-
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়াল, মৃত প্রায় ২৪ হাজার
জুলাই ১৪, ২০২০ ০৬:৪২ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩ হাজার ৭২৭ জন। আজ (মঙ্গলবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে প্রকাশ, দেশে এ পর্যন্ত মোট ৯ লাখ ৬ হাজার ৭৫২ জন করোনা আক্রান্ত হয়েছে।
-
বাংলাদেশে করোনার মধ্যে সুখবর: সুখ ফিরছে দাম্পত্য জীবনে, কমছে তালাক
জুলাই ১৩, ২০২০ ১৪:৫৬করোনা মহামারি মানুষের জীবন-জীবিকার সকল হিসেব ওলট-পালট করে দিয়েছে। তার মাঝেও একরকম ইতিবাচক প্রভাব পড়েছে দাম্পত্য জীবনে। পরিবারের স্বামী-স্ত্রী-সন্তান একসঙ্গে সময় কাটাতে হচ্ছে আগের চেয়ে বেশি। এতে ছোট-খাটো বিষয় নিয়ে মনোমালিন্য বা ভুল বুঝাবুঝি কমে আসছে। সহনশীলতা ও আন্তরিকতা বেড়েছে। আর কমে এসেছে বিবাহবিচ্ছেদের ঘটনা। বাংলাদেশের রাজধানী ঢাকা মহানগরীতে অন্তত এমন একটা ইতিবাচক চিত্রই ফুটে উঠেছে।
-
ইরানে করোনায় আক্রান্ত আরও এক সংসদ সদস্যের মৃত্যু
জুলাই ১৩, ২০২০ ১৪:০৪ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন সংসদ সদস্য মৃত্যুবরণ করেছেন। একাদশ সংসদের এই সদস্যের নাম হচ্ছে ঈসা জাফারি। এ নিয়ে বর্তমান সংসদের তিন জন সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।
-
বাংলাদেশে করোনাভাইরাসে আরও ৩৯ জনের মৃত্যু: নতুন শনাক্ত ৩,০৯৯
জুলাই ১৩, ২০২০ ১৩:১৮বাংলাদেশে আজ সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৩৯১ জন।
-
জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা ৩ দিনের রিমান্ডে
জুলাই ১৩, ২০২০ ০৮:৩১করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগের ভুয়া প্রতিবেদন দেয়ার মামলায় গ্রেফতার জোবেদা খাতুন হেলথকেয়ারের (জেকেজি) চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
-
কোভিড-১৯ রোগের সনদ জালিয়াতি: সাহেদ-সাবরিনার ব্যাংক হিসাব জব্দ
জুলাই ১৩, ২০২০ ০৮:০৮পরীক্ষা না করে কোভিড-১৯ রোগের সনদ জালিয়াতির সঙ্গে জড়িত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম এবং জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সাবরিনার স্বামী জেকেজির প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরী ও রিজেন্ট হাসপাতালের পরিচালক ইব্রাহিম খলিলের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।
-
ইরানে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান
জুলাই ১২, ২০২০ ১৩:১৯ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে দুই লাখ ১৯ হাজার ৯৯৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৫৭ হাজার ৩০৩ জন।
-
বিষোদ্গার ছাড়া করোনা সংকটে জাতিকে কিছুই দিতে পারেনি বিএনপি: কাদের
জুলাই ১২, ২০২০ ১৩:০৪'সরকারের অবহেলা আর অজ্ঞতার জন্য করোনা পরিস্থিতির অবনতি হয়েছে'- বিএনপির নেতাদের এমন সমালোচনাকে 'কাণ্ডজ্ঞানহীন' বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
-
রিজেন্ট কেলেঙ্কারির দায়িত্ব নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত: ফখরুল
জুলাই ১২, ২০২০ ১২:৩৮বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনাভাইরাস পরীক্ষায় দুর্নীতি এবং তার সাথে আওয়ামী লীগের নেতারা জড়িত দেখে রাজনীতিবিদ হিসেবে তিনি নিজেও দুঃখিত ও লজ্জিত।
-
বাংলাদেশে করোনায় আরও ৪৭ জনের মৃত্যু: জেকেজি চেয়ারম্যান ডা. সাবরিনা গ্রেফতার
জুলাই ১২, ২০২০ ১২:২১বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৪৭ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৫২ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৬৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৭৯৫ জনে।