-
পূর্ব মসুল এখন সম্পূর্ণ মুক্ত: ইরাকি প্রধানমন্ত্রী
জানুয়ারি ২৪, ২০১৭ ২২:৩৮ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি পূর্ব মসুল শহরকে সম্পূর্ণ মুক্ত বলে ঘোষণা করেছেন। ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে তার এ বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয়। তিনি জোর দিয়ে বলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে বিদেশি কোনো সেনা অংশ নিতে পারবে না।
-
বাগদাদে ধারাবাহিক বোমা হামলা: ৬ নিহত, অনেক আহত
জানুয়ারি ২৪, ২০১৭ ১৪:০৬ইরাকের রাজধানী বাগদাদে আজ(মঙ্গলবার) ধারাবাহিক বিস্ফোরণে অন্তত ছয়জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়া, আহত হয়েছে অনেকে।
-
‘আইএস’র বর্বরতা: এক গণকবর থেকে ৯০ জনের লাশ উদ্ধার
জানুয়ারি ২৩, ২০১৭ ০৬:২৫ইরাকের উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশের একটি প্রেসিডেন্ট প্রাসাদের ভেতর বিশাল গণকবরের সন্ধান পেয়েছেন ইরাকি ফরেনসিক বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা। উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ২০১৪ সালে ভয়াবহ গণহত্যা চালিয়ে নিহতদের মধ্যে প্রায় ১০০ জনের লাশ এখানে মাটিচাপা দিয়েছিল।
-
আস্তানা বৈঠকে শুধুমাত্র সিরিয় পক্ষগুলোর মধ্যে আলোচনা হবে: দামেস্ক
জানুয়ারি ২৩, ২০১৭ ০২:৫৯সিরিয়া বলেছে, কাজাখস্তানের রাজধানী আস্তানায় আজ যে শান্তি বৈঠক শুরু হতে যাচ্ছে তাতে সিরিয়ার সবগুলো পক্ষ অংশগ্রহণ করবে; বিদেশি কোনো পক্ষকে এ আলোচনায় জড়ানো যাবে না। আজ (সোমবার) থেকে শুরু হতে যাওয়া দু’দিনব্যাপী এ বৈঠকের আগে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয় রাষ্ট্রদূত বাশার আল-জাফারি। তিনি আস্তানা বৈঠকে সিরিয়ার সরকারি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
-
তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের উত্থানের জন্য ওবামা দায়ী: নুরি আল-মালেকি
জানুয়ারি ১৯, ২০১৭ ১৫:৩১ইরাকের ভাইস প্রেসিডেন্ট নুরি আল-মালেকি বলেছেন, দেশটিতে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের উত্থান এবং বিস্তারের জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দায়ী।
-
ইরাকে ইঙ্গ-মার্কিন আগ্রাসনের পূর্ণাঙ্গ তদন্ত করার আহ্বান
জানুয়ারি ১৯, ২০১৭ ১২:০১ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি তার দেশে ২০০৩ সালের ইঙ্গ-মার্কিন আগ্রাসনের পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন। ওই আগ্রাসনের ফলে ইরাকে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আমেরিকার সব ভুল কাজের জন্য ওয়াশিংটনের কাছ থেকে বাগদাদ ক্ষতিপূরণ আদায় করতে পারবে বলেও আশা প্রকাশ করেন এবাদি।
-
‘পূর্ব মসুলের প্রায় ৯০ ভাগ এলাকা এখন দায়েশ মুক্ত’
জানুয়ারি ১৭, ২০১৭ ০৫:২৪ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী বাহিনী সিটিএসের শীর্ষস্থানীয় এক কমান্ডার বলেছেন, পূর্ব মসুলের প্রায় ৯০ শতাংশ এলাকা দায়েশ মুক্ত করা হয়েছে।
-
একের পর এক বিজয়: মসুলের আরো কাছে পৌঁছেছে ইরাকি বাহিনী
জানুয়ারি ১৪, ২০১৭ ২১:৩২ইরাকের সেনাবাহিনী মসুল শহরের আশেপাশে বিজয় এবং অগ্রযাত্রার ধারা অব্যাহত রেখেছে। ইরাকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের শেষ ঘাঁটির বিরুদ্ধে বহুমুখী অভিযানে ইরাকি সেনাবাহিনীর সঙ্গে স্বেচ্ছাসেবী যোদ্ধারাসহ কুর্দি পেশমার্গা বাহিনীও যোগ দিয়েছে।
-
ইরান- সৌদি সম্পর্কোন্নয়নে মধ্যস্থতা করছেন ইরাকি পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ১৪, ২০১৭ ২০:৫৭ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল- জাফরি বলেছেন, ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্কোন্নয়নের লক্ষ্যে তিনি মধ্যস্থতা করছেন।
-
পুরোপুরি দায়েশ মুক্ত হলো মসুল বিশ্ববিদ্যালয়
জানুয়ারি ১৪, ২০১৭ ১৬:৪৩ইরাকের সন্ত্রাস বিরোধী বিভাগ সিটিএস মসুল বিশ্ববিদ্যালয় পুরোপুরি দায়েশ মুক্ত করেছে। কৌশলগত এ নগরীকে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ মুক্ত করার অভিযানের অংশ হিসেবে এই গুরুত্বপূর্ণ অগ্রগতি লাভ করে ইরাকি বাহিনী।