-
ইয়েমেনি স্নাইপারদের গুলিতে সৌদি আরবের ১৪ সেনা নিহত
জানুয়ারি ২০, ২০১৯ ১১:৩৭ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত স্নাইপার সেনাদের গুলিতে আগ্রাসী সৌদি আরবের ১৪ সেনা নিহত ও দুজন আহত হয়েছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান সীমান্তে এসব সেনা নিহত হয়।
-
হুথি ড্রোন হামলায় আহত সৌদি ভাড়াটে গোয়েন্দা কর্মকর্তা মারা গেছেন
জানুয়ারি ১৩, ২০১৯ ১৭:৩৭ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাদের ড্রোন হামলায় সৌদি আরবের একজন শীর্ষ পর্যায়ের ভাড়াটে গোয়েন্দা কর্মকর্তা মারা গেছেন। সৌদি ভাড়াটে সেনাদের দখলে থাকা ইয়েমেনের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে হুথি সমর্থিত সেনারা গত বৃহস্পতিবার ওই হামলা চালায়।
-
সৌদিপন্থি সন্ত্রাসীদের ওপর হুথিদের ড্রোন হামলা: বহু নিহত
জানুয়ারি ১০, ২০১৯ ১১:৩৮ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের সহযোগিতায় দেশটির সামরিক বাহিনী দক্ষিণাঞ্চলীয় লাহেজ প্রদেশে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এতে সৌদি মদদপুষ্ট ইয়েমেনের সাবেক সরকারের অনুগত বহু সন্ত্রাসী নিহত হয়েছে।
-
ইয়েমেনে পর্যবেক্ষণ মিশন পাঠানোর বিষয়ে অনুমোদন দিতে বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ
জানুয়ারি ০৯, ২০১৯ ১৫:২৮ইয়েমেনের কৌশলগত বন্দর নগরী হুদায়দায় জাতিসংঘের তত্ত্বাবধানে নতুন পর্যবেক্ষণ মিশন মোতায়েনের বিষয়ে সংস্থাটির নিরাপত্তা পরিষদ আলোচনায় বসার কথা রয়েছে। দেশটির বিবদমান পক্ষগুলো হুদায়দা শহরে যুদ্ধবিরতি পালনের বিষয়ে একমত পোষণ করার পর তা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা পর্যবেক্ষণ মিশন সেটির পর্যবেক্ষণ করবে।
-
সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি স্থগিতের ঘোষণা দিয়েছে ইতালি
ডিসেম্বর ২৯, ২০১৮ ১৩:৫৮প্রতিবেশী ইয়েমেনের বিরুদ্ধে যু্দ্ধ এবং নৃসংশতার অভিযোগে সৌদি আরবের কাছে তার সরকার অস্ত্র বিক্রি বন্ধ করতে চায় বলে জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্টে।
-
যু্দ্ধবিরতি লঙ্ঘন করে হুদাইদায় আবার সৌদি হামলা: শিশু নিহত
ডিসেম্বর ২৯, ২০১৮ ১২:২৭জাতিসংঘের ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে আগ্রাসী সৌদি বাহিনী ইয়েমেনের কৌশলগত বন্দর নগরী হুদাইদায় নতুন করে বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার সঙ্গে জড়িত জাতিসংঘের পর্যবেক্ষকরা শহরটিতে বৈঠক শেষ করার কিছুক্ষণ পরই সেখানে হামলা চালায় সৌদি বাহিনী।
-
আমেরিকার হাত ইয়েমেনের জনগণের রক্তে রঞ্জিত: নিউ ইয়র্ক টাইমস
ডিসেম্বর ২৭, ২০১৮ ০৫:৫৫মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস ইয়েমেনের নিরীহ জনগণকে হত্যায় আমেরিকার সরাসরি ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেছে। দৈনিকটি সৌদি আরবের কাছে আমেরিকার বিপুল পরিমাণ সমরাস্ত্র বিক্রির কথা উল্লেখ করে লিখেছে, ইয়েমেনে চালানো গণহত্যায় আমেরিকার হাত থাকার বিষয়টি এখন সুস্পষ্ট হয়ে গেছে।
-
যুদ্ধবিরতি কমিটির বৈঠকের আগে হুদাইদায় বিক্ষিপ্ত সংঘর্ষ
ডিসেম্বর ২৬, ২০১৮ ১৩:৫৮ইয়েমেনের হুদাইদা শহরে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির বৈঠকের আগ মুহূর্তে সেখানে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রতিদ্বন্দ্বী হুথি গেরিলা ও পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগতদের মধ্যে আজ (বুধবার) গুলি বিনিময় হয়।
-
আল-জওফ প্রদেশে ড্রোন হামলা: সৌদি মদদপুষ্ট বহু সন্ত্রাসী হতাহত
ডিসেম্বর ২৬, ২০১৮ ১২:৩৬ইয়েমেনের জনপ্রিয় বিপ্লবী কমিটি দেশটির সেনাবাহিনীর সহযোগিতায় উত্তরাঞ্চলীয় জওফ প্রদেশে সৌদি মদদপুষ্ট সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত যোদ্ধাদের অবস্থানে ড্রোন হামলা চালিয়েছে।
-
সানা বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে আবার হামলা চালিয়েছে সৌদি
ডিসেম্বর ২০, ২০১৮ ১৪:৪৬ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর ও আদ-দাইলামি সামরিক ঘাঁটিতে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। হুদাইদা বন্দর এলাকায় যখন ইয়েমেনের দুপক্ষ যুদ্ধবিরতি পালন করছে তখন সৌদি আরব রাজধানী সানার ওপর বিমান হামলা বাড়িয়ে দিয়েছে।