-
করোনার ছোবলে স্থগিত হয়ে গেল আইপিএল
মে ০৪, ২০২১ ১০:৫৫একের পর এক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আইপিএল স্থগিত ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
-
দক্ষিণ আফ্রিকাকে একাই হারিয়ে দিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম
এপ্রিল ১৫, ২০২১ ০৯:২৫পাকিস্তানের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়লেন অধিনায়ক বাবর আজম। যাতে ভর করে তার দলও দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়েছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে। বিরাট কোহলিকে সিংহাসনচ্যুত করে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে ওঠার দিনে রীতিমত ঝড় তুলে দক্ষিণ আফ্রিকাকে অনেকটা একাই হারিয়ে দিলেন পাকিস্তানের তরুণ এই অধিনায়ক।
-
নিউজিল্যান্ডের কাছে বড় হারে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের
মার্চ ২৮, ২০২১ ০৭:২২তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৬৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করে বাংলাদেশের সামনে ২১১ রানের বড় লক্ষ্য দিয়েছিল কিউইরা। জবাবে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থামে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রানে।
-
আইসিসির নজরদারিতে ৩ বাংলাদেশি ক্রিকেটার: আইপিএল খেলতে ছুটি নিলেন সাকিব
ফেব্রুয়ারি ১৯, ২০২১ ১১:০৫আবুধাবিতে অনুষ্ঠিত টি-টেন ক্রিকেট লীগের খেলায় অংশ নেয়া তিনজন বাংলাদেশি ক্রিকেটারের বিরুদ্ধে তদন্তে নেমেছে আইসিসির দুর্নীতি দমন বিভাগ (এসিইউ)। ওই তিন খেলোয়াড়ের মধ্যে পুনে ডেভিলসে খেলোয়াড় মনির হোসেনের সঙ্গে টুর্নামেন্ট চলাকালেই কথা বলেছেন এসিইউ কর্মকর্তারা। মারাঠা অ্যারাবিয়ান্সে খেলোয়ার সোহাগ গাজী ও মুক্তার আলীর ওপরও এসিইউ নজর রেখেছে বলে টি-টেন লীগের এক কর্মকর্তার বরাত দিয়ে আজ ঢাকায় এক খবর প্রকাশিত হয়েছে।
-
ঢাকা টেস্টেও হার, ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
ফেব্রুয়ারি ১৪, ২০২১ ১৪:১৩ঢাকা টেস্টের চতুর্থ দিন মেহেদী হাসান মিরাজ জয়ের সম্ভাবনা জাগিয়ে তুললেও ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৭ রানে হেরে গেছে বাংলাদেশ। এর ফলে দুই ম্যাচের টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে মুমিনুল হকের দল। এর আগে চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ের পর বাজে ফিল্ডিংয়ের কারণে নিশ্চিত জয়ের ম্যাচে হেরে যায় বাংলাদেশ।
-
অভিষিক্ত মায়ার্সের ইতিহাস গড়া ব্যাটিংয়ে বাংলাদেশকে হারাল ওয়েস্ট ইন্ডিজ
ফেব্রুয়ারি ০৭, ২০২১ ১৩:৩৮চট্টগ্রাম টেস্টে অভিষিক্ত কাইল মায়ার্সের ডাবল সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে দিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে পঞ্চম সর্বাধিক রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে ক্যারিবীয়রা। আর ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি।
-
ওয়েস্ট ইন্ডিজকে ফের হারিয়ে টানা তৃতীয় সিরিজ জিতল বাংলাদেশ
জানুয়ারি ২২, ২০২১ ১৪:৪৫দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেট হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল বাংলাদেশ। এটি ক্যারিবীয়দের বিপক্ষে টানা তৃতীয় সিরিজ জয় তামিম-সাকিবদের। এর আগে, ২০০৯ সালে তাদের মাটিতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। ২০১২-১৩ সালে ঘরের মাঠেও গেইল-স্যামুয়েলসদের বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছিল লাল-সবুজের দলটি।
-
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সহজ জয়: নিষেধাজ্ঞা থেকে ফিরেই জয়ের নায়ক সাকিব
জানুয়ারি ২০, ২০২১ ১৪:৩৩দীর্ঘ ৫৬৪ দিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমে ফেরাটাকে স্মরণীয় করে রাখলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। বল হাতে মাত্র ৮ রানে ৪ উইকেটের পর ব্যাট হাতে ১৯ রানের ইনিংস খেলে বাংলাদেশের সহজ জয় নিশ্চিত করেন তিনি। অনাকাঙ্ক্ষিত ভুলে ২০১৯ সালের ২৯ অক্টোবর সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব।
-
১৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল
ডিসেম্বর ০৯, ২০২০ ১৪:২০আগামী বছরের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকার জাতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে যাবে। ১৪ বছর পর দলটি এই প্রথম পাকিস্তান সফরে যাওয়ার ঘোষণা দিয়েছে।
-
ফেসবুক লাইভে ক্রিকেটার সাকিবকে হত্যার হুমকিদাতা মহসিন আটক
নভেম্বর ১৭, ২০২০ ০৯:১৮সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারকে (২৫) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ (মঙ্গলবার) সুনামগঞ্জ থেকে তাকে আটক করা হয়।