-
করোনাভাইরাস: বাংলাদেশে ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ২৬৯৫
জুন ০৩, ২০২০ ১০:৪৩করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৭৪৬ জনে পৌঁছল। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৬৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৫৫ হাজার ১৪০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
-
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়াল, ৪ রাজ্যেই ৭৭ শতাংশ মৃত্যু
জুন ০৩, ২০২০ ১০:২৫ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭ হাজার ৬১৫ জনে দাঁড়িয়েছে। করোনায় এ পর্যন্ত ৫ হাজার ৮১৫ জন মারা গেছে। আজ (বুধবার) সকাল ৯ টা ৩৭ মিনিট পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে। দেশে গত ১৫ দিনে এক লাখ মানুষ আক্রান্ত হয়েছে।
-
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ৬৪ লাখ ছাড়িয়েছে
জুন ০২, ২০২০ ১৬:৩০সারা বিশ্বে করোনাভাইরাসে এ পর্যন্ত ৬৪ লাখ ৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। এছাড়া, মারা গেছে তিন লাখ ৭৮ হাজার ১৮৩ জন। তবে এরইমধ্যে অনেক দেশে স্বাভাবিক জীবন শুরু হয়েছে। করোনাভাইরাসের মহামারি ছড়িয়ে পড়ার পর বহু দেশে লকডাউন দেয়া হয় এবং সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম মানতে গিয়ে স্বাভাবিক জীবন বিপর্যন্ত হয়ে পড়ে।
-
করোনাভাইরাসের কারণে এবার সৌদিতে হজযাত্রী পাঠাবে না ইন্দোনেশিয়া
জুন ০২, ২০২০ ১৪:৪১করোনাভাইরাসের কারণে এবারের হজযাত্রা বাতিল করেছে ইন্দোনেশিয়া। জনসংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ।
-
করোনাভাইরাস: ইরানে এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ২৩ হাজার
জুন ০২, ২০২০ ১৩:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে এক লাখ ২৩ হাজার ৭৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
-
করোনার কারণে আমাদের অর্থনৈতিক গতিশীলতা কিছুটা স্থবির হয়ে গেছে: শেখ হাসিনা
জুন ০২, ২০২০ ১৩:১১বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “কোভিড-১৯ তথা করোনাভাইরাসের কারণে আমাদের অর্থনৈতিক গতিশীলতা কিছুটা স্থবির হয়ে গেছে। তবে এরকম দিন থাকবে না। আমরা যেকোনো প্রতিবন্ধকতা মোকাবিলা করে এগিয়ে যেতে পারব।”
-
করোনার কারণে যাত্রী সংকট: বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল
জুন ০২, ২০২০ ১৩:০১করোনাভাইরাসজনিত সাধারণ ছুটি শেষে দু’মাস পর গতকাল ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চালু করে ঠিক একদিন না পার হতেই যাত্রী সংকটের কারণে বাংলাদেশ বিমানের সবক’টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
-
বাংলাদেশে করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড ২৯১১
জুন ০২, ২০২০ ১০:৪৭বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭০৯ জনে দাঁড়াল। সেই সাথে নতুন করে পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন রেকর্ড ২ হাজার ৯১১ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৪৪৫ জনে।
-
বাংলাদেশে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম করোনাভাইরাসে আক্রান্ত, হাসপাতালে ভর্তি
জুন ০১, ২০২০ ২০:২৫বাংলাদেশের সাবেক স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ (সোমবার) বিকেল নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।
-
বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল বামজোটের বিক্ষোভ সমাবেশ
জুন ০১, ২০২০ ১৬:২৫করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশের নাগরিকদের জীবন-জীবিকা এখন সংকটাপন্ন। এ অবস্থায় সড়ক পরিবহনে যাত্রী ভাড়া এক লাফে ৬০ শতাংশ বৃদ্ধির সরকারি সিদ্ধান্তকে “গণবিরোধী” আখ্যা দিয়ে আগামীকাল মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাম রাজনৈতিক সংগঠনসমূহ।