-
ইয়েমেনের ওপর থেকে অবরোধ তুলে নিন: সৌদিকে জাতিসংঘ
ডিসেম্বর ০৭, ২০১৮ ০৮:০৫দারিদ্রপীড়িত ও যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের ওপর থেকে আগ্রাসী সৌদি আরবের অবরোধ তুলে নেয়ার জন্য রিয়াদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ইয়েমেন যুদ্ধ অবসানের লক্ষ্যে সুইডেনে যখন শান্তি আলোচনা শুরু হয়েছে তখন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ আহ্বান জানালেন।
-
শান্তি আলোচনার জন্য সুইডেন গেছে হুথি আনসারুল্লাহ প্রতিনিধিদল
ডিসেম্বর ০৫, ২০১৮ ০৮:৪৭জাতিসংঘ আয়োজিত শান্তি আলোচনায় অংশ নিতে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের একটি প্রতিনিধিদল রাজধানী সানা থেকে সুইডেন গেছে। আনসারুল্লাহ প্রতিনিধিদেরকে এস্কর্ট দিয়ে নিয়ে যান জাতিসংঘের ইয়েমেন বিষয়ক দূত মার্টিন গ্রিফিত। ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির সমর্থকদের সঙ্গে সুইডেনে আলোচনা করবেন আনসারুল্লাহ নেতারা।
-
সৌদি জোট ও ইয়েমেনের আনসারুল্লাহ'র মধ্যে বন্দি বিনিময় চুক্তি সই
ডিসেম্বর ০৪, ২০১৮ ০৮:০২সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি সই করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ। আন্তর্জাতিক রেড ক্রিসেন্টের মধ্যস্থতায় এ চুক্তি হয়েছে। ইয়েমেনের বিভিন্ন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এই চুক্তি অনুযায়ী উভয় পক্ষ ক্রমান্বয়ে পরস্পরের বন্দিদের মুক্তি দেবে। এর ফলে সব বন্দি মুক্তি পেতে কয়েক মাস সময় লাগবে।
-
ইয়েমেন সংকটের সমাধান এখন বিশ্বের ঐতিহাসিক দায়িত্ব: ইরান
ডিসেম্বর ০৩, ২০১৮ ১২:২০ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, ইয়েমেনে মানবিক বিপর্যয় ও সংকট অবসানে বিশ্বের সবার চেষ্টা চালানো উচিৎ। এটি এখন বিশ্বের ঐতিহাসিক দায়িত্ব। আজ (সোমবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়েছে।
-
ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে কারো অনুমতি নেবে না ইরান: সিনিয়র কমান্ডার
ডিসেম্বর ০৩, ২০১৮ ০৩:১১আমেরিকার বিদ্বেষী আচরণ সত্ত্বেও ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদন ও পরীক্ষা চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেছে। ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি এ ঘোষণা দিয়েছেন।
-
ইরানের উত্থাপিত চার দফা প্রস্তাবই ইয়েমেন সংকটের একমাত্র পথ: জারিফ
ডিসেম্বর ০১, ২০১৮ ১৩:৫২ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের উত্থাপিত চার দফা প্রস্তাব ইয়েমেন সংকট সমাধানের একমাত্র উপায়। সৌদি আরব, আমেরিকা ও তাদের মিত্ররা ইয়েমেনের বিরুদ্ধে ভয়াবহ যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী কর্মকাণ্ড ধামাচাপা দেয়ার জন্য ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের পর জাওয়াদ জারিফ এ কথা বলেন।
-
ক্ষেপণাস্ত্র ও নানা বিষয়ে ইরান-বিদ্বেষী নয়া মার্কিন প্রোপাগান্ডার রহস্য
নভেম্বর ৩০, ২০১৮ ১৫:৪১ইরান বিষয়ে মার্কিন সরকারের বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক গতকাল (বৃহস্পতিবার) বলেছেন, পরমাণু বোমা বহন করতে সক্ষম এমন কিছু ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা উৎক্ষেপণ করেছে তেহরান।
-
ইয়েমেনের আনসারুল্লাহর ড্রোন শক্তিতে উদ্বেগে ইসরাইল
নভেম্বর ২৯, ২০১৮ ১৪:৩৯ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ'র ড্রোন শক্তিতে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইহুদিবাদী ইসরাইল। ইসরাইলি টিভি চ্যানেল টেন জানিয়েছে, সৌদি জেটের বিরুদ্ধে আনসারুল্লাহ যেভাবে ড্রোন ব্যবহার করছে তাতে এটা স্পষ্ট সংগঠনটির ড্রোন শক্তি অনেক বেড়েছে। এসব ড্রোন ইসরাইলের প্রতিবেশীদের হাতেও চলে আসতে পারে।
-
ইয়েমেনে আগ্রাসন জোরদার: জাতিসংঘের মাধ্যমে হুদায়দা বন্দর নিয়ন্ত্রণের চেষ্টা
নভেম্বর ২৮, ২০১৮ ১৫:১৭ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট বার বার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘ প্রতিনিধি মার্টিন গ্রিসফিত্সের সানা ও হুদাইদা সফরের পর ইয়েমেনে সৌদি হামলা বেড়েছে। এতে প্রমাণিত হয়েছে শত্রুরা শান্তি আলোচনার ব্যাপারে মোটেও আন্তরিক নয়।
-
সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দিয়েছে ডেনমার্ক
নভেম্বর ২২, ২০১৮ ১৫:৩৬সৌদি প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা এবং দারিদ্রপীড়িত ইয়েমেনে বর্বরোচিত বোমা হামলা চালানোর অভিযোগে রিয়াদে অস্ত্র বিক্রি স্থগিত করেছে ডেনমার্ক।