরিয়ায় দায়েশের ‘অপারেশন কেন্দ্র’ ধ্বংস করেছে ইরাকি বাহিনী

    আগস্ট ১৭, ২০১৮ ০৭:৪৬

    সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একটি অপারেশন রুম ধ্বংস করে দিয়েছে ইরাকের বিমান বাহিনী। এতে বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে। এসব সন্ত্রাসী ইরাকের ভেতরে হামলার পরিকল্পনা করছিল বলে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণলয় জানিয়েছে।

  • ইরান বিরোধী নিষেধাজ্ঞা বাস্তবায়ন কঠিন হবে: ইরাকের প্রেসিডেন্ট

    ইরান বিরোধী নিষেধাজ্ঞা বাস্তবায়ন কঠিন হবে: ইরাকের প্রেসিডেন্ট

    আগস্ট ১৭, ২০১৮ ০৬:১৫

    ইরাকের প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম বলেছেন, ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়ন তার দেশের জন্য কঠিন হবে। ইরানের আরবি নিউজ চ্যানেল আল-আলমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

  • নার্ভ গ্যাস হামলার অভিযোগ ইরাকের কথা স্মরণ করিয়ে দেয়: রাশিয়া

    নার্ভ গ্যাস হামলার অভিযোগ ইরাকের কথা স্মরণ করিয়ে দেয়: রাশিয়া

    আগস্ট ১৬, ২০১৮ ০১:৫৪

    ব্রিটেনে দু’টি নার্ভ গ্যাস হামলার জন্য রাশিয়াকে দায়ী করে দেশটির ওপর ওয়াশিংটন ও লন্ডন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে মস্কো। রাশিয়া বলেছে, ইরাকে আগ্রাসন চালানোর অজুহাত হিসেবে আমেরিকা ও ব্রিটেন গণবিধ্বংসী অস্ত্রের যে মিথ্যা অভিযোগ তুলেছিল তা থেকে ওই দু’টি পশ্চিমা দেশ শিক্ষা নেয়নি।

  • সই হলো ইরান-ইরাক সীমান্ত চুক্তি

    সই হলো ইরান-ইরাক সীমান্ত চুক্তি

    আগস্ট ১৪, ২০১৮ ১৩:২৮

    ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ইরাকের মধ্যে সীমান্ত সহযোগিতা বিষয়ে একটি চুক্তি সই হয়েছে। আজ (মঙ্গলবার) দু দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সপ্তম বার্ষিক যৌথ সম্মেলনও অনুষ্ঠিত হয়।

  • ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা মানবে না ইরাক: প্রধানমন্ত্রী এবাদি

    ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা মানবে না ইরাক: প্রধানমন্ত্রী এবাদি

    আগস্ট ১৪, ২০১৮ ০১:১৯

    ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, ইরানের সঙ্গে বাণিজ্যসহ দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা অনুসরণ করবে না তার দেশ। তবে ইরাক শুধুমাত্র বাণিজ্যিক লেনদেনে মার্কিন ডলার ব্যবহার থেকে বিরত থাকবে।

  • নিরাপত্তা চুক্তি সই করল ইরাক-জর্দান; তবু বন্ধুর পথ সামনে

    নিরাপত্তা চুক্তি সই করল ইরাক-জর্দান; তবু বন্ধুর পথ সামনে

    আগস্ট ০৬, ২০১৮ ১৪:১৭

    ইরাক ও জর্দান একটি নিরাপত্তা এবং সামরিক সহযোগিতা চুক্তি সই করেছে। কয়েক বছর দেশ দুটির মধ্যে অস্বাভাবিক সম্পর্ক বিরাজ করার পর এ চুক্তি হলো। ২০১৪ সালে জর্দান সীমান্ত দিয়েই উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ইরাকে ঢুকে বিরাট অংশের নিয়ন্ত্রণ নিয়েছিল।

  • ইরাকে বিদ্যুত রপ্তানি করবে সৌদি আরব

    ইরাকে বিদ্যুত রপ্তানি করবে সৌদি আরব

    জুলাই ৩০, ২০১৮ ১৪:২৬

    সৌদি আরব প্রতিবেশী ইরাকে একটি সৌর বিদ্যুত স্থাপনা নির্মাণ করবে এবং দেশটিতে বিদ্যুত রপ্তানি করবে। বিদ্যুতের ঘাটতির বিরুদ্ধে ইরাকে ব্যাপক বিক্ষোভের পর এ খবর এলো।

  • মন্ত্রী ও ৫ নির্বাচনী কর্মকর্তাকে বরখাস্ত করেছেন ইরাকি প্রধানমন্ত্রী

    মন্ত্রী ও ৫ নির্বাচনী কর্মকর্তাকে বরখাস্ত করেছেন ইরাকি প্রধানমন্ত্রী

    জুলাই ২৯, ২০১৮ ১২:৪৩

    ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি তার দেশের বিদ্যুতমন্ত্রী ও নির্বাচন বিষয়ক পাঁচ কর্মকর্তাকে বহিষ্কার করেছেন। দুর্নীতি ও ধারাবাহিক বিদ্যুত ঘাটতির প্রতিবাদে লাগাতার বিক্ষোভের মুখে তিনি এ ব্যবস্থা নিলেন।

  • কুয়েতে বিশাল সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করবে আমেরিকা

    কুয়েতে বিশাল সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করবে আমেরিকা

    জুলাই ১৪, ২০১৮ ১৪:৩৪

    ইরাক ও কুয়েতে আরো সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করবে আমেরিকা। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতির প্রচণ্ড বিরোধিতা উপেক্ষা করেই আমেরিকা এসব সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করছে।

  • আমেরিকার রাসায়নিক অস্ত্র কি মানবতার প্রতি হুমকি নয়? (ভিডিও)

    আমেরিকার রাসায়নিক অস্ত্র কি মানবতার প্রতি হুমকি নয়? (ভিডিও)

    জুলাই ০৩, ২০১৮ ১৬:৫৭

    সিরিয়ায় কথিত রাসায়নিক হামলা সম্পর্কে আমেরিকা ও তার মিত্ররা ব্যাপক চিৎকার চেচামেচি করলেও ইরানি জনগণের ওপর ইরাকের সাবেক সাদ্দাম সরকারের রাসায়নিক হামলার ব্যাপারে তার সবসময়ই চুপ ছিল। ইরাক-ইরান যুদ্ধের সময় ১৯৮০ সাল থেকে ১৯৮৮ সালের মধ্যে ইরাকি বাহিনী বহুবার ইরানে রাসায়নিক হামলা চালিয়েছিল। ওই সময় হামলায় ইরানের প্রায় সাড়ে ৭ হাজার সেনা সদস্য ও সাধারণ নাগরিক মারা যায়।