-
হুদায়দার আশপাশে আটকে গেছে সৌদি বাহিনী; নিহত ৫০
জুন ১৭, ২০১৮ ১৯:৫৪ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা সৌদি সেনাদের হাতে হুদায়দা বিমানবন্দর পতনের খবর নাকচ করেছে। তারা বলেছে, আগ্রাসীরা বরং হুদায়দা শহরের আশপাশে আটকে গেছে এবং তারা সব ফ্রন্ট থেকে পালিয়েছে।
-
ইয়েমেনের হুদায়দায় সৌদি গুপ্তচর চক্রের প্রধান আটক
জুন ১৭, ২০১৮ ১২:১৭ইয়েমেনের হুদায়দা অঞ্চলের সৌদি গুপ্তচর চক্রের প্রধানকে আটক করা হয়েছে। ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'সাবা' জানিয়েছে, সৌদি বংশোদ্ভূত তাকফিরি নেতা আব্দুল্লাহ সাতিহ আটক হয়েছে। তিনি ইয়েমেনে আগ্রাসী দেশগুলোর হয়ে গুপ্তচরবৃত্তি করতেন। গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের পর সেগুলো পাচার এবং আগ্রাসীদের হয়ে যুদ্ধ করার জন্য লোক নিয়োগ দেওয়ার দায়িত্বও পালন করতেন।
-
‘হুদায়দা উপকূলে যেকোনো আগ্রাসী যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়া হবে’
জুন ১৫, ২০১৮ ০০:২২ইয়েমেনের নৌবাহিনী ও কোস্ট ডিফেন্স কমান্ড হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তারা লোহিত সাগর তীরবর্তী বন্দরনগরী হুদায়দার কাছাকাছি এলাকায় সৌদি-নেতৃত্বাধীন বাহিনীর যেকোনো যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়ার জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’ রয়েছে।
-
আল-হুদায়দাকে শত্রুদের গোরস্থানে পরিণত করা হবে: আনসারুল্লাহ
জুন ১৪, ২০১৮ ১৫:২২ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ'র প্রভাবশালী নেতা যেইফুল্লাহ আশ শামি বলেছেন, আল-হুদায়দা বন্দরনগরীকে আগ্রাসীদের গোরস্থানে পরিণত করা হবে। মেহের নিউজ এজেন্সি'র সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
-
হুদায়দা বন্দরনগরীর কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে: ইয়েমেন
জুন ১৪, ২০১৮ ১৩:২১ইয়েমেনের রেড সি পোর্টস করপোরেশন বলেছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় হুদায়দা বন্দরনগরীর কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। হুথি আন্দোলনের নিয়ন্ত্রণ থেকে হুদায়দা বন্দরনগরীকে দখলে নেয়ার লক্ষ্যে আরব আমিরাতের নেতৃত্বাধীন সেনারা গতকাল শহরটির ওপর আগ্রাসন চালানোর পর এ খবর এলো।
-
হুদায়দা আগ্রাসন: সৌদি হামলা রুখে দিয়েছে ইয়েমেনি যোদ্ধারা
জুন ১৪, ২০১৮ ০৭:২৭ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধা ও তাদের সমর্থিত সেনারা সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সেনাদের একটি সমুদ্রভিত্তিক অভিযান ব্যর্থ করে দিয়েছে। হুদায়দা বন্দরনগরীতে সৌদি ও আমিরাতি সেনারা এ অভিযান চালায়।
-
সৌদি আরবের সেনা শহরে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের আঘাত
জুন ১৩, ২০১৮ ১০:১৪সৌদি আরবের জিজান প্রদেশের আল-ফয়সাল সেনা শহরে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায় নি।
-
আন্তর্জাতিক হুঁশিয়ারি উপেক্ষা করে হুদায়দা শহরে সৌদি আগ্রাসন
জুন ১৩, ২০১৮ ০৮:৫০ইয়েমেনের হুদায়দা বন্দরনগরীতে সামরিক অভিযান শুরু করেছে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট। সম্ভাব্য আগ্রাসনে শহরটির আড়াই লাখ মানুষ নিহত হতে পারে বলে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বার বার হুঁশিয়ারি উচ্চারণ করা সত্ত্বেও সৌদি আরব এ আগ্রাসন শুরু করলো।
-
সৌদি ক্যাম্পে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের আঘাত; বহু ভাড়াটে সন্ত্রাসী নিহত
জুন ১১, ২০১৮ ১০:৩১ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাদের ছোঁড়া স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে বহুসংখ্যক সৌদি ভাড়াটে সন্ত্রাসী হতাহত হয়েছে। এসব সন্ত্রাসী সৌদি অর্থের বিনিময়ে পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির পক্ষে যুদ্ধ করছে যার শিকার হচ্ছে ইয়েমেনের সাধারণ মানুষ।
-
হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন নিহত হয়েছে: সৌদি সরকার
জুন ১০, ২০১৮ ১৬:৩২সৌদি সরকার বলেছে, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের ছোঁড়া ক্ষেপণাস্ত্রে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়ছে। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে।