-
১০০'রও বেশি ক্ষেপণাস্ত্র , ড্রোন ও ২০০ রকেটের বিধ্বংসী আঘাত, বহু ইসরায়েলি সেনা হতাহত
এপ্রিল ০১, ২০২৬ ১৪:৫০পার্সটুডে: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মার্কিন ও ইসরায়েলি ঘাঁটি এবং অবস্থানগুলোতে 'সত্য-প্রতিশ্রুতি-৪' শীর্ষক প্রতিশোধমূলক অভিযানের ৮৯তম পর্বের হামলাগুলো চালিয়েছে গুরুত্বপূর্ণ কিছু টার্গেটকে লক্ষ্য করে।
-
যুক্তরাষ্ট্রের সাথে স্থল অভিযানে অংশ নিতে ইসরায়েলের অস্বীকৃতি: কলিবফের প্রতিক্রিয়া
এপ্রিল ০১, ২০২৬ ১০:০৫পার্সটুডে- যুক্তরাষ্ট্রের সাথে স্থল অভিযানে অংশগ্রহণ থেকে ইহুদিবাদী ইসরায়েলের সরে আসার প্রতিক্রিয়ায় ইরানের সংসদের স্পিকার সতর্ক করে বলেছেন, মার্কিন সরকারে ‘ইসরায়েল ফার্স্ট’ নীতি বাস্তবায়ন করা হচ্ছে।
-
কোনো অজুহাতে বিদেশি হস্তক্ষেপ বিপজ্জনক পরিণতি ডেকে আনবে: পেজেশকিয়ান
এপ্রিল ০১, ২০২৬ ০৯:৫৮পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট বলেছেন, মার্কিন-ইসরয়েলি সামরিক আগ্রাসন আইনের শাসনের চরম লঙ্ঘন এবং ইউরোপীয় ইউনিয়ন যে সমস্ত নীতি ও নিয়ম রক্ষা করার দাবি করে, তার উপর আঘাত।
-
মেজর জেনারেল আব্দুল্লাহি: কোনো পরাশক্তিই ইরানের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না
এপ্রিল ০১, ২০২৬ ০৭:০৯পার্সটুডে: ইরানের খাতামুল আম্বিয়া (সা.আ.)-এর কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার এক বার্তায় বলেছেন, কোনো পরাশক্তিই ইরানের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না।
-
ইরান কেবল তার নিজস্ব শর্তের ভিত্তিতেই যুদ্ধের ইতি টানবে: মাসুদ পেজেশকিয়ান
এপ্রিল ০১, ২০২৬ ০৬:১০প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সভাপতিত্বে এবং মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে গতকাল (সোমবার) ইরানের মন্ত্রিসভার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশের সর্বশেষ পরিস্থিতি এবং অত্যাবশ্যকীয় পরিষেবা বজায় রাখতে নির্বাহী সংস্থাগুলোর কর্মক্ষমতা পর্যালোচনা করাই ছিল এই বৈঠকের উদ্দেশ্য।
-
'শত্রুকে নতজানু না করা পর্যন্ত ইরানের আক্রমণ অব্যাহত থাকবে'
মার্চ ৩১, ২০২৬ ১৪:০৮পার্সটুডে – ইরানের খাতামুল আম্বিয়া (সা. আ.) সামরিক ঘাঁটির কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র জোর দিয়ে বলেছেন, মার্কিন-ইহুদিবাদী শত্রুদের নতজানু না করা পর্যন্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিশালী আক্রমণ অব্যাহত থাকবে।
-
পেজেশকিয়ান: আমরা শত্রুর নিষ্ঠুর আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াব
মার্চ ৩১, ২০২৬ ১৩:০৮পার্সটুডে – ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার দেশে আগ্রাসনকারীদের বিরুদ্ধে ইরানি জাতি ও সরকারের অব্যাহত প্রতিরোধের ওপর জোর দিয়েছেন।
-
কলিবাফ: হরমুজ প্রণালীতে শহীদ তাংসিরির উজ্জ্বল প্রভাব দেখেছে বিশ্ব
মার্চ ৩০, ২০২৬ ২৩:০৪পার্সটুডে - ইরানের সংসদ স্পিকার বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ ইউনিটের সাহসী কমান্ডার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরির শাহাদাতকে অভিনন্দন ও শোক জানিয়ে এক বার্তায় জোর দিয়ে বলেছেন, শত্রু যদি মনে করে যে সাহসীকে নির্মূল করা মানে সাহসকে নির্মূল করা, তবে এই উচ্চপদস্থ শহীদের উত্তরসূরিদের দাঁতভাঙা জবাবের স্বাদ নিয়ে সে তার ভাগ্য পরীক্ষা করতে পারে।
-
ইসরায়েলকে পশ্চিম এশিয়ায় তৈরি হওয়া নতুন বাস্তবতা মেনে নিতে হবে: ইসমাইল কায়ানি
মার্চ ৩০, ২০২৬ ২০:৫৫ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক শীর্ষ কমান্ডার বলেছেন, ইসরায়েলকে পশ্চিম এশিয়ায় তৈরি হওয়া নতুন বাস্তবতাকে মেনে নিতে হবে। এই বাস্তবতার মধ্যে রয়েছে অঞ্চলে প্রতিরোধশক্তির ক্রমবর্ধমান প্রভাব।
-
বিশ্ববিদ্যালয়ে মার্কিন-ইসরায়েলি হামলা তাদের বেপরোয়া আচরণের বহিঃপ্রকাশ: আব্বাস আরাকচি
মার্চ ৩০, ২০২৬ ১৯:২৯ইরানের পরারাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বিশ্ববিদ্যালয়ে বোমা হামলাকে শত্রুর বেপরোয়া কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ইসরায়েলি শাসক গোষ্ঠী এবং তার অপরাধমূলক কাজের অংশীদাররা এখনো বিশ্বাস করে যে বোমার মাধ্যমে জ্ঞানকে ধ্বংস করা যাবে।