-
শহীদ খামেনেয়ীর শেষ বিদায়: কোন কোন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন?
জুলাই ০৪, ২০২৬ ১৫:৫৫ইসলামি বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর শেষ বিদায়ের অনুষ্ঠান সাম্প্রতিক দশকগুলোতে ইরানে অনুষ্ঠিত সবচেয়ে বড় আন্তর্জাতিক সমাবেশগুলোর একটিতে পরিণত হয়েছে। তেহরানে আয়োজিত এ অনুষ্ঠানে এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি এবং আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা অংশ নেন।
-
ইরানের শহীদ নেতার জানাজার সময়সূচি ঘোষণা
জুলাই ০৪, ২০২৬ ১৪:৪৭ইরানের ইসলামি বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর জানাজার নামাজ আগামীকাল (রবিবার) স্থানীয় সময় সকাল ৬টায় তেহরানের 'ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা'য় অনুষ্ঠিত হবে। শহীদ নেতার শেষ বিদায় ও দাফন অনুষ্ঠান আয়োজক কমিটির সরকারি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
-
'হরমুজ প্রণালীর নিরাপত্তা উপকূলীয় দেশগুলোর দায়িত্ব'— ইরানের কড়া বার্তা
জুলাই ০৪, ২০২৬ ১৪:১২পার্সটুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা উপকূলীয় দেশগুলোর দায়িত্ব। যারা সংকট সৃষ্টি করবে, তাদেরই নিজেদের দুঃসাহসিক পদক্ষেপের পরিণতি বহন করতে হবে। এটি একটি গুরুতর সতর্কবার্তা।
-
‘শতাব্দীর শেষযাত্রা’— শহীদ ইরানের নেতার জানাজা ঘিরে পশ্চিম এশিয়ার গণমাধ্যমে ব্যাপক সাড়া
জুলাই ০৪, ২০২৬ ১৩:৩৭পার্সটুডে: ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর শেষ বিদায় ও স্মরণানুষ্ঠান পশ্চিম এশিয়ার দেশগুলোর গণমাধ্যমে ব্যাপকভাবে প্রতিফলিত হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে এবং ব্যাপক জনসমাগমকে বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরেছে।
-
ট্রাম্পকে কলিবফের জবাব: যুক্তরাষ্ট্রের অপুষ্টিতে ভোগা ৪ কোটি মানুষ নিয়ে ভাবুন!
জুলাই ০৪, ২০২৬ ১৩:৩৩পার্সটুডে- ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ ইরানি জনগণের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে বলেছেন, যুক্তরাষ্ট্রে অপুষ্টিতে ভোগা ৪ কোটি মানুষের কথা ভাবুন; নিজেদের সমস্যার দায় অন্যদের ওপর চাপাবেন না।
-
ইরানি যাত্রীবাহী বিমানকে বাধা দেওয়ার অভিযোগ, সৌদিকে কঠোর হুঁশিয়ারি ইয়েমেনের
জুলাই ০৪, ২০২৬ ১২:৫২পার্সটুডে: ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে অভিযোগ করেছে, সৌদি আরবের সামরিক বিমান একটি ইরানি যাত্রীবাহী বিমানের অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করেছে। এ ধরনের পদক্ষেপ পুনরাবৃত্তি হলে সৌদি আরবকে কঠোর জবাব দেওয়া হবে বলে তারা সতর্ক করেছে।
-
তেহরানে শহীদ নেতার বিদায় অনুষ্ঠানে শোকাহত জনতার উপচে পড়া ভিড়
জুলাই ০৪, ২০২৬ ১২:২৫তেহরানের গ্র্যান্ড ইমাম খোমেনী মোসাল্লায় ইসলামি বিপ্লবের শহীদ নেতা, আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর বিদায় অনুষ্ঠান শুরু হয়েছে। জাতীয় ঐক্যের এক ঐতিহাসিক প্রদর্শনীতে লাখ লাখ শোকাহত মানুষ সেখানে সমবেত হয়েছেন।
-
তেহরানে লাখো মানুষের ঢল, শহীদ নেতাকে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু
জুলাই ০৪, ২০২৬ ১১:৫৯পার্সটুডে: তেহরানের মোসাল্লা ও আশপাশের সড়কে লাখো শোকাহত মানুষের উপস্থিতিতে শহীদ ইসলামী বিপ্লবের নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.)-এর বিদায় অনুষ্ঠান শুরু হয়েছে।
-
আকরাম আল-কাবি: শহীদ নেতার জানাজায় অংশ নেওয়াও ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের সমান
জুলাই ০৪, ২০২৬ ১১:২১পার্সটুডে: ইরাকের নুজাবা আন্দোলনের মহাসচিব শাইখ আকরাম আল-কাবি বলেছেন, শহীদ ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হোসেইনি খামেনেয়ীর পবিত্র মরদেহের জানাজায় অংশ নেওয়া ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে উপস্থিত থাকার চেয়ে কোনো অংশে কম নয়।
-
জেনারেল মুসাভি: শত্রুর ওপর কঠোর ও অপ্রত্যাশিত আঘাত চলতেই থাকবে
জুলাই ০৪, ২০২৬ ১০:৫৮পার্সটুডে- ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ ও বিমান ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ মুসাভি বলেছেন- ইরানি জাতিকে জানিয়ে দিচ্ছি, বিমান ও মহাকাশ ইউনিট আপনাদের জন্য জীবন উৎসর্গে প্রস্তুত। আমাদের যোদ্ধারা আপনাদের পক্ষ থেকে শত্রুর ওপর আপনাদের ক্রোধের বজ্রাঘাত বর্ষণ করছে এবং ভবিষ্যতেও করবে।