-
করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলে এসেছে: তুরস্ক
মে ১৫, ২০২০ ০৫:১৬তুরস্ক বলেছে, প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে তারা বেশ ভালোভাবে লড়াই চালিয়েছে এবং এরইমধ্যে করোনাভাইরাস নিয়ন্ত্রণ চলে এসেছে। তবে দেশের নাগরিকদেরকে এখনো সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।
-
করোনার মহামারী সত্ত্বেও ইয়েমেনে হামলা অব্যাহত রেখেছে সৌদি জোট
মে ১৫, ২০২০ ০৩:২৮প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী সত্ত্বেও দারিদ্র্যপীড়িত এবং যুদ্ধ কবলিত ইয়েমেনের ওপর বর্বর আগ্রাসন অব্যাহত রেখেছে সৌদি নেতৃত্বাধীন কথিত আরবজোট। ইয়েমেনে কয়েকটি সূত্র জানিয়েছে, সৌদি আরব ইয়েমেনের উত্তর, উত্তর-পশ্চিম, মধ্যাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে কয়েকদফা বিমান হামলা চালিয়েছে।
-
নতুন সতর্কতা: কথা বললেও ছড়াতে পারে করোনাভাইরাস
মে ১৪, ২০২০ ১৪:৪৫শুধু হাঁচি-কাশি নয়, কথা বলার ক্ষেত্রেও সতর্ক হতে হবে। কারণ নতুন গবেষণায় দেখা গেছে, করোনায় সংক্রমিত ব্যক্তির কথা থেকে আসা জলীয় কণার মাধ্যমে আরেকজনের মধ্যে ভাইরাসটি ছড়াতে পারে।
-
বিএনপি নেতারা ডব্লিউএইচও'র চেয়েও বেশি জ্ঞান রাখেন: তথ্যমন্ত্রীর কটাক্ষ
মে ১৪, ২০২০ ১৪:১১বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতাদের কথায় মনে হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) চেয়েও তারা স্বাস্থ্য বিষয়ে বেশি জ্ঞান রাখেন। তিনি বলেন, বিএনপি নেতা মির্জা ফখরুল রুহুল কবির রিজভী এবং আরো কোনো কোনো নেতার বক্তব্যে মনে হয়, তাদের পরামর্শটা যদি ইউরোপ-আমেরিকা শুনত, তাহলে তারাও এই বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেত।'
-
মনোজগতে ভিন্ন ধরনের প্রভাব ফেলেছে করোনাভাইরাস, সংশ্লিষ্টদের পরামর্শ
মে ১৪, ২০২০ ১৩:১২বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে মানুষের ঘরবন্দি থাকা, জীবনের শঙ্কা, অর্থনৈতিক অস্থিরতা- এগুলো একসঙ্গে অথবা যেকোনো একটি বিষয় মানসিক পীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতা বজায় রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।
-
আমেরিকা গোটা বিশ্বে সন্ত্রাসীদের মদদ দিচ্ছে: মার্কিন অভিযোগের জবাবে ইরান
মে ১৪, ২০২০ ১২:৫৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের ইতি টানতে হবে।
-
ইরানে করোনাক্রান্ত ৯০ হাজারের বেশি রোগী সুস্থ হয়েছেন
মে ১৪, ২০২০ ১২:২৪ইসলামি প্রজাতন্ত্র ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৯০ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছেন।
-
কবে যাবে করোনাভাইরাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্যে হতাশার সুর
মে ১৪, ২০২০ ১১:১৮যে কোনো শুরুরই শেষ থাকে। তাই সবার আশা করোনাভাইরাসও এক সময় চলে যাবে, সংকট কাটবে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও বলেছে, প্রাণঘাতী করোনাভাইরাস হয়তো কখনোই পৃথিবী থেকে চিরতরে যাবে না। এইচআইভি ভাইরাসের মতো করোনাও স্থানীয় ভাইরাস হয়ে যেতে পারে।
-
অন্যান্য দেশের তুলনায় আমরা করোনাকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছি: শেখ হাসিনা
মে ১৪, ২০২০ ১০:৫৪বিশ্বের অন্যান্য দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর তুলনায় বাংলাদেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সাফল্য দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 'অন্যান্য দেশে যেভাবে আক্রান্তের ঘটনা ঘটেছে এবং মারা গেছেন এর তুলনায় আমরা কিন্তু অনেক নিয়ন্ত্রণ রাখতে পেরেছি।'
-
বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১০৪১, আরও ১৪ জনের মৃত্যু
মে ১৪, ২০২০ ১০:৩৫বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত আরও ১০৪১ জন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ১৮ হাজার ৮৬৩ জন। এছাড়া, নতুন করে মৃত্যু হয়েছে ১৪ জনের। ফলে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮৩ জনে।