-
কানাডার ৪০ লাখের বেশি মানুষ পর্যাপ্ত খাবার পায় না: জরিপ
জানুয়ারি ২০, ২০২০ ১৪:৩২কানাডায় ৪০ লাখের বেশি মানুষ পর্যাপ্ত স্বাস্থ্যকর খাবার জোটাতে পারে না। ক্ষুধার কারণে অনেক মানুষ গড় আয়ু পর্যন্ত যাওয়ার আগেই মারা যায়। ক্যানসারের পরই মৃত্যুহার বাড়ার অন্যতম কারণ হলো ক্ষুধা। সম্প্রতি এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। কানাডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সাময়িকীতে প্রকাশিত নিবন্ধের তথ্য উল্লেখ করে আজ (সোমবার) এএফপির খবরে বলা হয়েছে, কানাডার যেসব নাগরিক প্রতিদিনের খাবার জোটাতে পারে না, তাদের মৃত্যুর আশঙ্কা বেশি।
-
বুরকিনা ফাসোতে কানাডীয় কোম্পানির গাড়িবহরে হামলায় নিহত ৩৭
নভেম্বর ০৭, ২০১৯ ১৫:১০বুরকিনা ফাসোতে কানাডীয় কোম্পানির একটি সোনার খনির গাড়িবহরে বন্দুকধারীদের হামলায় ৩৭ বেসামরিক নিহত ও অন্তত ৬০ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বেশি বলে কোনো কোনো সূত্র দাবি করেছে।
-
কানাডায় দ্বিতীয় মেয়াদে বিজয়ী হলেন জাস্টিন ট্রুডো
অক্টোবর ২৩, ২০১৯ ১৪:০১কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দ্বিতীয় মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। তবে তার দল এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায় নি। নির্বাচনের আগে একটি কেলেংকারি ও অভিযোগের পরও তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ায় ফলাফলকে আলাদা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
-
মার্কিন নির্বাচনে স্যান্ডার্সকে সমর্থন দিলেন মুসলিম নারী কংগ্রেস সদস্য
অক্টোবর ২৩, ২০১৯ ১৩:৫৬মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বার্নি স্যান্ডার্সের প্রতি সমর্থন দিয়েছেন মুসলিম নারী কংগ্রেস সদস্য রাশিদা তালিব। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহে স্যান্ডার্সের পক্ষে তিনি মিশিগানের ডেট্রয়েটে একটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন।
-
নিজের ছবিকে বর্ণবাদী স্বীকার করে ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী
সেপ্টেম্বর ১৯, ২০১৯ ১৩:০৪স্কুল জীবনের একটি ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, দেড় যুগ আগে স্কুলে ‘আরব্য রজনী থিমের’ এক অনুষ্ঠানে আলাদীন সাজতে গিয়েই তিনি ওই মেকআপ নিয়েছিলেন। ছবিটি যে ‘বর্ণবাদী’ তা স্বীকার করে নিয়ে কানাডার প্রধানমন্ত্রী বলেছেন, এরকমটা করা উচিত হয়নি বলে বুঝতে পেরেছেন তিনি।
-
কানাডায় ইরানের সম্পদ বিক্রি করে দেয়ার তীব্র প্রতিবাদ জানাল তেহরান
সেপ্টেম্বর ১৪, ২০১৯ ০২:৫৩কানাডায় ইরানের দু’টি সাংস্কৃতিক ভবন বিক্রি করে এর অর্থ জব্দ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তেহরান। সম্প্রতি কানাডা সরকার সেদেশের একটি আদালতের রায় বাস্তবায়নের নামে রাজধানী অটোয়া ও টরেন্টো শহরে অবস্থিত ওই দুই ইরানি ভবন বিক্রি করে দিয়েছে।
-
কানাডায় কন্স্যুলেট বন্ধ করবে ভেনিজুয়েলা
জুন ১০, ২০১৯ ১৪:৫৬কনাডার ভাংকুভার, টরেন্টো ও মন্ট্রিল শহরে অবস্থিত কন্স্যুলেট অফিস সাময়িকভাবে বন্ধ করে দেবে ভেনিজুয়েলা। রাজধানী কারাকাসে কানাডার দূতাবাস বন্ধ করে দেয়ার জবাবে ভেনিজুয়েলার সরকার এ ব্যবস্থা নিতে যাচ্ছে।
-
হুয়াওয়ে কোম্পানির ব্যাপারে কানাডাকে সতর্ক করল চীন
জুন ০১, ২০১৯ ১১:২১চীনের হুয়াওয়ে কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে আমেরিকাকে সহযোগিতা করার ব্যাপারে কানাডাকে সতর্ক করে দিয়েছে বেইজিং।
-
দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনার মধ্যে কানাডা’র নাগরিককে মৃত্যুদণ্ড দিল চীন
মে ০১, ২০১৯ ০২:৪৩চীনের একটি আদালত মাদক চোরাচালানের অভিযোগে কানাডার আরো এক নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে। দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের একটি আদালত গতকাল (মঙ্গলবার) এক রায়ে ঘোষণা করে, কানাডার নাগরিক ফ্যান ওয়েই’সহ আরো ১০ জনকে আন্তর্জাতিক মাদক সিন্ডিকেট পরিচালনার দায়ে মৃত্যুদণ্ড দেয়া হলো। ওই ১০ জনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর একজন করে নাগরিক রয়েছেন।
-
সংকটে ট্রুডো সরকার: আরো এক মন্ত্রীর পদত্যাগ
মার্চ ০৫, ২০১৯ ১১:২৭কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন সরকার থেকে আরো একজন মন্ত্রী পদত্যাগ করেছেন। তিনি হলেন ট্রেজারি বোর্ডের প্রেসিডেন্ট জেন ফিলপট। সম্প্রতি তাকে ট্রুডো সরকারের মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। ফিলপট সরকারি বাজেট সংক্রান্ত দায়িত্বে ছিলেন।