-
পবিত্র ঈদুল ফিতরের বিশেষ অনুষ্ঠান 'প্রবাসে ঈদ'
মে ১৫, ২০২১ ০৮:৫৯শ্রোতাবন্ধুরা, ঈদের আনন্দঘন এ মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন তাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা 'ঈদ মুবারক'। ঈদ হচ্ছে রোজাদারদের জন্য আনন্দের দিন, খুশির দিন, পুরস্কারের সুসংবাদ প্রাপ্তির দিন।
-
ভারতে ঈদুল ফিতর পালন: রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্যান্য নেতার শুভেচ্ছা
মে ১৪, ২০২১ ১৪:৪৮ভারতে করোনাজনিত স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতর পালিত হচ্ছে। আজ (শুক্রবার) ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। করোনা মাহামারির মধ্যে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অধিকাংশ জায়গায় ঈদগাহের পরিবর্তে মসজিদে ছোট আকারে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
-
'ঈদুল ফিতর উপলক্ষে রেডিও তেহরানের বিশেষ অনুষ্ঠান ছিল উপভোগ্য'
মে ১৪, ২০২১ ১২:৪৫প্রিয় মহোদয়, ঈদ মুবারক। আমার পক্ষ থেকে রেডিও তেহরানের সাথে সংশ্লিষ্ট সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রেডিও তেহরান থেকে প্রচারিত দুইদিনব্যাপী বিশেষ অনুষ্ঠান 'ঈদের খুশি'র প্রথম দিনের অনুষ্ঠান উপভোগ করলাম।
-
বাংলাদেশে ঈদের জামাতে ফিলিস্তিনসহ মুসলিম উম্মাহ’র হেফাজতের জন্য দোয়া
মে ১৪, ২০২১ ০৭:৫৭করোনাভাইরাস মোকাবিলায় চলমান বিধি-নিষেধের মধ্যেই বাংলাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। এ নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো মহামারির মধ্যেই ঈদ উদযাপন করছেন ইসলাম ধর্মাবলম্বীরা।
-
ঈদের দিনেও গাজায় চলছে ইসরায়েলি নৃশংতা
মে ১৩, ২০২১ ১৩:৪৯ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতা অব্যাহত রয়েছে। গত সোমবার থেকে দফায় দফায় নির্বিচারে ফিলিস্তিনিদের ওপর হামলে পড়ছে দখলদার।
-
গাজায় শহীদের সংখ্যা বেড়ে ৮৩, সংঘর্ষ ছড়িয়ে পড়েছে ইসরাইলের বিভিন্ন শহরে
মে ১৩, ২০২১ ১২:১৬আজ পবিত্র ঈদুল ফিতরের দিনেও গাজায় ইসরাইলি বোমা হামলা অব্যাহত রয়েছে। ইসরাইলি হামলায় এ পর্যন্ত ১৭ শিশুসহ ৮৩ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৪৮০ জন।
-
মসজিদুল আকসার ঈদের জামাতে এক লাখ মুসল্লির অংশগ্রহণ
মে ১৩, ২০২১ ০৭:১৫অধিকৃত ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরে অবস্থিত মুসলমানদের প্রথম ক্বিবলা মসজিদুল আকসায় আজ (বৃহস্পতিবার) বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত দমন অভিযান অব্যাহত থাকা সত্ত্বেও এ জামাতে এ লাখের বেশি ফিলিস্তিনি মুসল্লি অংশগ্রহণ করেন।
-
তেহরানসহ সমগ্র ইরানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
মে ১৩, ২০২১ ০৬:৫৮ইরানের রাজধানী তেহরানসহ সারাদেশে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। তেহরানের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় তেহরান বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত চত্বরে। হাজার হাজার নারী-পুরুষ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এই জামাতে শরিক হন।
-
ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন প্রেসিডেন্ট রুহানি
মে ১৩, ২০২১ ০০:২৭ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের কাছে পাঠানো বার্তায় গোটা মুসলিম উম্মাহকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
-
মানবিকতার ঈদ
মে ১০, ২০২১ ১৩:৫৩মুহাম্মদ মিজানুর রহমান: মুসলমানদের অন্যতম ধর্মীয় ও আনন্দের উৎসব ঈদ-উল-ফিতর। যা প্রতি বছর গোটা মুসলিম জাতির জন্য নিয়ে আসে আনন্দের বারতা। উৎসবের মহা আয়োজন। ঘরে ঘরে বেজে উঠে আনন্দের সুর। যে সুরে ছুঁয়ে যায় মন-প্রাণ।