-
৭ আরোহীসহ ইরাক-সিরিয়া সীমান্তে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত
মার্চ ১৬, ২০১৮ ০৮:৩৪ইরাকের আনবার প্রদেশে মার্কিন বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে সাতজন আরোহী ছিল এবং ধারণা করা হচ্ছে আরোহীরা মারা গেছে। মার্কিন এক কর্মকর্তা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
-
ইরাকে দায়েশ সন্ত্রাসীদের আবারো হামলা; নিহত ২৫
মার্চ ১২, ২০১৮ ২১:৫৯ইরাকে পরাজিত হওয়া দায়েশ সন্ত্রাসীরা দেশটির তিনটি স্থানে হামলা চালিয়ে অন্তত ২৫ জন সরকারপন্থি যোদ্ধা ও বেসামরিক নাগরিককে হত্যা করেছে। ইরাকের সামরিক বাহিনীর সন্ত্রাসবাদ-বিরোধী অভিযানের মধ্যেই এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।
-
ইরাকের নিরাপত্তা রক্ষায় হাশ্দ আশ-শাবি সাহায্য করবে: এবাদি
মার্চ ১০, ২০১৮ ১৬:৪৩ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্দ আশ-শাবি সহায়তা করবে। তিনি এ বক্তব্য দিয়ে মূলত গত বৃহস্পতিবার জারি করা ডিক্রির পক্ষে নিজের অবস্থান আরো পরিষ্কার করলেন।
-
সৌদি মতামত উপেক্ষা: হাশ্দ আশ-শাবি এখন ইরাকি নিরাপত্তা বাহিনীর অংশ
মার্চ ০৯, ২০১৮ ০৯:৩১ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্দ আশ-শাবিকে আনুষ্ঠানিকভাবে দেশটির নিরাপত্তা বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি একটি ডিক্রি জারির মাধ্যমে স্বেচ্ছাসেবী এ বাহিনীকে জাতীয় নিরাপত্তা বাহিনীতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।
-
যতদিন প্রয়োজন ততদিন ইরাকে থাকবে ন্যাটো সেনা
মার্চ ০৬, ২০১৮ ১৪:৪৪মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের প্রধান জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, যতদিন প্রয়োজন ততদিন ইরাকে থাকবে এ জোটের সেনারা।
-
মসুলে দায়েশের বিরুদ্ধে অভিযান: ৩ কমান্ডারসহ ৮ সন্ত্রাসী নিহত
মার্চ ০৩, ২০১৮ ১৪:১৩ইরাকের পশ্চিমাঞ্চলীয় মসুল শহরে দেশটির সেনাবাহিনীর অভিযানে দুই ডজনের বেশি তাকফিরি সন্ত্রাসী নিহত এবং আটক হয়েছে। ইরাকের সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে। মসুল শহরকে এক সময় তাকফিরি দায়েশের প্রধান ঘাঁটি হিসেবে মনে করা হতো।
-
আমেরিকাকে স্থায়ী ঘাঁটি নির্মাণের অনুমতি দেওয়া হবে না: ইরাক
মার্চ ০৩, ২০১৮ ০৭:২৯ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল জাফারি বলেছেন, আমেরিকাকে স্থায়ী ঘাঁটি নির্মাণের অনুমতি দেওয়া হবে না। গতরাতে রাশিয়ার রাজধানী মস্কোতে তিনি এ কথা বলেন।
-
মসুলে আবারও পাওয়া গেছে দায়েশের তৈরি গণ-কবর
মার্চ ০২, ২০১৮ ১৭:০১ইরাকের নিরাপত্তা বাহিনী দেশটির উত্তরাঞ্চলে মসুলে আজ (শুক্রবার) একটি গণ-কবর খুঁজে পেয়েছে।
-
নিরাপত্তা প্রতিষ্ঠায় বাগদাদকে সহযোগিতা দিচ্ছে মস্কো: ইরাক
মার্চ ০১, ২০১৮ ১২:৫২ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম জাফারি বলেছেন, তার দেশের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মস্কোর কাছ থেকে সার্বিক সহযোগিতা পাচ্ছে বাগদাদ। একইসঙ্গে দুই দেশের মধ্যে নিয়মিতভাবেই তথ্য আদান প্রদান হচ্ছে বলেও জানান তিনি। তিনি এমন সময় এ বক্তব্য দিলেন যখন উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের ফলে ইরাকের অবকাঠামো ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।
-
আকাশসীমা রক্ষার জন্য রাশিয়ার এস-৪০০ দরকার: ইরাক
ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ২৩:৩১ইরাকের আকাশসীমা রক্ষার জন্য রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ও নানা রকম অস্ত্র কেনা দরকার। একথা বলেছেন, ইরাকের ‘নিরাপত্তা ও কৌশল কেন্দ্র’র পরিচালক মুয়াতাজ মাহি আবদেল হামিদ। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে কথিত পশ্চিমা সামরিক কৌশল ব্যর্থ হওয়ার পর বাগদাদের শীর্ষ পর্যায়ের এ কর্মকর্তা এসব কথা বললেন।