• দায়েশের হামলায় ইরাকি সীমান্তরক্ষী বাহিনীর ৭ সদস্য নিহত

    দায়েশের হামলায় ইরাকি সীমান্তরক্ষী বাহিনীর ৭ সদস্য নিহত

    আগস্ট ১৬, ২০১৬ ১৪:১৮

    ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হামলায় ইরাকি সীমান্তরক্ষী বাহিনীর সাত সদস্য নিহত হয়েছে। জর্ডান সীমান্তের কাছে অবস্থিত আনবার প্রদেশে চালানো ওই হামলায় আরো ১৭ সেনা আহত হয়।

  • ইরাকি গ্রামে রাসায়নিক অস্ত্রের হামলা চালাল দায়েশ

    ইরাকি গ্রামে রাসায়নিক অস্ত্রের হামলা চালাল দায়েশ

    আগস্ট ১৪, ২০১৬ ২০:০৬

    তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ উত্তরাঞ্চলীয় ইরাকের একটি গ্রামের বিরুদ্ধে আন্তর্জাতিক ভাবে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। মসুলের গভর্নর হোসেইন হাজেম আজ(রোববার) এ ঘোষণা দিয়েছেন।

  • ইরাকের মসুলের কাছে ৬টি গ্রাম পুনর্দখলে নিল কুর্দি বাহিনী

    ইরাকের মসুলের কাছে ৬টি গ্রাম পুনর্দখলে নিল কুর্দি বাহিনী

    আগস্ট ১৪, ২০১৬ ১৪:১৪

    ইরাকের কুর্দি পেশমার্গা বাহিনী দেশটির মসুল শহরের কাছে অবস্থিত ছয়টি গ্রাম তাকফিরি দায়েশের কবল থেকে মুক্ত করেছে। দায়েশ নিয়ন্ত্রিত মসুল শহর থেকে সন্ত্রাসীদেরকে নির্মূল করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগে ইরাকের সেনাবাহিনী যখন বড় ধরণের অভিযান শুরু করেছে তখন পেশমার্গা বাহিনীর এ সাফল্যের খবর এলো।

  • হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে গেলেন ইরাকি প্রতিরক্ষামন্ত্রী

    হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে গেলেন ইরাকি প্রতিরক্ষামন্ত্রী

    আগস্ট ০৯, ২০১৬ ০৭:১৫

    ইরাকের প্রতিরক্ষামন্ত্রী খালিদ আল-ওবাইদি হত্যা প্রচেষ্টার হাত থেকে বেঁচে গেছেন। দেশটির উত্তরাঞ্চল সফরের সময় এ হত্যা প্রচেষ্টা চালানো হয়।

  • ইরাকে বোমা হামলায় দায়েশের শীর্ষস্থানীয় কমান্ডার নিহত

    ইরাকে বোমা হামলায় দায়েশের শীর্ষস্থানীয় কমান্ডার নিহত

    আগস্ট ০৮, ২০১৬ ০৮:০৩

    ইরাকে বোমা হামলায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের এক শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হয়েছে। ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ কিরকুকে এ বোমা হামলা চালানো হয়েছে।

  • ইরাকে ৩,০০০ বেসামরিক নাগরিককে আটক করল দায়েশ

    ইরাকে ৩,০০০ বেসামরিক নাগরিককে আটক করল দায়েশ

    আগস্ট ০৫, ২০১৬ ১৫:২০

    ইরাকের উত্তরাঞ্চলীয় হাভিজা শহর থেকে কিরকুক শহরে পলায়নরত তিন হাজার গ্রামবাসীকে আটক করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ। বন্দীদের মধ্যে ১২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে এ গোষ্ঠী। জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন ইউএনএইচসিআর এসব তথ্য দিয়েছে।

  • সিনজার গণহত্যার ২য় বার্ষিকীর দাবি: 'আমাদের মেয়েদের ফিরিয়ে দাও'

    সিনজার গণহত্যার ২য় বার্ষিকীর দাবি: 'আমাদের মেয়েদের ফিরিয়ে দাও'

    আগস্ট ০৪, ২০১৬ ১৩:১৬

    ইরাকের স্বায়ত্বশাসিত কুর্দিস্তানের সিনজার শহরে ইজাদি সম্প্রদায়ের ওপর চালানো গণহত্যার দ্বিতীয় বার্ষিকী পালন করা হচ্ছে। ২০১৪ সালের আগস্ট মাসে এ সম্প্রদায়ের ওপর গণহত্যা ও ব্যাপক ধর্ষণ-নির্যাতন চালায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ। এছাড়া, বহু নারী ও তরুণীকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। এসব নারী ও তরুণীকে সন্ত্রাসীরা যৌনদাসী হিসেবে ব্যবহার করছে।

  • সাদ্দামের প্রাসাদে হামলা চালাল ব্রিটিশ জঙ্গিবিমান

    সাদ্দামের প্রাসাদে হামলা চালাল ব্রিটিশ জঙ্গিবিমান

    আগস্ট ০৩, ২০১৬ ২০:৪৯

    ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের একটি প্রাসাদে বোমা হামলা চালিয়েছে ব্রিটিশ জঙ্গিবিমান। ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে সাদ্দামের এ প্রাসাদ অবস্থিত। হামলার কথা নিশ্চিত করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

  •  ইরাকে সহিংসতায় জুলাই মাসে ৭৫৯ ব্যক্তি নিহত হয়েছেন: জাতিসংঘ

    ইরাকে সহিংসতায় জুলাই মাসে ৭৫৯ ব্যক্তি নিহত হয়েছেন: জাতিসংঘ

    আগস্ট ০২, ২০১৬ ১২:২৯

    গত জুলাই মাসে ইরাকে সন্ত্রাস এবং সহিংস ঘটনায় প্রায় ৭৬০ ব্যক্তি নিহত এবং অপর আরো ১,২০০ জন আহত হয়েছেন বলে জাতিসংঘ এক প্রতিবেদনে জানিয়েছে।

  • মসুল অভিযানে সহায়তা দিচ্ছে ইরান: ইরাকি প্রতিরক্ষামন্ত্রী

    মসুল অভিযানে সহায়তা দিচ্ছে ইরান: ইরাকি প্রতিরক্ষামন্ত্রী

    আগস্ট ০১, ২০১৬ ১৬:৪০

    ইরাকের প্রতিরক্ষামন্ত্রী খালিদ আল ওবাইদি তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসআইএল-এর বিরুদ্ধে তার দেশের লড়াইয়ে ইসলামী ইরানের অব্যাহত সহায়তার প্রশংসা করেছেন।