• ইয়েমেন উপকূলে ২ যুদ্ধজাহাজ পাঠালো ভারত

    ইয়েমেন উপকূলে ২ যুদ্ধজাহাজ পাঠালো ভারত

    ডিসেম্বর ১৯, ২০২৩ ১৭:৩১

    লোহিত সাগর ও এডেন উপসাগরে দুটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত। লোহিত সাগরে যখন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইসরাইল অভিমুখী জাহাজে হামলা চালাচ্ছে অথবা আটক করছে এবং এ নিয়ে যখন ইসরাইল ও আমেরিকার সাথে ইয়েমেনের প্রচণ্ড উত্তেজনা চলছে তখন ভারত ওই এলাকায় দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পাঠালো।

  • লোহিত সাগর শত্রুদের কবরস্থানে পরিণত হবে: ইয়েমেন

    লোহিত সাগর শত্রুদের কবরস্থানে পরিণত হবে: ইয়েমেন

    ডিসেম্বর ১৯, ২০২৩ ১৪:৫৫

    ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মাদ আল-আতিফি বলেছেন, লোহিত সাগরে মার্কিন নেতৃত্বাধীন যে পশ্চিমবা সামরিক জোট গঠনের চেষ্টা হচ্ছে তারা যদি ইয়েমেনের উপরে কোন ধরনের হামলা চালায় তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। লোহিত সাগরে মার্কিন নেতৃত্বাধীন সম্ভাব্য এই টাস্ক ফোর্স গঠনের প্রচেষ্টার বিরুদ্ধে তিনি কঠোর সমালোচনা করেন।

  • লোহিত সাগর দিয়ে ব্যাপকভাবে কমে গেছে জাহাজ চলাচল

    লোহিত সাগর দিয়ে ব্যাপকভাবে কমে গেছে জাহাজ চলাচল

    ডিসেম্বর ১৯, ২০২৩ ১০:০৭

    কৌশলগত লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে। মিশরের সুয়েজ খাল কর্তৃপক্ষের প্রধান ওসামা রাবেয়ি এক বিবৃতিতে জানিয়েছেন, গত ১৯ নভেম্বর থেকে এ পর্যন্ত লোহিত সাগরের রুট এড়িয়ে বিশ্বের ৫৫টি জাহাজ আফ্রিকা মহাদেশ ঘুরে তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছে।

  • ইসরাইল অভিমুখী আরও ২ জাহাজে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

    ইসরাইল অভিমুখী আরও ২ জাহাজে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

    ডিসেম্বর ১৮, ২০২৩ ১৪:৪৪

    দখলদার ইসরাইল অভিমুখী আরও দু'টি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। সাগরে জাহাজ চলাচলের সঙ্গে যুক্ত একটি সূত্রের বরাত দিয়ে ইরানের মেহের বার্তা সংস্থা আজ (সোমবার) এই তথ্য জানিয়েছে।

  • লোহিত সাগরে ইসরাইলগামী জাহাজে হামলার কারণ ব্যাখ্যা করল ইয়েমেন

    লোহিত সাগরে ইসরাইলগামী জাহাজে হামলার কারণ ব্যাখ্যা করল ইয়েমেন

    ডিসেম্বর ১৮, ২০২৩ ১০:১৪

    ইয়েমেনের হুথি‌ আনসারুল্লাহ সমর্থিত ইসলামিক স্যালভেশন সরকারের তথ্যমন্ত্রী নাসেরউদ্দিন অমের একটি পশ্চিমা মিডিয়াকে দেয়া সাক্ষাতকারে লোহিত সাগরে ইসরাইলের মালিকানাধীন জাহাজ কিংবা ইসরাইল অভিমুখী অন্য দেশের জাহাজের ওপর ইয়েমেনিদের হামলার লক্ষ্য উদ্দেশ্যের ব্যাখ্যা তুলে ধরেছেন। নিউজউইককে দেয়া ওই সাক্ষাতকারে অমের বলেছেন, "আমাদের সামরিক অভিযান ইসরাইলের সাথে সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে এবং আমরা এর বাইরে অন্য কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করিনি।

  • ইসরাইলের অর্থনীতির উল্লেখযোগ্য ক্ষতি করেছে ইয়েমেন: হুথি মুখপাত্র

    ইসরাইলের অর্থনীতির উল্লেখযোগ্য ক্ষতি করেছে ইয়েমেন: হুথি মুখপাত্র

    ডিসেম্বর ১৮, ২০২৩ ০৬:২১

    ইয়েমেনের হুথি আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন বলেছে, ইসরাইলি মালিকাধীন কিংবা ইসরাইলগামী জাহাজে ইয়েমেন সেনাবাহিনীর হামলার ফলে দখলদার ইহুদিবাদী সরকারের অর্থনীতির মারাত্মক ক্ষতি হয়েছে।

  • ইসরাইল থেকে এবং ইসরাইল অভিমুখে জাহাজ চালানো বন্ধ করল ওওসিএল

    ইসরাইল থেকে এবং ইসরাইল অভিমুখে জাহাজ চালানো বন্ধ করল ওওসিএল

    ডিসেম্বর ১৮, ২০২৩ ০৬:০৬

    এবার হংকং-ভিত্তিক চীনা শিপিং কোম্পানি ওরিয়েন্ট ওভারসিস কন্টেইনার লাইন বা ওওসিএল ইহুদিবাদী ইসরাইল অভিমুখী তার সকল কার্গো জাহাজ বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে। ইয়েমেনের সেনাবাহিনী ইসরাইল অভিমুখী যেকোনো জাহাজে হামলা চালানোর যে হুঁশিয়ারি দিয়েছে তার পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দিল চীনা জাহাজ কোম্পানিটি।

  • লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল স্থগিত করল আরো ২ শিপিং কোম্পানি

    লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল স্থগিত করল আরো ২ শিপিং কোম্পানি

    ডিসেম্বর ১৭, ২০২৩ ১১:০৩

    ইসরাইল অভিমুখী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ইয়েমেনের হুথি সমর্থিত সেনাবাহিনীর হামলা জোরদার হওয়ায় আরো দু’টি আন্তর্জাতিক শিপিং কোম্পানি লোহিত সাগর দিয়ে তাদের জাহাজ চলাচল বন্ধ রাখার কথা ঘোষণা করেছে।

  • যেকোনো হামলার বিরুদ্ধে ইসরাইল-আমেরিকাকে হুঁশিয়ার করল হুথি যোদ্ধারা

    যেকোনো হামলার বিরুদ্ধে ইসরাইল-আমেরিকাকে হুঁশিয়ার করল হুথি যোদ্ধারা

    ডিসেম্বর ১৬, ২০২৩ ১৬:৪৭

    ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদেরকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, কেউ যদি ইয়েমেনের ওপর হামলা চালায় তাহলে তাদের পরিণতি হবে ভয়াবহ এবং চরম মূল্য দিতে হবে।

  • ইসরাইলের কয়েকটি স্পর্শকাতর অবস্থানে ইয়েমেনের ড্রোন হামলা

    ইসরাইলের কয়েকটি স্পর্শকাতর অবস্থানে ইয়েমেনের ড্রোন হামলা

    ডিসেম্বর ১৬, ২০২৩ ১৬:৪৭

    আজ (শনিবার) দখলদার ইসরাইলের কয়েকটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী।