-
করোনাভাইরাসে আক্রান্ত রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ
মে ১৩, ২০২০ ০৬:১৯রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর জানিয়ে বলেছে, ক্রেমলিনের মুখপাত্র পেসকভ নিজের করোনায় আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন।
-
‘ভেনিজুয়েলা-রাশিয়া সামরিক সহযোগিতায় কেউ বাধা দিতে পারবে না’
মে ১৩, ২০২০ ০৬:১০রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ভেনিজুয়েলার সঙ্গে তার দেশের সামরিক সহযোগিতা আন্তর্জাতিক আইনে স্বীকৃত; কাজেই এ কাজে কেউ বাধা দিতে পারেবে না।
-
ন্যানসি পেলোসিকে চেয়ার ছেড়ে দেব না: ডোনাল্ড ট্রাম্প
মে ১৩, ২০২০ ০৫:৩১মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িক সময়ের জন্যও প্রেসিডেন্টের দায়িত্ব প্রতিনিধি পরিষদের স্পিকারের হাতে হস্তান্তর করতে রাজি হবেন না। তিনি ও তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স করোনাভাইরাসে আক্রান্ত হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কাকে দেয়া হবে এমন বিতর্কের জবাবে ট্রাম্প বলেছেন, তিনি ন্যান্সি পেলোসির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন না।
-
রাশিয়ায় লকডাউন শিথিল করার কথা ঘোষণা দিলেন প্রেসিডেন্ট পুতিন
মে ১২, ২০২০ ০৬:২৫রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশে গত ছয় সপ্তাহ ধরে চলে আসা লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, বিশেষ করে অর্থনৈতিক খাতে লকডাউন শিথিল করা হচ্ছে।
-
করোনাভাইরাসের টিকা আসতে আরো ১৬ মাস সময় লাগবে: আধানোম
মে ১২, ২০২০ ০৬:০৪করোনাভাইরাসকে ‘প্রাণঘাতী’ ও ‘সংক্রামক’ উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম বলেছেন, এই ভাইরাসের টিকা আসতে আরো ১৬ মাস সময় লাগতে পারে। তিনি গতকাল (সোমবার) জাতিসংঘের আর্থ-সামাজিক পরিষদের এক ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে এ তথ্য জানান। কোভিড-১৯ রোগ মোকাবিলায় কার্যকর নীতি প্রণয়ন নিয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
-
করোনার ব্যাপারে ট্রাম্পের গৃহিত পদক্ষেপ ‘চরম বিপর্যয়’: ওবামা
মে ১০, ২০২০ ০৫:৪৮সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ব্যাপারে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহিত পদক্ষেপকে ‘চরম বিপর্যয়’ বলে মন্তব্য করেছেন। ওবামা তার প্রশাসনের সাবেক কর্মকর্তাদের সঙ্গে আলাপ করার সময় এ মন্তব্য করেন।
-
করোনা মোকাবিলায় শি জিনপিংয়ের সাফল্যের প্রশংসায় কিম জং-উন
মে ০৯, ২০২০ ০৬:৫৪উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন করোনাভাইরাস মোকাবিলায় ব্যাপক সাফল্য দেখানোর জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন।তিনি বিশেষ দূতের মাধ্যমে শি’র কাছে পাঠানো এক মৌখিক বার্তায় এ প্রশংসা করেন।
-
আমেরিকার বিরুদ্ধে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিল ইরান
মে ০৯, ২০২০ ০৫:১৭পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘনের মার্কিন পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিয়েছে তেহরান।
-
‘সাদা’ ঘোষিত ইরানের ১৫৭ শহরে জুমার নামাজ আবার শুরু
মে ০৮, ২০২০ ১৭:৫৯প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ কমে আসায় ‘সাদা’ ঘোষিত ইরানের ১৫৭ শহরে আজ আবার জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ২১ প্রদেশের এসব শহরে সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে এসব জুমার নামাজ অনুষ্ঠিত হয়।
-
হোয়াইট হাউজে করোনাভাইরাস: আবার পরীক্ষা করালেন চিন্তিত ট্রাম্প
মে ০৮, ২০২০ ০৬:৫২মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ব্যক্তিগত কর্মকর্তা প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই কর্মকর্তা ট্রাম্পের হয়ে কাজ করার পাশাপাশি মার্কিন নৌবাহিনীতেও কর্মরত আছেন। তবে করোনা আক্রান্ত কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হয়নি।