-
আরেকটি ইসরাইল সৃষ্টি করতে চায় আমেরিকা: ইরানের সর্বোচ্চ নেতা
অক্টোবর ০৫, ২০১৭ ০২:৪৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, আমেরিকাসহ আরো কিছু বিদেশি শক্তি মধ্যপ্রাচ্যে ইসরাইলের মতো আরেকটি অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তিনি আরো বলেছেন, আমেরিকা ও ইসরাইলের স্বার্থ রক্ষার লক্ষ্যেই সম্প্রতি ইরাকের কুর্দিস্তানে বিচ্ছিন্নতাকামী গণভোট অনুষ্ঠিত হয়েছে।
-
ইরান সফরে এলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান
অক্টোবর ০৪, ২০১৭ ১২:৫০তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান একটি উচ্চ প্রতিনিধি দল নিয়ে তেহরানে পৌঁছেছেন। সফরে তিনি ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।
-
পুতিনের তুরস্ক সফর; বললেন নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার কথা
সেপ্টেম্বর ২৯, ২০১৭ ০৫:৪২রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় যেসব নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করার হয়েছে সেগুলোর মাধ্যমে সন্ত্রাসীদের চূড়ান্তভাবে পরাজিত করা সম্ভব হবে এবং দেশটিতে গত সাত বছরের সংঘর্ষের অবসান হবে।
-
সিরিয়ার ইদলিবে তুর্কি সেনা মোতায়েন করা হবে: এরদোগান
সেপ্টেম্বর ২২, ২০১৭ ১২:৩৪তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, গোলযোগপূর্ণ সিরিয়ার ইদলিব প্রদেশে তার দেশ সেনা মোতায়েন করবে। সিরিয়ায় 'নিরাপদ অঞ্চল' প্রতিষ্ঠায় ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যে কাজাখস্তানেরর রাজধানী আস্তানায় যে ত্রিপক্ষীয় চুক্তি সই হয়েছে তার আওতায় এসব সেনা মোতায়েন করা হবে বলে জানান তিনি।
-
গণভোট হলে কুর্দিস্তানের ওপর নিষেধাজ্ঞা দেবে তুরস্ক: এরদোগান
সেপ্টেম্বর ২০, ২০১৭ ১৫:০৬তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইরাকের কুর্দিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চল যদি বিচ্ছিন্ন হওয়ার জন্য গণভোট অনষ্ঠান করেই তাহলে আংকারা এ ব্যবস্থা নেবে।
-
তুরস্ক এস-৪০০ কেনায় ক্ষুব্ধ হয়েছে আমেরিকা: এরদোগান
সেপ্টেম্বর ১৩, ২০১৭ ১২:৪৫তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান বলেছেন, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার চুক্তি করায় ক্ষুব্ধ হয়েছে আমেরিকা।
-
ট্রাম্প-এরদোগান ফোনালাপ: কৌশলগত অংশিদারিত্বের ওপর গুরুত্বারোপ
সেপ্টেম্বর ১০, ২০১৭ ০৬:১৬তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরোদোগান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনালাপ করেছেন। আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে তারা আলোচনা করেন বলে তুর্কি প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয়েছে। কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজির প্রতি ওয়াশিংটনের সমর্থন নিয়ে যখন টানাপড়েন চলছে তখন দু নেতা এ আলোচনা করলেন।
-
তুরস্কের সাবেক মন্ত্রীকে অভিযুক্ত করল আমেরিকা; এরদোগানের সমালোচনা
সেপ্টেম্বর ০৮, ২০১৭ ২১:১৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করার জন্য তুরস্কের সাবেক অর্থমন্ত্রী মোহাম্মাদ জাফর চাগলাইয়ানকে অভিযুক্ত করেছে আমেরিকা। মার্কিন এ পদক্ষেপের তীব্র সমালোচনা করে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান অভিযোগ পুনর্বিবেচনার জন্য আহ্বান জানিয়েছেন।
-
রোহিঙ্গাদের হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ বললেন এরদোগান
সেপ্টেম্বর ০১, ২০১৭ ২১:১৫তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর চলমান হত্যাকাণ্ডকে গণহত্যা বলে আখ্যা দিয়েছেন। গত সপ্তাহ থেকে আকস্মিকভাবে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমান হত্যার ঘটনা বেড়ে গেছে এবং এ পর্যন্ত অন্তত ৪০০ মুসলমানকে করা হয়েছে বলে ইরানের প্রেসটিভি খবর দিয়েছে। তবে কোনো কোনো গণমাধ্যম নিহতের সংখ্যা এক হাজারের বেশি বলে খবর দিচ্ছে।
-
রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে নির্যাতন সহ্য করবে না ইরান: রুহানি
আগস্ট ৩১, ২০১৭ ২১:৫৭তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে বৃহস্পতিবার টেলিফোনে আলাপ করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। এ সময় রোহিঙ্গা ইস্যুতে হতাশা ও উদ্বেগের কথা তুলে ধরে তিনি বলেছেন, বিশ্বের যেকোনো জায়গায় মুসলমানদের বিরুদ্ধে নির্যাতন হোক না কেন ইরান তা সহ্য করবে না।