• ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিন: আমেরিকাকে হামাস

    ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিন: আমেরিকাকে হামাস

    মার্চ ২২, ২০২০ ০৩:০৮

    ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া ইরানের ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এসব নিষেধাজ্ঞা নিপীড়নমুলক এবং তা প্রত্যাহার করতে হবে।

  • ‘ইরানে কেউ ওষুধ পাঠাতে সক্ষম হলে তার কাগজপত্র ওয়াশিংটনে পাঠান’

    ‘ইরানে কেউ ওষুধ পাঠাতে সক্ষম হলে তার কাগজপত্র ওয়াশিংটনে পাঠান’

    মার্চ ২২, ২০২০ ০২:৫১

    ইরানে খাদ্য ও ওষুধ আমদানির ওপর নিষেধাজ্ঞা নেই বলে আমেরিকা যে দাবি করেছে তাকে ডাহা মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে তেহরান।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কেউ যদি ইরানে কোনো পণ্য রপ্তানি করতে সক্ষম হয় তবে সে যেন সে সংক্রান্ত ব্যাংকিং কাগজপত্র মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়।

  • করোনার তথ্য গোপন করে সরকার অমার্জনীয় অপরাধ করেছে: বিএনপি

    করোনার তথ্য গোপন করে সরকার অমার্জনীয় অপরাধ করেছে: বিএনপি

    মার্চ ২১, ২০২০ ২১:৪২

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সরকার গোপন করছে। এর একটাই উদ্দেশ্য, গোটাজাতিকে অন্ধকারে রেখে তাদের অবৈধ শাসন পাকাপোক্ত রাখতে চায়। আমরা মনে করি, সরকার অমার্জনীয় অপরাধ করেছে। এই অপরাধের জন্য তাদেরকে অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

  • বাংলাদেশে স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধের কর্মসূচি বাতিল, সংসদের বিশেষ অধিবেশন স্থগিত

    বাংলাদেশে স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধের কর্মসূচি বাতিল, সংসদের বিশেষ অধিবেশন স্থগিত

    মার্চ ২১, ২০২০ ১৫:৫০

    করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের প্রেক্ষাপটে বাংলাদেশে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো ও বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বাতিল হয়েছে। এছাড়া স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

  • আমরা করোনার চেয়ে শক্তিশালী- কাদের : আ. লীগের কথাবার্তা মশকরার শামিল- রিজভী

    আমরা করোনার চেয়ে শক্তিশালী- কাদের : আ. লীগের কথাবার্তা মশকরার শামিল- রিজভী

    মার্চ ২১, ২০২০ ১৪:২৩

    বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, "করোনাভাইরাস এমন কোনো শত্রুশক্তি নয় যাকে পরাজিত করা যাবে না। আমরা করোনাভাইরাসের চেয়ে শক্তিশালী। জাতি হিসেবেও আমরা শক্তিশালী। কাজেই ভয়কে জয় করতে হবে। এ পরিস্থিতির মোকাবিলা করতে হবে।"

  • ইরানে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে

    ইরানে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে

    মার্চ ২১, ২০২০ ১৩:৫৮

    ​​​​​​​ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃতের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১২৩ জন, আগের দিন ছিল ১৪৯ জন। একইসময় আক্রান্ত হয়েছেন ৯৬৬ জন, একদিন আগে সংখ্যাটি ছিল এক হাজার ২৩৭।

  • ২/৩ সপ্তাহের মধ্যে করোনার প্রকোপ কমে আসবে: প্রেসিডেন্ট রুহানির আশাবাদ

    ২/৩ সপ্তাহের মধ্যে করোনার প্রকোপ কমে আসবে: প্রেসিডেন্ট রুহানির আশাবাদ

    মার্চ ২১, ২০২০ ১৩:১৪

    ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার দেশের জনগণকে জনসমাগম এড়িয়ে চলার বর্তমান ধারা আগামী দুই থেকে তিন সপ্তাহ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেছেন, আশা করা যায় ততদিনে করোনাভাইরাসের প্রকোপ কমে আসবে। তিনি আজ (শনিবার) তেহরানে এক বক্তৃতায় এ আশা ব্যক্ত করেন।

  • করোনাভাইরাসের কারণে দেশে খাদ্য সংকট হবে না: শেখ হাসিনা

    করোনাভাইরাসের কারণে দেশে খাদ্য সংকট হবে না: শেখ হাসিনা

    মার্চ ২১, ২০২০ ১২:০৭

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, দেশে খাদ্যপণ্যের পর্যাপ্ত মজুদ আছে, পাশাপাশি কমপক্ষে এক বছর বিদেশ থেকে আমদানির সামর্থ্যও রয়েছে। তাই করোনাভাইরাসের কারণে খাদ্য সংকট হবে না। এ অবস্থায় আতঙ্কিত হয়ে বাজারের ওপর চাপ সৃষ্টি না করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

  • করোনা বিরোধী ইরানের লড়াইয়ে প্রধান বাধা মার্কিন নিষেধাজ্ঞা: জারিফ

    করোনা বিরোধী ইরানের লড়াইয়ে প্রধান বাধা মার্কিন নিষেধাজ্ঞা: জারিফ

    মার্চ ২১, ২০২০ ১২:০০

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, করোনা বিরোধী লড়াইয়ের মার্কিন নিষেধাজ্ঞাই ইসলামি প্রজাতন্ত্রের জন্য প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

  • করোনাভাইরাস ইস্যুতে আগুন নিয়ে খেলবেন না: মমতা বন্দ্যোপাধ্যায়

    করোনাভাইরাস ইস্যুতে আগুন নিয়ে খেলবেন না: মমতা বন্দ্যোপাধ্যায়

    মার্চ ২১, ২০২০ ১১:২২

    করোনাভাইরাস ইস্যুতে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে সতর্ক করে দিয়ে ‘আগুন নিয়ে খেলবেন না’ বলে মন্তব্য করেছেন। তিনি আজ (শনিবার) বেসরকারি এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে উদ্ভূত পরিস্থিতিতে এখনও বিভিন্ন ক্ষেত্রে লোক জমায়েত প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে ওই মন্তব্য করেন।