-
স্বাস্থ্যখাতকে আমরা গুরুত্ব দেইনি বলে করোনা পেয়েছি: স্বাস্থ্যমন্ত্রী
এপ্রিল ২৯, ২০২১ ১৪:০৯মহাকবি মাইকেল মধূসূদন দত্ত রচিত ‘মেঘনাদ বধ’ মহাকাব্যের একটি সুপরিচিত উক্তি হচ্ছে- “এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে/– জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষঃপুরে।” নিকুম্ভিলা যজ্ঞাগারে পূজায় ব্যস্ত বীর মেঘনাদ যখন দেখল রামের ভ্রাতা লক্ষণ তাকে হত্যার জন্য যজ্ঞাগারের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে তখন অরিন্দম (অপরাজেয় বীর মেঘনাদ) এমনি বিস্ময় বাণী উচ্চারণ করেছিল।
-
বাংলাদেশে করোনায় আরও ৮৮ জনের মৃত্যু, আক্রান্ত ২৩৪১, সুস্থ ৪৭৮২
এপ্রিল ২৯, ২০২১ ১৩:৫১বাংলাদেশে করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় আরো ৮৮ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৩৪১ জন। এছাড়া, করোনামুক্ত হয়েছেন ৪ হাজার ৭৮২ জন। গতকাল করোনায় ৭৭ জনের মৃত্যু হয়েছিল এবং ২ হাজার ৯৫৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।
-
একদিনে ৩,৬৪৫ জনের মৃত্যুর রেকর্ড, জাতিসঙ্ঘের সাহায্যের প্রস্তাব ফেরাল ভারত
এপ্রিল ২৯, ২০২১ ১১:২৭ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে ৩ হাজার ৬৪৫ জনের মৃত্যু হয়েছে।
-
করোনা দুর্যোগ জাতীয়ভাবে মোকাবেলায় সরকার ব্যর্থ: কমরেড খালেকুজ্জামান
এপ্রিল ২৮, ২০২১ ২০:২৪করোনার দ্বিতীয় ঢেউ একটি জাতীয় দুর্যোগ। এ দুর্যোগ মোকাবেলার জন্য আমাদের জাতীয়ভাবে উদ্যোগ গ্রহণ করার দরকার ছিল। সেটি হয় নি। ফলে এটি একটি বড় ধরনের ব্যর্থতা। রেডিও তেহরানকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে একথা বলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বা বাসদ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। তিনি বলেন, লকডাউন দেয়া হয়েছে তবে সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায় তাদের কথা ভাবা হয় নি, সেইসব মানুষের জীবন কীভাবে চলবে সে কথা ভাবা হয় নি।
-
খালেদা জিয়া নন-করোনা ইউনিটে চিকিৎসাধীন, কোনো উপসর্গ নেই : ডা. জাহিদ
এপ্রিল ২৮, ২০২১ ১৯:২৫বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক ডা. এজেড এম জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়ার হার্টে কোনো সমস্যা নেই। করোনার কোনো উপসর্গও নেই। উনি এখন নন করোনা রোগী হিসেবেই চিকিৎসাধীন। কারণ আন্তর্জাতিক নিয়মেও দুই সপ্তাহ পর যদি রোগীর কোনো উপসর্গ না থাকে তাহলে তার আর করোনা টেস্টেরও প্রয়োজন নেই।
-
২৪ ঘণ্টায় মৃত ৩ হাজার ২৯৩, আক্রান্ত ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জন
এপ্রিল ২৮, ২০২১ ১২:৫৯ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ১ হাজার ১৮৭ জনে পৌঁছেছে। দেশে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ২৬৭ জন।
-
বাংলাদেশে করোনায় আরও ৭৭ জনের মৃত্যু, লকডাউনের মেয়াদ বাড়ল
এপ্রিল ২৮, ২০২১ ১২:৫৬বাংলাদেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ৩০৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও দুই হাজার ৯৫৫ জন আক্রান্ত হয়েছে।
-
বাংলাদেশে ৫ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, রাত ৮টায় দোকান বন্ধ
এপ্রিল ২৮, ২০২১ ০৮:৩৩বাংলাদেশে করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় সরকার ঘোষিত ১৩ দফা বিধিনিষেধ বা লকডাউন ৫ মে (বুধবার) মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ (বুধবার) এ প্রজ্ঞাপন জারি করা হয়।
-
পরিস্থিতি ‘হৃদয়বিদারক’: করোনা কূটনীতিতে পিছিয়ে পড়েছে ভারত
এপ্রিল ২৭, ২০২১ ১৬:২৮আবদুর রহমান খান: ভারতের করোনা সংক্রমণের অবনতিশীল পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ট্রেডোস আধানোম ঘেব্রিয়েসাস বলেছেন, ভারতের করোনা পরিস্থিতি খুবই সঙ্গিন হয়ে উঠেছে। কোনও কঠিন পরিস্থিতিতে বলা হয়ে থাকে হৃদয়বিদারক। কিন্তু ভারতের পরিস্থিতি এর চেয়েও খারাপ।
-
করোনার দ্বিতীয় ঢেউ সর্বত্র আছড়ে পড়েছে : শমীক ভট্টাচার্য
এপ্রিল ২৭, ২০২১ ১৫:০২প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সর্বত্র আছড়ে পড়েছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিজেপির সিনিয়র নেতা ও দলটির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি আজ (মঙ্গলবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।